Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিশ্বকাপ টিকিট পকেটে, টানা ছয় জয় বাংলাদেশের

January 30, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপ টিকিট পকেটে, টানা ছয় জয় বাংলাদেশের
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

নিশ্চিত বিশ্বকাপের টিকিট হাতে থাকলেও মাঠে তার কোনো ছাপ নেই—নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে আগুনঝরা পারফরম্যান্সেই এগিয়ে চলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সুপার সিক্সে টানা চতুর্থ জয়ে স্কটল্যান্ডকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাট হাতে অধিনায়ক জ্যোতি ও সোবহানা মোস্তারির বিধ্বংসী ইনিংসের পর বল হাতে মারুফা আক্তারের নিয়ন্ত্রিত আঘাতেই আসে এই দাপুটে জয়।

ত্রিভুবন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। শুরুটা দারুণ করেন ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৪৭ রান তোলে তারা। অষ্টম ওভারে ৬৭ রানের উদ্বোধনী জুটি ভাঙে দিলারার বিদায়ে। ২৮ বলে ৩৯ রান করেন দিলারা, জুয়াইরিয়ার ব্যাট থেকে আসে ২২ বলে ২২ রান। এরপর শারমিন আক্তার সুপ্তা ১০ বলে ১৫ রান করে রানআউটে বিদায় নিলে খানিকটা চাপ আসে দলে।

তিন উইকেট হারানোর পর ইনিংসের গতি বাড়ান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। টুর্নামেন্টে নিজের প্রথম ফিফটির দেখা পাওয়া জ্যোতি ৩৫ বলে অপরাজিত ৫৬ রান করেন। মাত্র ৩৩ বলেই ফিফটি পূর্ণ করেন তিনি। অন্য প্রান্তে সোবহানা ছিলেন আরও ভয়ংকর—২০৪ স্ট্রাইক রেটে ২৩ বলে করেন ৪৭ রান। শেষ দিকের এই ঝড়ো ব্যাটিংয়েই ৫ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। ৩৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় তারা। এরপর মারুফা আক্তার ও স্বর্ণা আক্তারের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আর দাঁড়াতে পারেনি স্কটিশ ব্যাটাররা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০১ রানেই থামে তাদের ইনিংস।

বল হাতে ২৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে দিনের সেরা বোলার ছিলেন মারুফা আক্তার। তাকে ভালোভাবে সহায়তা করেন স্বর্ণা আক্তার, যিনি শিকার করেন ২টি উইকেট।

এই জয়ের ফলে বাছাইপর্বের সুপার সিক্সে চার ম্যাচে চার জয়ে বাংলাদেশের সংগ্রহ ৮ পয়েন্ট। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে জ্যোতির দল। থাইল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে জয়ের পর নিশ্চিত হয়ে যাওয়া বিশ্বকাপের টিকিটের পরও যে বাংলাদেশ থামতে রাজি নয়, সেটাই যেন আরও একবার প্রমাণ করল এই ম্যাচ।

Previous Post

অনিশ্চয়তা, উত্তেজনা আর নিরাপত্তা!

Next Post

আশ্বাস আছে, আস্থা নেই-বিপিএলের পারিশ্রমিক সংকট

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

2
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা

আশ্বাস আছে, আস্থা নেই-বিপিএলের পারিশ্রমিক সংকট

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
2

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD