Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

পাকিস্তান থেকে অস্ট্রেলিয়া, বাংলাদেশের সামনে এখন আসল পরীক্ষা

August 9, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মুশফিকের ইতিহাস গড়া দিনে বাংলাদেশের দাপট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসাবটা বাংলাদেশের জন্য হঠাৎ করেই বদলে গেছে। যে দলকে কয়েক মাস আগেও ফাইনালের সম্ভাব্য আলোচনায় খুব বেশি রাখা হচ্ছিল না, সেই বাংলাদেশই এখন ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে। সামনে পড়ে আছে আরও আটটি টেস্ট। অর্থাৎ গল্পের শেষ এখনো অনেক দূরে, বরং বাংলাদেশের আসল পরীক্ষা শুরুই হচ্ছে এখন।

১৩ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে সেই পরীক্ষার প্রথম ধাপ। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, আবার দক্ষিণ আফ্রিকা সফর এবং সবশেষে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের সিরিজ। আট ম্যাচের এই পথেই ঠিক হবে, বাংলাদেশ ফাইনালের স্বপ্নকে কতটা দূর নিয়ে যেতে পারে।

হিসাবটা শুনতে সহজ। বাংলাদেশের সামনে আট টেস্ট, এর চারটি দেশের মাটিতে। ঘরের চার ম্যাচের চারটিই জিততে পারলে বিদেশে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অন্তত একটি জয় পেলেই ৬০ শতাংশ পয়েন্টে পৌঁছে যাবে দল। বিদেশে জয় না এলেও ঘরের চার জয় এবং অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ড্র বাংলাদেশকে সেই ৬০ শতাংশের ঘরে নিয়ে যেতে পারে।

কিন্তু ফাইনালের হিসাব কেবল ৬০ শতাংশে থেমে নেই। গত দুই ডব্লিউটিসি চক্রের ফলাফল বলছে, ফাইনালে যেতে হলে সাধারণত ৬৫ শতাংশের বেশি পয়েন্ট প্রয়োজন হয়। সর্বশেষ ফাইনালের দুই দল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পয়েন্ট ছিল যথাক্রমে ৬৯.৪৪ ও ৬৭.৫৪ শতাংশ। এর আগে ২০২৩ সালে ভারত ৫৮.৮ শতাংশ পয়েন্ট নিয়েও ফাইনালে উঠেছিল। তাই ৬০ শতাংশ বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখতে পারে, কিন্তু শেষ দুইয়ের জায়গা নিশ্চিত করার জন্য তা যথেষ্ট নাও হতে পারে।

এখানেই বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে পয়েন্ট হারানোর সুযোগ খুব কম। কারণ বিদেশের চার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দুই শক্তিশালী দল-অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই চার ম্যাচ থেকে বড় কোনো সাফল্য পাওয়া গেলে ফাইনালের দৌড়ে বাংলাদেশ হঠাৎ করেই অনেকটা এগিয়ে যাবে। আর সেখানে ব্যর্থ হলে ঘরের মাঠের নিখুঁত পারফরম্যান্সও শেষ পর্যন্ত যথেষ্ট নাও হতে পারে। প্রথম বাধাটাই সবচেয়ে বড়।

অস্ট্রেলিয়া এই মুহূর্তে ডব্লিউটিসির পয়েন্ট তালিকার শীর্ষে। আট টেস্টে সাত জয়, এক হার ৮৭.৫০ শতাংশ পয়েন্ট। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের পর অস্ট্রেলিয়ার সামনে আরও কঠিন পথ। দক্ষিণ আফ্রিকা সফর, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ এবং সবশেষে ভারতের মাটিতে পাঁচ টেস্ট।

অস্ট্রেলিয়ারও সামনে পয়েন্ট হারানোর যথেষ্ট সুযোগ আছে। বিশেষ করে ভারত সফর তাদের জন্য বড় পরীক্ষা। ২০০৮ সালের পর ভারতে খেলা শেষ ১২ টেস্টে অস্ট্রেলিয়ার জয় মাত্র দুটি। ফলে বাংলাদেশের সঙ্গে সিরিজে যদি অস্ট্রেলিয়া পয়েন্ট হারায়, সেটি বাংলাদেশের জন্য যেমন লাভ, তেমনি ফাইনালের দৌড়ে পরের দলগুলোর জন্যও দরজা খুলে দিতে পারে।

দক্ষিণ আফ্রিকার অবস্থান আরও স্বস্তিদায়ক। চার টেস্টে তিন জয়, এক হার; পয়েন্ট ৭৫ শতাংশ। বাকি ১০ টেস্টের আটটিই ঘরের মাঠে। অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচগুলো খেলবে তারা। ৬০ শতাংশে পৌঁছাতে তাদের সামনে খুব বড় কোনো বাধা নেই। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সাফল্য শুধু বাংলাদেশের জন্য নয়, পয়েন্ট তালিকার ভারসাম্যের জন্যও গুরুত্বপূর্ণ।

নিউজিল্যান্ডও ৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরে। ছয় টেস্টে চার জয়, এক হার ও এক ড্র তাদের। সামনে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ, আর অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে বিদেশের ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের সিরিজ তাদের পথের সবচেয়ে কঠিন অংশ হতে পারে।

এই দলগুলোর পেছনে থাকা ভারতও এখনো বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী। নয় টেস্টে চার জয়, চার হার ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৪৮.১৫ শতাংশ। বাংলাদেশের চেয়ে কম হলেও ভারতের হাতে এখনো নয়টি টেস্ট। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের সিরিজের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্ট খেলবে তারা।

ভারতের সাম্প্রতিক ঘরের মাঠের রেকর্ড অবশ্য আগের মতো অপ্রতিরোধ্য নয়। নিউজিল্যান্ডের কাছে ৩-০ এবং দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে তারা। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাঠে ভারতের রেকর্ড এখনো বড় শক্তি। ২০০৮ সালের পর শেষ পাঁচ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২-২ ব্যবধানে এগিয়ে ভারত।

ফলে পয়েন্ট তালিকার ওপরের দিকের দলগুলো একে অন্যের বিপক্ষে যত বেশি পয়েন্ট হারাবে, বাংলাদেশের সুযোগ তত বাড়বে।

শ্রীলঙ্কাও এখনো পুরোপুরি হিসাবের বাইরে নয়। চার টেস্টে ৪১.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে তাদের সামনে আরও আটটি ম্যাচ। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচগুলোতে ভালো করতে পারলে তারাও দৌড়ে ফিরতে পারে।

অন্যদিকে ইংল্যান্ডের পথ প্রায় বন্ধ। ১৩ টেস্টে চার জয়, আট হার ও এক ড্রয়ে তাদের পয়েন্ট মাত্র ২৪.৩৬ শতাংশ। ধীর ওভার রেটের কারণে ১৪ পয়েন্ট কাটা যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বাকি আটটি ম্যাচের সবগুলো জিতলেও সর্বোচ্চ ৫৩.১৭ শতাংশে পৌঁছাতে পারবে ইংল্যান্ড। ফাইনালের জন্য সেই সংখ্যা যথেষ্ট হওয়ার সম্ভাবনা নেই।

পাকিস্তানের অবস্থাও কঠিন। ছয় টেস্টে দুই জয় ও চার হারের সঙ্গে আট পয়েন্টের শাস্তি আছে তাদের। বাকি সাত ম্যাচের সবগুলো জিতলে সর্বোচ্চ ৬৪.১ শতাংশে যেতে পারবে পাকিস্তান। অর্থাৎ তাত্ত্বিক সুযোগ আছে, কিন্তু সেই পথ প্রায় নিখুঁত পারফরম্যান্স দাবি করছে।

আর ওয়েস্ট ইন্ডিজের হিসাব সবচেয়ে সহজ-তাদের সামনে কার্যত আর কোনো হিসাবই নেই। ১২ টেস্টে মাত্র দুই জয়, আট হার ও দুই ড্রয়ে ২০.৮৩ শতাংশ পয়েন্ট পাওয়া দলটির বাকি দুই ম্যাচই বাংলাদেশের বিপক্ষে। দুটিতে জিতলেও সর্বোচ্চ ৩২.১৪ শতাংশে পৌঁছাতে পারবে তারা।

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD