Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

মিরপুর থেকে কক্সবাজার, লড়াই আট ভেন্যুতে

September 16, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
জাতীয় লিগে চ্যাম্পিয়ন ঢাকা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

চার দিনের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুম। আগামী ৩ অক্টোবর একযোগে চারটি ভেন্যুতে শুরু হবে ২৮তম জাতীয় লিগের প্রথম রাউন্ড। আটটি বিভাগীয় দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার শেষ রাউন্ডের ম্যাচ হবে ১৪ থেকে ১৭ নভেম্বর।

এবারের জাতীয় লিগে মোট সাত রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। আট দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। ফলে প্রতিটি দল মাঠে নামবে সাতবার এবং পুরো টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে মোট ২৮টি ম্যাচ।

৩ অক্টোবর শুরু হওয়া প্রথম রাউন্ডে একসঙ্গে চারটি ম্যাচ মাঠে গড়াবে। সিলেটে মুখোমুখি হবে সিলেট ও ময়মনসিংহ। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের বিপক্ষে খেলবে ঢাকা।

একই সময়ে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা ও বরিশালের লড়াই হবে। চট্টগ্রামে মুখোমুখি হবে চট্টগ্রাম ও রাজশাহী। চার দিনের এই ম্যাচগুলো চলবে ৬ অক্টোবর পর্যন্ত।

১০ থেকে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। সিলেটে সিলেটের বিপক্ষে খেলবে ঢাকা। সিলেট আউটার মাঠে মুখোমুখি হবে ময়মনসিংহ ও রংপুর। মিরপুরে খেলবে খুলনা ও রাজশাহী। অন্য ম্যাচে কক্সবাজার একাডেমি মাঠে মুখোমুখি হবে চট্টগ্রাম ও বরিশাল।

তৃতীয় রাউন্ড শুরু হবে ১৭ অক্টোবর। এই রাউন্ডে সিলেট ও রংপুরের ম্যাচ হবে চট্টগ্রামে। কক্সবাজার একাডেমি মাঠে খেলবে ময়মনসিংহ ও ঢাকা। সিলেট আউটারে খুলনা ও চট্টগ্রাম এবং রাজশাহীতে রাজশাহী ও বরিশালের ম্যাচ অনুষ্ঠিত হবে।

২৪ থেকে ২৭ অক্টোবর চতুর্থ রাউন্ডে মাঠে নামবে দলগুলো। কক্সবাজারে সিলেটের প্রতিপক্ষ হবে খুলনা। বগুড়ায় খেলবে ময়মনসিংহ ও চট্টগ্রাম। রাজশাহীতে মুখোমুখি হবে ঢাকা ও রাজশাহী। সিলেট আউটারে রংপুর খেলবে বরিশালের বিপক্ষে।

এরপর ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর হবে পঞ্চম রাউন্ডের খেলা। চট্টগ্রামে সিলেট ও চট্টগ্রাম, খুলনায় ময়মনসিংহ ও খুলনা, রাজশাহীতে ঢাকা ও বরিশাল এবং বগুড়ায় রংপুর ও রাজশাহীর ম্যাচ অনুষ্ঠিত হবে।

৭ থেকে ১০ নভেম্বর ষষ্ঠ রাউন্ডে বগুড়ায় সিলেটের বিপক্ষে খেলবে রাজশাহী। চট্টগ্রামে ময়মনসিংহের প্রতিপক্ষ বরিশাল। মিরপুরে ঢাকা ও খুলনা এবং খুলনায় রংপুর ও চট্টগ্রামের ম্যাচ হবে।

শেষ রাউন্ড শুরু হবে ১৪ নভেম্বর। এই রাউন্ডের ম্যাচগুলো চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। খুলনায় সিলেট ও বরিশাল, মিরপুরে ময়মনসিংহ ও রাজশাহী, রাজশাহীতে ঢাকা ও চট্টগ্রাম এবং সিলেট আউটারে রংপুর ও খুলনার ম্যাচ দিয়ে শেষ হবে এবারের জাতীয় লিগ।

সূচি অনুযায়ী এবারের জাতীয় লিগের ম্যাচ হবে দেশের আটটি ভেন্যুতে। মিরপুর, চট্টগ্রাম, সিলেট ও খুলনার পাশাপাশি ব্যবহার করা হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এবং কক্সবাজার একাডেমি মাঠ।

সাত রাউন্ডের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলই হবে ২৮তম জাতীয় লিগের চ্যাম্পিয়ন। এভাবেই ৩ অক্টোবর শুরু হয়ে ১৭ নভেম্বর শেষ হবে দেশের প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটের এবারের আসর।

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD