Saturday, November 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

পিছিয়ে যাচ্ছে ভারতীয় দলের বাংলাদেশ সফর

August 9, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, মাঠের বাইরে, লিড স্টোরি
0 0
A A
সিরিজ হারল বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সবকিছু ঠিক থাকলে আর ১৯ দিন পরই বাংলাদেশে পা রাখার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। বিরাট কোহলি, রোহিত শর্মা, শুবমান গিলদের নিয়ে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ ঘিরে প্রস্তুতির সময়ও চলে এসেছে প্রায় শেষ পর্যায়ে। কিন্তু সেই সিরিজ নিয়েই এখন তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। বিভিন্ন সূত্রের খবর, ২৮ আগস্ট শুরু হওয়ার কথা থাকা ভারত-বাংলাদেশ সিরিজটি আরও এক দফা পিছিয়ে যেতে পারে।

তবে এবারের গল্পটা সিরিজ বাতিল হওয়ার নয়। বরং দুই দেশের ক্রিকেট বোর্ড নতুন একটি সময় বের করার চেষ্টা করছে। অর্থাৎ ক্রিকেটীয় সম্পর্ক পুরোপুরি ছিন্ন হচ্ছে না, শুধু বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নির্ধারিত সময়ে মাঠে গড়াচ্ছে না ছয় ম্যাচের এই সিরিজ।

আইসিসির ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী সিরিজটি হওয়ার কথা ছিল গত বছরের আগস্টে। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তখনই তা পিছিয়ে যায়। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার আশায় চলতি বছরের ২৮ আগস্ট থেকে সিরিজ আয়োজনের পরিকল্পনা করা হয়। তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতীয় দলের।

সাম্প্রতিক সময়ে সিরিজটি নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে ইতিবাচক আলোচনা চলছিল। গত মাসে স্কটল্যান্ডে আইসিসির সভায় আইসিসি সভাপতি জয় শাহ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বিসিবি সভাপতি তামিম ইকবালের আলোচনা হয় বলে জানা গেছে। পরে দুবাইয়ে আইসিসির ফ্র্যাঞ্চাইজি কমিটির সভার সময়ও ভারতীয় বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তামিমের আলোচনা হয়েছে।

সেসব আলোচনায় সফর আয়োজন নিয়ে ভারতের ক্রিকেট বোর্ডের সরাসরি আপত্তি ছিল না বলেই বিসিবি সূত্রের দাবি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে ভারতীয় বোর্ড তাকিয়ে ছিল সরকারের দিকে। একইভাবে বিসিবিও দুই দেশের সরকারের মধ্যকার সম্পর্ক ও আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করছিল।

এরপর গত বুধবার নয়াদিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন এবং সেটিকে ঘিরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ার পর দুই দেশের রাজনৈতিক সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। ক্রিকেট বোর্ডগুলোর আলোচনার জায়গাটিও তখন সংকুচিত হয়ে আসে। পরিস্থিতি বিবেচনায় দুই পক্ষই বুঝতে পারে, এই মুহূর্তে সিরিজ আয়োজন করা বাস্তবসম্মত নয়।

সিরিজের সময় যত এগিয়ে এসেছে, অনিশ্চয়তাও তত স্পষ্ট হয়েছে। সাধারণত আন্তর্জাতিক সিরিজের বেশ আগে থেকেই টেলিভিশন সম্প্রচার, বাণিজ্যিক আয়োজন ও অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়ে যায়। কিন্তু এবার সেসবের প্রায় কিছুই এগোয়নি। সময় হাতে থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেই প্রক্রিয়া আপাতত এগিয়ে নেওয়ার প্রয়োজন দেখছে না দুই পক্ষ।

ফলে ২৮ আগস্টের বাংলাদেশ সফর থেকে ভারতীয় দল সরে দাঁড়াতে পারে—এমন সম্ভাবনাই এখন জোরালো। তবে সফরটি পুরোপুরি বাদ দেওয়ার পরিবর্তে নতুন সময় বের করার পথেই হাঁটছে দুই বোর্ড। বিসিবি সূত্রের খবর, শিগগিরই নতুন সূচি নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ড আবার আলোচনায় বসতে পারে।

সম্ভাব্য নতুন সময় হিসেবে ডিসেম্বর বা জানুয়ারির কথা সামনে আসছে। তবে সেটি নির্ভর করবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সূচি এবং ভারতীয় দলের ব্যস্ততার ওপর। বিপিএল ওই সময়ে অনুষ্ঠিত হলে কিংবা অন্য কোনো সূচিগত বাধা থাকলে সিরিজটি আরও পরে নেওয়া হতে পারে।

Related Posts

জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

0
সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আইসিসির মাসসেরা হতে পারলেন না সোবহানা

0
হৃদয়ের নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ প্রোটিয়া কোচ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD