Monday, September 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

বিশ্ব ক্রিকেটকে বার্তা দিল বাংলাদেশ

August 25, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
অস্ট্রেলিয়ার মাঠে প্রত্যাবর্তনেই বাংলাদেশের বোলিং ঝড়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ক্রিকেটের জন্য আরও একটি স্মরণীয় অধ্যায় লেখা হলো। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শুধু একটি টেস্ট জয় নয়, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন দাপুটে সাফল্য বিশ্ব ক্রিকেটেও তৈরি করেছে চমক।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারত কিংবা ইংল্যান্ডের মতো প্রতিষ্ঠিত দলগুলোকেও যেখানে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়, সেখানে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে জয় তুলে নিয়েছে। এই ফলাফল তাই বাংলাদেশের ক্রিকেটের সাম্প্রতিক পরিবর্তনেরই প্রতিফলন বলে মনে করছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

তার মতে, বাংলাদেশ এখন আর আগের সেই দল নয়, যাদের বিপক্ষে প্রতিপক্ষ সহজেই পরিকল্পনা সাজাতে পারত। বরং টাইগারদের প্রতি প্রতিপক্ষের দৃষ্টিভঙ্গিতেই এসেছে পরিবর্তন। বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে এবার বাংলাদেশ যে সম্মান নিয়ে খেলতে গেছে, সেটিকেই বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।

হাবিবুল বাশার সুমন বলেন, ‘রেসপেক্ট পাওয়া থেকে শুরু হয়েছে আসলে ব্যাপারটা। অস্ট্রেলিয়ানরা যে খেলা দেখছে, ওদের কাছ থেকে যে রেসপেক্ট আমরা পাচ্ছি এবার, একেবারেই আলাদা। তখন তো এত শক্ত দল ছিলাম না। বাংলাদেশ দল যে রেসপেক্ট নিয়ে যাচ্ছে, এটা অনেক বড় ব্যাপার।’

শুধু অস্ট্রেলিয়াকে হারানো নয়, এই জয়কে বিশ্ব ক্রিকেটের জন্য বাংলাদেশের পক্ষ থেকে একটি বার্তা হিসেবেও দেখছেন বাশার। প্রতিপক্ষের চোখে বাংলাদেশের গুরুত্ব বেড়ে যাওয়াটাই তার কাছে সাফল্যের অন্যতম বড় দিক। অস্ট্রেলিয়া বাংলাদেশকে এখন আর হালকাভাবে নেওয়ার সুযোগ পাচ্ছে না-ডারউইনের জয় যেন সেই বাস্তবতাই সামনে এনে দিয়েছে।

নিজের বক্তব্য আরও স্পষ্ট করে হাবিবুল বাশার বলেন, ‘স্টেটমেন্ট ফ্রম বাংলাদেশ ক্রিকেট। আবার আমন্ত্রণ করবে কিনা জানি না। তবে বাংলাদেশ স্টেটমেন্ট দিয়ে গেল- আমরা আগের বাংলাদেশ না। আমরা জিততে জানি, তোমাদের হারাতেই পারি। এই টেস্টের ৪ দিনেই ফুল হাউজ। সবাই খেলা দেখেছে। এটা দলের পক্ষ থেকে একটা বার্তা। আমরা আর আগের বাংলাদেশ নাই।’

ডারউইনের চার দিনের লড়াই তাই বাংলাদেশের জন্য শুধু একটি জয় হয়ে থাকছে না। অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে নেমে ৯ উইকেটের জয় তুলে নেওয়ার পাশাপাশি টাইগাররা নিজেদের নতুন পরিচয়ও তুলে ধরেছে। এবার আরেক পরীক্ষা। ২২ আগস্ট শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Related Posts

জাপানে পদকের স্বপ্ন নিয়ে শুরু প্রস্তুতি বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

জাপানে পদকের স্বপ্ন নিয়ে শুরু প্রস্তুতি বাংলাদেশের

0
ক্লাব ক্রিকেট ধ্বংস করেছেন সুজন
বিশেষ প্রতিবেদন

জাতীয় দলের কোচ হতে প্রস্তুত সুজন!

0
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD