Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আসিফ আকবরের মন্তব্যে সায় নেই বুলবুলের

January 11, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আসিফ আকবরের মন্তব্যে সায় নেই বুলবুলের
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের মন্তব্যকে গ্রহণযোগ্য মনে করছেন না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিশ্বকাপকে তিনি একটি বড় সুযোগ হিসেবেই দেখছেন এবং সব সংকট শেষ পর্যন্ত মিটে যাবে-এমন আশাবাদ ব্যক্ত করছেন। ভারতের বাইরে বিশ্বকাপ খেলতে চাওয়ার প্রশ্নে বিসিবির অবস্থানেও কোনো পরিবর্তন আসেনি।

বাংলাদেশ দলের ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে আলোচনা ও বিতর্ক চলছে। এই ইস্যুতে বোর্ড পরিচালকরাও গণমাধ্যমে বিভিন্নভাবে মতামত দিচ্ছেন। এর মধ্যেই বিসিবি পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবরের একটি মন্তব্য আলোচনায় আসে, যা নিয়ে বিসিবি সভাপতির প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রাতে বিসিবির আঞ্চলিক ক্রিকেট সেন্টারের সিলেট অঞ্চলের আয়োজনে ‘জিএনসি স্কুল ক্রিকেট’ টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের সামনে তাকে প্রশ্ন করা হয়, ‘পরিচালক আসিফ আকবর বলেছেন, একটা বিশ্বকাপ না খেললে এমন কিছু যায়-আসে না, আপনারও কি এমন মনে হয়?’

এই প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি প্রথমে বলেন, তিনি এমন বক্তব্যের কথা জানেন না। এরপর নিজের অবস্থান জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপ তো একটা সুযোগ, চেষ্টা করব খেলতে। সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ…।’

ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিসিবির উদ্বেগের বিষয়টিও তুলে ধরেন বোর্ডপ্রধান। ভারতের বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও অন্যান্য সংগঠনের হুমকি সংক্রান্ত সংবাদ এবং ভিডিও লিংক সংযুক্ত করে আইসিসিতে ই-মেইল পাঠানো হয়েছে বলে জানান তিনি। এখন সেই ই-মেইলের উত্তরের অপেক্ষায় রয়েছে বিসিবি।

এ বিষয়ে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা এখনো কোনো উত্তর পাইনি। আমাদের যতগুলো তথ্য দেওয়ার কথা ছিল, সব দিয়ে দিয়েছি। এখন আইসিসির উত্তরের অপেক্ষায় আছি।’ আইসিসির ডেভেলপমেন্ট বিভাগে দীর্ঘদিন কাজ করা সাবেক এই অধিনায়কের ধারণা, সোম বা মঙ্গলবারের মধ্যে জবাব আসতে পারে।

বিশ্বকাপে বাংলাদেশের তিনটি ম্যাচের ভেন্যু কলকাতা হওয়ায় নিরাপত্তা শঙ্কা সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। কলকাতার বাইরে ভারতের অন্য কোনো শহরে ম্যাচ আয়োজনের প্রস্তাব এলেও বিসিবি তা মানবে না বলে পরিষ্কার করে দেন বুলবুল। তিনি বলেন, ‘ভারতের অন্য ভেন্যুও তো ভারতেই। সুতরাং ভেন্যু বড় কথা নয়।’

বিশ্বকাপ বিষয়ে বিসিবি একক কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বলেও জানান বোর্ডপ্রধান, ‘আপনারা জানেন যে, আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, এখনো সেখানেই আছি।’

বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ আয়োজন করা আইসিসির পক্ষেও সহজ হবে না-এমন বিশ্বাসও প্রকাশ করেন বুলবুল। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে একটি বড় দল। গত ২৫ বছর ধরে আমরা যেভাবে খেলছি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমি-ফাইনাল খেলা বা ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল খেলা, সব মিলিয়ে বাংলাদেশ অবশ্যই বড় দল। আর যেহেতু খেলাটা উপমহাদেশে হচ্ছে, সেটা আমাদের জন্য বাড়তি সুবিধা।’

মাঠের বাইরের চাপ, চলমান বিতর্ক আর সিদ্ধান্তের ভারে বিসিবি সভাপতির দায়িত্ব যে কতটা চ্যালেঞ্জিং, সেটাও নিজের অভিজ্ঞতার আলোকে তুলে ধরেন তিনি। বুলবুল বলেন, ‘কাজটা আমি আসার আগে যেভাবে ভেবেছিলাম, এখন দেখছি সম্পূর্ণ আলাদা। আমি আগে ক্রিকেটের উন্নয়নের কাজ করতাম, কিন্তু এই কাজটা একদমই আলাদা।’

Previous Post

দুর্নীতিবিরোধী অভিযানে কড়াকড়ি, বিতর্কে ঢাকা ক্যাপিটালস

Next Post

প্লে-অফে রিশাদ হোসেনের দল হোবার্ট

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

9
Next Post
বিগ ব্যাশে ফের দল পেলেন রিশাদ, এবার কি মিলবে সুযোগ?

প্লে-অফে রিশাদ হোসেনের দল হোবার্ট

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD