Wednesday, September 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

শ্রীলঙ্কার কাছে টানা সপ্তম হার বাংলাদেশের

September 7, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শ্রীলঙ্কার কাছে টানা সপ্তম হার বাংলাদেশের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দুর্দান্ত বোলিংয়ে এক সময় জয়ের সম্ভাবনাই জাগিয়েছিল বাংলাদেশ। মাত্র ৪৪ রানে শ্রীলঙ্কার ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণও নিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত সেই লড়াইয়ের সুফল পাওয়া হলো না। হার্শিতা সামারাবিক্রমার দারুণ ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।

গত রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। ইনিংসের শুরুটা আশাব্যঞ্জক ছিল। দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস মিলে ৪.৫ ওভারে যোগ করেন ৩১ রান। দিলারা ২৬ এবং জুয়াইরিয়া ১৪ রান করে ফিরলে বাংলাদেশের রান সংগ্রহের গতি কিছুটা কমে যায়। এরপর অধিনায়ক নিগার সুলতানাও মাত্র ৪ রান করে আউট হন। ৯.৫ ওভারে ৫২ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

চতুর্থ উইকেটে সোবহানা মুস্তারী ও স্বর্ণা আক্তার মিলে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। সোবহানা করেন দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান। স্বর্ণাকে সঙ্গে নিয়ে তিনি গুরুত্বপূর্ণ জুটি গড়লেও ১৭তম ওভারে মাত্র এক রানের ব্যবধানে দুজনের বিদায়ে আবারও ছন্দ হারায় বাংলাদেশের ইনিংস। ১৯তম ওভার পর্যন্ত মাত্র ৯ রান যোগ করতে পারে বাংলাদেশ। শেষ ওভারে ফাহিমা খাতুন পরপর দুটি বাউন্ডারি হাঁকিয়ে স্কোর কিছুটা বাড়ান। তবে শেষ দুই বলে ফাহিমা ও মারুফা আক্তার আউট হলে ১১৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই চামারি আতাপাত্তুকে ফিরিয়ে দেন মারুফা আক্তার। ফুলার লেংথের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে স্লিপে ফাহিমা খাতুনের হাতে ক্যাচ দেন শ্রীলঙ্কার অধিনায়ক। নিজের দ্বিতীয় ওভারেও আঘাত হানেন মারুফা। স্লোয়ার ডেলিভারিতে বোল্ড হয়ে ১৬ বলে ১২ রান করে ফেরেন ইমিশা দুলানিক।

পাওয়ার প্লের মধ্যেই তৃতীয় উইকেট তুলে নেন সুলতানা খাতুন। সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হন সানজানা কাভিন্দি। এরপর রিতু মনির বলে ভিশমী গুনারত্নের ক্যাচ এবং ফাহিমা খাতুনের সরাসরি থ্রোতে কাভিশা দিলহারির রানআউটে শ্রীলঙ্কা আরও বিপাকে পড়ে। এক পর্যায়ে ৪৪ রানেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। তখন জয়ের পাল্লা স্পষ্টভাবেই বাংলাদেশের দিকে হেলে পড়েছিল।

তবে সেখান থেকেই ম্যাচের চিত্র পাল্টে দেন নিলাকশি ডি সিলভা ও হার্শিতা সামারাবিক্রমা। দুজনের ৩৮ রানের জুটি শ্রীলঙ্কাকে ম্যাচে ফিরিয়ে আনে। মারুফা আক্তার ১৮ রান করা নিলাকশিকে বোল্ড করে সেই জুটি ভাঙলেও হার্শিতা তখনও অবিচল ছিলেন। শেষ পর্যন্ত অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ৪ উইকেটের জয়ে শ্রীলঙ্কা নিশ্চিত করে সেমিফাইনালের টিকিট। ম্যাচসেরার পুরস্কারও ওঠে হার্শিতার হাতে।

এই হারের ফলে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টানা পরাজয়ের সংখ্যা দাঁড়াল সাতটিতে। জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। অন্যদিকে বাংলাদেশের সামনে এখন সমীকরণ একেবারেই পরিষ্কার। শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে অবশ্যই হারাতে হবে। সেই ম্যাচে জয় পেলেও সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে শক্তিশালী ভারত।

Related Posts

ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের
ক্রিকেট সাফারি

হঠাৎ নেতৃত্বই ছাড়লেন জ্যোতি

0
ইমরানের জন্য ক্রিকেটের মানবিক আবেদন
বিশেষ প্রতিবেদন

ইমরানের জন্য ক্রিকেটের মানবিক আবেদন

0
ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে অধ্যাপক আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ!

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD