Monday, October 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

নজর কাড়লেন কালম ও মোহাম্মদ হোসাইন

October 23, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
নজর কাড়লেন কালম ও মোহাম্মদ হোসাইন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাদশ। কালম সিদ্দিকীর দুর্দান্ত শতক ও স্পিনার মোহাম্মদ হোসাইনের চার উইকেটের পরও ম্যাচের নির্ধারিত সময় শেষে কোনো ফল আসেনি। ফলে ড্রয়ে শেষ হয়েছে ঢাকা সফরে ওয়েস্ট ইন্ডিজের একমাত্র প্রস্তুতি ম্যাচটি।

ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিনে টসে হেরে ব্যাট করতে নামে বিসিবি একাদশ। শুরুতে মাহফিজুল ইসলাম ৪ রান করে আউট হলে চাপে পড়ে স্বাগতিকরা। তবে জিসান আলমের ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুত ঘুরে দাঁড়ায় দল। ১০০ বলে ১১টি চার ও দুটি ছক্কায় ৮৬ রান করেন তিনি।

এরপর চার নম্বরে ব্যাট করতে নেমে ইনিংসের হাল ধরেন কালম সিদ্দিকী। ১৮৪ বলে ২০টি চার ও একটি ছক্কায় ১৩৫ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন তিনি। চৌধুরী মো. রিজওয়ানের ৫৯ রান এবং শামীম হোসেনের অপরাজিত ৩৫ রানের অবদানে বড় সংগ্রহ পায় বিসিবি একাদশ। ৯০ ওভারে ৭ উইকেটে ৩৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে দলটি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জোশুয়া বিশপ ও কাভেম হজ দুটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই রান তোলার চেষ্টা করে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ব্রেন্ডন কিং ৩৫ বলে ৪০ রান করে আউট হন। অন্য ওপেনার জন ক্যাম্পবেল ৭৮ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে ত্যাগনারায়ণ চন্দরপল করেন ৯০ বলে ৩১ রান। আমির জাঙ্গুর ব্যাট থেকে আসে ৬৮ বলে ৪৪ রান।

ক্যারিবীয়দের ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কেভিন উইকহ্যাম ও অধিনায়ক রোস্টন চেইজ। উইকহ্যাম ১০৭ বলে অপরাজিত ৬৭ রান করেন। অন্যদিকে চেইজ ৬৫ বলে অপরাজিত থাকেন ৪৬ রানে। তাদের ব্যাটিংয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে পৌঁছে যায় সফরকারীরা।

তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের মাঝপথে কার্যকর ভূমিকা রাখেন বিসিবি একাদশের স্পিনার মোহাম্মদ হোসাইন। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে চারটি উইকেট হারায় সফরকারীরা। ১২.২ ওভারে ৫৫ রান দিয়ে চার উইকেট নেন তিনি। অনিক দেব বর্মণ পান একটি উইকেট।

শেষ পর্যন্ত ৮০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয়নি, ড্র মেনেই মাঠ ছাড়ে দুই দল।

আগামী ২৮ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ও বোলিংয়ে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ পেয়েছেন দুই দলের ক্রিকেটাররা।

Related Posts

পাকিস্তান থেকে আরেক দুঃসংবাদ, ছিটকে গেলেন শরিফুল
বিশেষ প্রতিবেদন

তাসকিনকে ছাড়িয়ে ডি থ্রি নিলামে রেকর্ড গড়লেন শরিফুল

0
মুস্তাফিজ-লিটনের অবনতি, বাংলাদেশের সেরা তানজিদ তামিম
বিশেষ প্রতিবেদন

২ কোটিতে তানজিদ, শান্তকে ১.৫৫ কোটিতে নিল ফরচুন

0
বরিশালে ১২, মিরপুরে ৭ ম্যাচ: ডি থ্রি ট্রফির সূচি চূড়ান্ত
বিশেষ প্রতিবেদন

ডি থ্রিতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, কোটি টাকা ঢালছে বিসিবি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD