Thursday, May 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মোহামেডানকে অনায়াসে উড়িয়ে দিল রূপগঞ্জ

June 12, 2016
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ
0 0
A A
মোহামেডানকে অনায়াসে উড়িয়ে দিল রূপগঞ্জ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

মেঘ-বৃষ্টির লুকোচুরির মধ্য দিয়েই শুরু হয়ে গেল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার সিক্স পর্ব। বৃষ্টির দিনে ক্রিকেট আয়োজনের প্রভাব থাকল এদিনও।  মেঘলা আবহাওয়ার কারণে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচ
শুরু হতে দেরি হলো দেড় ঘণ্টা। ম্যাচের দৈর্ঘ্যও কমে ৫ ওভার। আর সেই ম্যাচে ঠিক ফেভারিটদের মতোই খেলল লিজেন্ডসরা।

মিরপুরে মোহামেডানকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টুর্নামেন্টের সবচেয়ে দামী দলটি।

রোববার মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে ৮ উইকেটে ২৩২ রান করে রূপগঞ্জ। জবাবে ৩১.৫ ওভারে গুটিয়ে যাওয়ার সময় ১২৮ রানে শেষ মোহামেডান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত হয় রূপগঞ্জের। মোহাম্মদ মিথুন ও সৌম্য সরকার গড়েন ৮৯ রানের উদ্বোধনী জুটি। মিথুন ৫৯ রানে আউট। ৪৩ বলে ৪০ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দেন সৌম্য।

এরপর  জুনায়েদ সিদ্দিকী ৬, নাহিদুল ইসলাম ৬, আসিফ আহমেদ ২ রানে আউট হলে চাপে পড়ে দল। কিন্তু সাজ্জাদুল হক ২৪, মোশাররফ হোসেন ৩২, আলাউদ্দিন বাবু ১৮ ও পবন নেগি ১৯ বলে অপরাজিত ২৮ রান করে দলকে নিরাপদে নিয়ে যান।

নাঈম ইসলাম ৩১ রানে ৪টি ও থিসারা পেরেরা ২টি করে উইকেট নেন।

জবাব দিতে নামা মোহামেডানকে স্বস্তি দেয়নি রূপগঞ্জের বোলাররা। উদ্বোধনী হামিদুল ইসলাম ৩৭ ও অধিনায়ক মুশফিকুর রহিমের ৩৪ রান করলেও অন্যরা ব্যর্থ। এক পর্যায়ে লিজেন্ডসদের তোপে শেষ ৩৮ রানে ৭ উইকেট হারায় মোহামেডান।

আলাউদ্দিন বাবু, পবন নেগি ও নাহিদুল ইসলাম ২টি করে উইকেট নিয়েছেন। এই জয় শিরোপা পুনরূদ্ধারের মিশনে দারুণ অনুপ্রেরনা দিল লিজেন্ডসদের।

এদিকে দিনের আরেক ম্যাচে শিরোপাধারী প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ২৩ রানে হারিয়েছে ভিক্টোরিয়া।

সংক্ষিপ্ত স্কোর-

রূপগঞ্জ: ৪৫ ওভারে ২৩২/৮ (মিঠুন ৫৯, সৌম্য ৪০, জুনায়েদ ৬, নাহিদুল ৬, আসিফ ২, সাজ্জাদুল ২৪, মোশাররফ ৩২, নেগি ২৮*, আলাউদ্দিন ১৭, আবু হায়দার ০*; শুভাশিস ১/৫৬, হাবিবুর ০/৪২, পেরেরা ২/৩৫, নাঈম জুনিয়র ০/৮, আরিফুল ০/২৫, নাঈম ৪/৩১, এনামুল জুনিয়র ১/৩৩)।

মোহামেডান: ৩১.৫ ওভারে ১২৮/১০ (সৈকত ৬, হামিদুল ৩৭, নাঈম ০, হাবিবুর ১৪, মুশফিক ৩৪, আরিফুল ৪, পেরেরা ৪, মিলন ৪, এনামুল জুনিয়র ১৬*, শুভাশিস ৭, নাঈম জুনিয়র (আহত অনুপস্থিত); আলাউদ্দিন ২/২২, আবু হায়দার ০/১৪, সৌম্য ০/৬, নেগি ২/৩০, তাইজুল ১/২৬, মোশাররফ ১/১৬, নাহিদুল ২/৭, আসিফ ১/৭)।

ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ১০৪ রানে জয়ী।

ম্যাচসেরা: মোহাম্মদ মিঠুন

Previous Post

আবাহনীর অধিনায়ক তামিমের কান্ডে খেলা বন্ধ

Next Post

বিতর্কিত গোলে কোপা থেকে ব্রাজিলের বিদায়

Related Posts

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
Next Post
বিতর্কিত গোলে কোপা থেকে ব্রাজিলের বিদায়

বিতর্কিত গোলে কোপা থেকে ব্রাজিলের বিদায়

Discussion about this post

সর্বশেষ..

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD