Monday, August 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

হারের কারণ খুঁজে পেলেন হৃদয়

July 16, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মোহামেডানের নেতৃত্বে হৃদয়-নতুন চ্যালেঞ্জে ঢাকা লিগ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জয়ের সম্ভাবনা তৈরি করেও প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে হার এড়াতে পারেনি বাংলাদেশ। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৮ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। ম্যাচ শেষে হারের কারণ ব্যাখ্যা করার পাশাপাশি টস জিতে আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত এবং নাহিদ রানার পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়।

টস জিতে আগে গতকাল ফিল্ডিং করার কারণ ব্যাখ্যা করে হৃদয় বলেন, ‘আমরা সাতসকালের এডভান্টেজ নিতে চেয়েছিলাম, তাই আগে ফিল্ডিং নিয়েছি। বোলাররা ভালোই করেছিল। তবে কিছু জিনিস নিয়ে আমাদের কাজ করতে হবে। হারারের তুলনায় এখানে কন্ডিশন ভালো। উইকেট ব্যাটিং বান্ধব। আমরা ভালো শেইপেও ছিলাম। চাচ্ছিলাম উইকেটের এডভান্টেজ নিই।’

ব্যাটিং সহায়ক উইকেটেও বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশ নিয়মিত উইকেট হারিয়েছে। হৃদয়ের মতে, জুটি গড়ে তুলতে না পারাই হারের অন্যতম কারণ। তিনি বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করতে পারিনি। ১৭০-১৮০ রান তাড়া করতে হলে আপনার পার্টনারশিপ লাগবে দুই-একটা। এখানেই আমরা ব্যর্থ হয়েছি। পরেরবার সুযোগ এলে পার্টনারশিপ গড়ার দিকে মনোযোগ দিব।’

তবে দলের পরাজয়ের মধ্যেও আলাদা করে নজর কেড়েছেন পেসার নাহিদ রানা। মাত্র ৩ রান খরচায় ৪ উইকেট নিয়ে একসময় ম্যাচ বাংলাদেশের দিকে ঝুঁকিয়ে দিয়েছিলেন তিনি। তরুণ এই পেসারের প্রশংসা করে হৃদয় বলেন, ‘নাহিদ রানা দারুণ করেছে। আমরা সবাই জানি ও কেমন বোলার। তার সামর্থ্য নিয়ে সন্দেহ নেই। গত কয়েক সিরিজ ধরে দুর্দান্ত খেলছে। আশা করি এটা ধরে রাখবে।’

প্রথম ম্যাচে হার দিয়ে সিরিজ শুরু করলেও ভুলগুলো শুধরে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশাই এখন বাংলাদেশের। আগামীকালই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে টাইগাররা।

Related Posts

যে জয়ে বদলে গেল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের গল্প
বিশেষ প্রতিবেদন

ফাইনালের অঙ্কে চোখ রাখছে না বাংলাদেশ

0
ডারউইন টেস্টে বাংলাদেশের দাপট, অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিড
বিশেষ প্রতিবেদন

শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

0
অস্ট্রেলিয়ার মাঠে প্রত্যাবর্তনেই বাংলাদেশের বোলিং ঝড়
বিশেষ প্রতিবেদন

বিশ্ব ক্রিকেটকে বার্তা দিল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD