Wednesday, July 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

একই দিনে দুই ক্রিকেটারের জীবনে নেমে এলো অন্ধকার

September 19, 2025
in ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
একই দিনে দুই ক্রিকেটারের জীবনে নেমে এলো অন্ধকার
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকেট আমাদের কাছে বিনোদন, আনন্দ, উচ্ছ্বাসের খেলা। কিন্তু যারা মাঠে নামেন, তাদের জীবনেও আছে বেদনা, ক্ষতি আর হারানোর গল্প। একই দিনে সেই গল্পে ডুবে গেলেন দুই আন্তর্জাতিক ক্রিকেটার-বাংলাদেশের এবাদত হোসেন ও শ্রীলঙ্কার দুনিথ ওয়েলালাগে। দু’জনেরই জীবনে নেমে এসেছে অন্ধকার, কারণ দু’জনেই হারিয়েছেন তাঁদের প্রিয় বাবাকে।

বাংলাদেশি পেসার এবাদতের বাবার দীর্ঘদিনের ক্যান্সার লড়াই শেষ হলো হঠাৎ এক সন্ধ্যায়। ৭৮ বছর বয়সী নিজাম উদ্দিন চৌধুরী তখন ছেলের হাত ধরে যাচ্ছিলেন হাসপাতালে। কিন্তু পৌঁছানোর আগেই তিনি হারিয়ে গেলেন চিরদিনের মতো। বাবাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে কেঁপে ওঠেন এবাদত। শুধু পরিবার নয়, মৌলভীবাজারের গ্রামজুড়ে ছড়িয়ে পড়েছে এই শোকের ছায়া।

আবুধাবিতে এশিয়া কাপের ম্যাচে জয় উদযাপন করছিল শ্রীলঙ্কা। আফগানিস্তানকে হারিয়ে যখন খেলোয়াড়রা স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন, তখনই দুনিথ ওয়েলালাগের কাছে পৌঁছে যায় নির্মম খবর।

ম্যাচ শেষে দলের মিডিয়া ম্যানেজার কানে কানে জানালেন-কলম্বোতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তাঁর বাবা, সুরঙ্গা ওয়েলালাগে। মাঠে দাঁড়িয়ে ভেঙে পড়লেন এই তরুণ ক্রিকেটার। কয়েক মিনিট আগেও ছিলেন লড়াইয়ের অংশ, এরপরই জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায় পড়লেন। সেই বাবা, যিনি একসময় নিজেও ক্রিকেট খেলেছেন, যিনি ছেলেকে মাঠে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছিলেন-তিনি আর নেই!

একই দিনে দুই ক্রিকেটারের জীবনে এই বেদনাদায়ক ক্ষতি মনে করিয়ে দেয়, খেলোয়াড়রাও আমাদের মতো মানুষ। তারা যেমন মাঠে দেশের জন্য লড়েন, তেমনি ব্যক্তিজীবনে হারান আপনজন, ডুবে যান অশ্রুতে।

Previous Post

এশিয়া কাপ সুপার ফোর: কবে-কখন-কোথায়?

Next Post

ভেঙে পড়লেন ভেল্লালাগে, পাশে দাঁড়ালেন লিটন-তাসকিন-হৃদয়

Related Posts

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
অনান্য খেলা

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

6
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি
বিশেষ প্রতিবেদন

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

9
আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান
বিশেষ প্রতিবেদন

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

7
Next Post
ভেঙে পড়লেন ভেল্লালাগে, পাশে দাঁড়ালেন লিটন-তাসকিন-হৃদয়

ভেঙে পড়লেন ভেল্লালাগে, পাশে দাঁড়ালেন লিটন-তাসকিন-হৃদয়

Discussion about this post

সর্বশেষ..

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

by cricbdadmin
0
6

ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত দুই গোলের ধাক্কায় কোয়ার্টার ফাইনালের স্বপ্ন ফিকে হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। কিন্তু শেষ ১৫ মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন...

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

by cricbdadmin
0
9

দীর্ঘ অনিশ্চয়তার পর আবারও বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের কারণে স্থগিত হয়ে যাওয়া দ্বিপাক্ষিক...

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

by cricbdadmin
0
7

এক সময় নতুন এক ক্রিকেট শক্তির উত্থানের প্রতীক ছিলেন তিনি। প্রতিপক্ষের ব্যাটসম্যানকে চাপে ফেলা সেই বাঁহাতি পেসার এবার হেরে গেলেন...

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

by cricbdadmin
0
7

৬৯ রানে ৮ উইকেট। সেখান থেকে সাধারণত কোনো দল ম্যাচে টিকে থাকার স্বপ্নই দেখে না। কিন্তু হারারের মাঠে জিম্বাবুয়ে শুধু...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

রেকর্ড গড়েও আক্ষেপ নাহিদ রানার

by cricbdadmin
0
3

টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৫ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD