Saturday, September 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

আফগানিস্তান টেস্টে দলে হৃদয়, বিশ্রামে তাসকিন

September 19, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বজয়ের স্মৃতির মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৯ অক্টোবর শুরু হবে ম্যাচটি। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও ম্যাচটিকে সামনে রেখে শক্তিশালী দলই দিয়েছে বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলে সবচেয়ে আলোচিত সংযোজন তাওহীদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল এই ব্যাটারের। অভিষেক টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১২ রান করার পর অস্ট্রেলিয়া সফরের দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে আবারও জাতীয় দলের দরজা খুলেছেন হৃদয়। ওই ম্যাচে অপরাজিত ৩৫০ রানের ইনিংস খেলেন তিনি, যা তাকে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ফেরাতে বড় ভূমিকা রেখেছে।

দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার জাকের আলী অনিকও। অস্ট্রেলিয়া সফরের ডারউইন টেস্টের দলে থাকলেও পরে তাঁকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। এরপর দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে একটি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে ৯৪ রান করেন জাকের। সেই পারফরম্যান্সের পর আবারও জায়গা করে নিয়েছেন জাতীয় দলের টেস্ট স্কোয়াডে।

পেস বোলিং বিভাগে অবশ্য দুটি গুরুত্বপূর্ণ অনুপস্থিতি রয়েছে। চোট কাটিয়ে উঠতে না পারায় দলে ফিরতে পারেননি নাহিদ রানা। অন্যদিকে তাসকিন আহমেদকে দেওয়া হয়েছে বিশ্রাম। ফলে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পেস আক্রমণে থাকবেন হাসান মাহমুদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ।

স্পিন বিভাগে অভিজ্ঞ তাইজুল ইসলামের সঙ্গে থাকছেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলের সঙ্গে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে স্পিনার নাঈম হাসান ও পেসার মুশফিক হাসানকে। ইকবাল হোসেন ইমনও ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকবেন বলে জানানো হয়েছে।

ব্যাটিং বিভাগে হৃদয়ের ফেরার পাশাপাশি সৌম্য সরকারও জায়গা ধরে রেখেছেন। অস্ট্রেলিয়া সিরিজে দলে ফিরলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। সৌম্য সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে। তার সঙ্গে ওপেনিংয়ের জন্য রয়েছেন তানজিদ হাসান ও সাদমান ইসলাম। দলে আরও আছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।

আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ। দুটিই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের মাটিতে। ২০১৯ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশকে ২২৪ রানে হারিয়েছিল আফগানিস্তান। চার বছর পর ২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানকে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেই হারের জবাব দেয় বাংলাদেশ।

এবার দুই দলের লড়াই হবে সংযুক্ত আরব আমিরাতে। ৯ অক্টোবর শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ। দলটির সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশের ১৫ সদস্যের দল
নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

Related Posts

পোলার্ডকে সুযোগ দিলেন সাকিব
বিশেষ প্রতিবেদন

দেখা গেল না সাকিবের ম্যাজিক

0
সিপিএলে মিরাজ ম্যাজিকে উড়ছে গায়ানা
বিশেষ প্রতিবেদন

ব্যাটে ব্যর্থ, বলেও খরুচে মিরাজ

0
নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা
বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টিতে বাংলাদেশের নেতৃত্বে কে?

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD