Sunday, November 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

আফগানদের প্রথম শিরোপা, চার ম্যাচেই হার বাংলাদেশের

November 1, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আফগানদের প্রথম শিরোপা, চার ম্যাচেই হার বাংলাদেশের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

হংকং সিক্সেসে ইতিহাস গড়েছে আফগানিস্তান। ফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টটির শিরোপা জিতেছে তারা। অন্যদিকে, টুর্নামেন্টজুড়ে হতাশার বৃত্তে আটকে ছিল বাংলাদেশ। চার ম্যাচ খেলে একটিতেও জয়ের দেখা পায়নি আবু হায়দার রনির নেতৃত্বাধীন দল।

হংকংয়ের মংকক গ্রাউন্ডে শিরোপা জয়ের পর আফগান ক্রিকেটারদের উদযাপন ছিল বাঁধভাঙা। অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন জয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটা ছিল আরও বেশি। ১৬ বছর পর হংকং সিক্সেসের শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। তবে তাদের অপেক্ষা আরও দীর্ঘ হলো।

ফাইনালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ৬ ওভারের ম্যাচে ১১৫ রানেই অলআউট হয় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ম্যাক্স ব্রায়ান্ট। ১৪ বলের ইনিংসে চারটি চার ও চারটি ছক্কা মারেন তিনি। অস্ট্রেলিয়া অধিনায়ক জ্যাক উড ৫ রান করে রিটায়ার্ড আউট হন। ক্রিস গ্রিন ও প্যাট্রিক ডুলিও রিটায়ার্ড আউট হয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আফগানিস্তান। মাত্র ২ ওভারে ২ উইকেট হারিয়েও ৪৫ রান তুলে নেয় তারা। এরপর চার নম্বরে ব্যাট করতে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ নেন ইমরান মীর। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।

ষষ্ঠ ওভারের প্রথম বলে চার মেরে দলের শিরোপা নিশ্চিত করেন ইমরান। ১৪ বলে ৭ ছক্কা ও ২ চারে ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। দুর্দান্ত এই ইনিংসের জন্য ম্যাচসেরাও হয়েছেন। ৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৯ রান তুলে নেয় আফগানিস্তান। দলটির ইনিংসে ছিল ১৪টি ছক্কা ও ৪টি চার।

আফগানিস্তানের শিরোপা জয়ের বিপরীতে বাংলাদেশের টুর্নামেন্ট শেষ হয়েছে জয়হীনভাবে। চার ম্যাচে মোট ৪৬৬ রান করলেও কোনো ম্যাচেই জিততে পারেনি দলটি। গ্রুপ পর্বে স্কটল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে হারের পর বোল রাউন্ডের প্রথম সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। এরপর ১১তম স্থান নির্ধারণী প্লে-অফে ভারতের কাছেও হারতে হয়েছে তাদের।

বাংলাদেশের জন্য হতাশার বিষয়, চার ম্যাচের প্রতিটিতেই আগে ব্যাটিং করেছে দলটি। এর মধ্যে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে হার এসেছে শেষ বলে। অর্থাৎ, ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও জয় তুলে নিতে পারেনি রনি, হাবিবুর রহমান সোহান ও সাব্বির রহমানরা।

হংকং সিক্সেসের ইতিহাসে সবচেয়ে সফল দল পাকিস্তান। এখন পর্যন্ত ছয়বার শিরোপা জিতেছে তারা। তালিকায় যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই পাঁচবার করে চ্যাম্পিয়ন হয়েছে। এবার সেই শিরোপার তালিকায় নতুন নাম যুক্ত হলো আফগানিস্তানের। তবে বাংলাদেশের অপেক্ষা রইল প্রথম শিরোপার পাশাপাশি টুর্নামেন্টে প্রথম জয়েরও।

বাংলাদেশ দল
আবু হায়দার রনি (অধিনায়ক), সাব্বির রহমান, হাবিবুর রহমান সোহান, সামিউন বাসির, চৌধুরী মো. রিজওয়ান, মৃ্ত্তুঞ্জয় চৌধুরী ও আহরার আমিন।

Related Posts

মুমিনুলের জায়গায় টেস্ট দলে অমিত হাসান
বিশেষ প্রতিবেদন

মুমিনুলের জায়গায় টেস্ট দলে অমিত হাসান

0
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়, বোনাস পাবেন ক্রিকেটাররা
ক্রিকেট সাফারি

ফাইনালের পথে বাংলাদেশের সামনে কঠিন হিসাব

0
শেষ বলে ভারতের কাছে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শেষ বলে ভারতের কাছে হারল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD