হকি মাঠ থেকে সুখবর পেল বাংলাদেশ। শনিবার অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে দারুণ সূচনা করেছে লাল-সবুজরা। আশরাফুল ইসলামের হ্যাটট্রিকে ভারতকে ৫-৪ গোলে হারিয়েছে দল।
১৬, ২৭ ও ৩৮তম মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন আশরাফুল। পরে আরেকটি গোল আসে তার স্ট্রিক থেকে। অন্য গোলটি ফজলে রাব্বীর।
শনিবার রাজধানীর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দুর্দান্ত খেলেই ম্যাচ জিতে বাংলাদেশ। পরিসংখ্যান জানাচ্ছে আন্তর্জাতিক হকিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। স্মরণীয় এক জয় নিয়ে মাঠ ছাড়ে যুবরা।
টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে ৭টি দেশ। ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক বাংলাদেশ, ভারত ও ওমান। ‘বি’ গ্রুপের দলগুলো হল-পকিস্তান, চীন, চাইনিজ তাইপে ও হংকং।









Discussion about this post