Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

২৩ বছর পর বাংলাদেশকে নিয়ে গিলক্রিস্টের স্মৃতিচারণ

August 10, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
২৩ বছর পর বাংলাদেশকে নিয়ে গিলক্রিস্টের স্মৃতিচারণ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

২০০৩ থেকে ২০২৬-২৩ বছরে বদলে গেছে ক্রিকেটের অনেক কিছুই। টি-টোয়েন্টির চার-ছক্কার ধুন্ধুমার ক্রিকেট জায়গা করে নিয়েছে আলাদা পরিসরে। এই দীর্ঘ সময়ে কেউ অবসরে গেছেন, কেউ অবসর ভেঙে আবার ফিরেছেন, কেউ থিতু হয়েছেন ধারাভাষ্য বা কোচিংয়ে। কেউ কেউ আবার পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার আসন্ন টেস্ট সিরিজের আগে সেই ২৩ বছর আগের স্মৃতির পাতায় ফিরে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট।

২০০৩ সালে প্রথম ও এখন পর্যন্ত শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন সেই দল দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল। সেই সফরের স্মৃতি মনে করে ফক্স স্পোর্টসকে গিলক্রিস্ট বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্ট ম্যাচে আমি ব্যাট করেছিলাম, কিন্তু কেয়ার্নসের ম্যাচে ব্যাট করার সুযোগ পাইনি। ছেলেরা বেশ ভালো ব্যাটিং করেছিল।’

সেই সময় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলা ছিল একেবারেই শুরুর দিকে। সুজন, হাবিবুল বাশার সুমন, হান্নান সরকারদের সেই দল অস্ট্রেলিয়ার বিপক্ষে রীতিমতো রানের বন্যার মুখে পড়েছিল। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে তিন দিনে শেষ হওয়া প্রথম টেস্টে অস্ট্রেলিয়া এক ইনিংসে করেছিল ৪০৭ রান। অধিনায়ক স্টিভ ওয়াহ অপরাজিত ছিলেন ১০০ রানে, ড্যারেন লেম্যানও করেছিলেন সেঞ্চুরি। জাস্টিন ল্যাঙ্গার ৭১ এবং গিলক্রিস্ট ৪৩ রান করেছিলেন। দুই ইনিংস মিলিয়েও অস্ট্রেলিয়ার চেয়ে ১৩২ রান পিছিয়ে ছিল বাংলাদেশ।

কেয়ার্নসে দ্বিতীয় টেস্টের চিত্রও খুব একটা বদলায়নি। চার দিনে শেষ হওয়া সেই ম্যাচে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ৫৫৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। সেই ম্যাচে গিলক্রিস্টের ব্যাট করার সুযোগই হয়নি। বাংলাদেশ ম্যাচটি হেরেছিল ইনিংস ও ৯৮ রানে।

তবে ২৩ বছর পর সেই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। এই সময়ে টেস্ট ক্রিকেটে এসেছে একাধিক স্মরণীয় সাফল্য। পাকিস্তানকে দুবার টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। শততম টেস্টে পেয়েছে জয়। ঘরের মাঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলকেও হারিয়েছে। সময়ের সঙ্গে বদলেছে বাংলাদেশের টেস্ট দলের সামর্থ্য ও পরিচিতিও।

এবার সেই বাংলাদেশই অস্ট্রেলিয়ার মাটিতে আবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে। প্রথম ম্যাচের ভেন্যু ডারউইন—যে মাঠের সঙ্গে গিলক্রিস্টের নিজেরও রয়েছে পুরোনো স্মৃতি। অস্ট্রেলিয়ার শীতের মাসগুলোতে দেশটির অনেক অংশ যখন ফুটবল নিয়ে ব্যস্ত থাকে, তখন ডারউইনের শুষ্ক মৌসুম ক্রিকেটের জন্য তৈরি করে ভিন্ন এক পরিবেশ।

এই ভিন্নতার কথাই উঠে এসেছে গিলক্রিস্টের বক্তব্যে। ফক্স স্পোর্টসকে তিনি বলেন, ‘টেস্ট ম্যাচের জন্য এটি একেবারেই ভিন্ন এক পরিবেশ। অন্য ভেন্যুগুলোর সঙ্গে যে পরিচিতি ও অভ্যস্ততা থাকে, সেটা একেবারে আলাদা। আমি মনে করি, এই নতুনত্ব একটা দলের মধ্যে দারুণ রোমাঞ্চকর অনুভূতি তৈরি করতে পারে।’

ডারউইনে দুই টেস্ট ও একটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে গিলক্রিস্টের। বর্তমানে ধারাভাষ্যকক্ষে পরিচিত মুখ এই সাবেক অস্ট্রেলিয়ান তারকা নিজের অভিজ্ঞতা থেকে ডারউইনের পরিবেশের আরেকটি দিক তুলে ধরেছেন। তিনি বলেন, ‘প্রচলিত গ্রীষ্মকালীন টেস্ট ম্যাচগুলোর মতো সেখানে অতটা মনোযোগ ও চাপ থাকে না। সেখানে একটা তুলনামূলক স্বস্তিদায়ক পরিবেশ আছে। এটা সতেজ অনুভূতি দেয়। আমার স্মৃতিতে জায়গাটি ছিল নতুন, ছিল ভিন্ন।’

২৩ বছর পর আবার অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ। আর সেই সিরিজের প্রথম টেস্টই সেই ডারউইনে, যেখানে ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করেছিলেন গিলক্রিস্ট। ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট ম্যাকেতে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD