Friday, October 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

লিটনের ফেরায় স্বস্তিতে বাংলাদেশ

October 30, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
লিটনের ৫ রানের আক্ষেপ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা টেস্টের তৃতীয় দিনে মাঠে ফিরেছেন লিটন দাস। কনুইয়ের চোটের কারণে দ্বিতীয় দিন উইকেটকিপিং করতে না পারলেও নতুন দিনে গ্লাভস হাতে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটার। তার ফেরায় স্বস্তি ফিরেছে স্বাগতিক শিবিরে। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত অলআউট করে প্রথম ইনিংসে লিড নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় কনুইয়ে বলের আঘাত পেয়েছিলেন লিটন। এরপর ক্যারিবীয়দের ইনিংসের শুরু থেকে উইকেটের পেছনে দাঁড়াতে পারেননি তিনি। তার জায়গায় কিপিংয়ের দায়িত্ব পালন করেন জাকের আলি। তবে আজ তৃতীয় দিনের শুরুতেই আবারও নিজের পুরোনো দায়িত্বে ফিরেছেন লিটন।

চোটের কারণে বাংলাদেশের সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে খেলা হয়নি তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে মাঠে ফিরলেও নতুন চোটে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিশেষ করে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে তার ব্যাটিং করা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে কিপিংয়ে ফেরায় সেই শঙ্কা অনেকটাই কেটেছে। এখন দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও তাকে পাওয়ার আশা করছে বাংলাদেশ।

এদিকে, ম্যাচের প্রথম দুই দিনই আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হয়েছিল। তাই তৃতীয় দিনে পর্যাপ্ত আলো থাকলে দ্বিতীয় ও তৃতীয় সেশনে ১৫ মিনিট করে অতিরিক্ত খেলা হবে। তবে প্রথম সেশনের সময় অপরিবর্তিত থাকবে।

ম্যাচে প্রথম ইনিংসে ২৭২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে ৪ উইকেটে ১৩৪ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনে এ প্রতিবেদন লেখার সময় ৫ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ১৭৬ রান।  বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৯৫ রানে পিছিয়ে রয়েছে তারা।

Related Posts

মিরপুরে ধৈর্যের পরীক্ষা, লাঞ্চে এগিয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

মিরপুরে ধৈর্যের পরীক্ষা, লাঞ্চে এগিয়ে বাংলাদেশ

0
সেঞ্চুরির দিনেও সাদমানের আক্ষেপ
বিশেষ প্রতিবেদন

সেঞ্চুরির দিনেও সাদমানের আক্ষেপ

0
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

নাহিদের যত্ন নিতে বললেন বিশপ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD