প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে উঠল ব্রাদার্স ইউনিয়ন। কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে হারিয়ে ছন্দে ফেরে গোপীবাগের এই দলটি।
বৃহস্পতিবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ২১৩ রান তুলে কলাবাগান ক্রিকেট একাডেমি। জবাব দিতে নেমে ২৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স।
জয়ের নায়ক তুষার ইমরান ৮৯ বলে অপরাজিত ৬৭ রান করেন। শন উইলিয়ামসের ব্যাট থেকে আসে ৮১ বলে ৭০ রান।
এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রানে আটকে যায় কলাবাগান ক্রিকেট একাডেমি। অধিনায়ক মাহমুদুল করেন সর্বোচ্চ ৫৪ রান। এছাড়া ইরফান শুক্কুর ৪২ ও তাপস ঘোষ করেন ৩০ রান। ব্রাদার্সের হয়ে শহীদ ও সঞ্জিত দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর-
কলাবাগান একাডেমি: ৫০ ওভারে ২১৩/৭ (শুক্কুর ৪২, মাইশুকুর ১৯, তাপস ৩০, মাহমুদুল ৫৪, মিরাজ ২১, নুরুজ্জামান ১৭, দিদার ০, নূর ১৫*, বিশ্বনাথ ২*; শহিদ ২/৪৩, নূর আলম ১/৪৩, সঞ্জিত ২/২৩, তুষার ০/১৬, আসিফ ০/২৫, রায়হানুদ্দিন ০/৩৬, উইলিয়ামস ০/২৪)।
ব্রাদার্স: ৪৫.৩ ওভারে ২১৪/৪ (শাহরিয়ার ২৬, নাফিস ১৩, জাকির ১৬, তুষার ৬৭*, উইলিয়ামস ৭০, রুমান ৬*; রিফাত ০/১২, আবু জায়েদ ০/৩২, মিরাজ ০/২৩, বিশ্বনাথ ১/৪৭, মাহমুদুল ১/৫০, নূর হোসেন ০/২২, দিদার ০/১১, তাপস ০/১৪)।
ফল: ব্রাদার্স ইউনিউয়ন ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তুষার ইমরান









Discussion about this post