Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

কলম্বোতে দাপট শ্রীলঙ্কার, দ্বিতীয় দিনেই দিশেহারা বাংলাদেশ

June 26, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
কলম্বোতে দাপট শ্রীলঙ্কার, দ্বিতীয় দিনেই দিশেহারা বাংলাদেশ
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

কলম্বো টেস্টের আজ দ্বিতীয় দিন শেষে যেন দিশেহারা বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় দিন বোলারদের নীরবতায় আরও গভীর হতাশায় ডুবে গেছে টাইগার শিবির। শ্রীলঙ্কা ২৯০/২ স্কোরে দ্বিতীয় দিন শেষ করেছে এবং বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে ৪৩ রানে। এখনো তাদের হাতে রয়েছে ৮ উইকেট, ক্রিজে রানে টইটম্বুর পাথুম নিসাঙ্কা।

বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৪৭ রানে। আগের দিন ৮ উইকেটে ২২০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেও দল বড় সংগ্রহে পৌঁছাতে পারেনি। শেষ দিকের ব্যাটারদের মধ্যে শুধু তাইজুল ইসলাম কিছুটা প্রতিরোধ গড়েন। তিনি ৩৩ রান করেন ৬০ বলে, মারেন ৫টি চমৎকার চার।

পুরো ইনিংসে ৭ জন ব্যাটার ২০ রানের গণ্ডি পেরোলেও কেউই ফিফটি স্পর্শ করতে পারেননি-যা দলের ব্যাটিং ব্যর্থতারই প্রতিচ্ছবি। শ্রীলঙ্কার অভিষিক্ত সোনাল দিনুশা এবং পেসার আসিথা ফার্নান্দো ৩টি করে উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস দ্রুত গুটিয়ে দেন।

শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশকে। উদ্বোধনী জুটিতে উদারা ও নিসাঙ্কা যোগ করেন ৮৩ রান। উদারাকে ফেরান তাইজুল ইসলাম, যেটিই ছিল দিনের প্রথম সাফল্য।

এরপর ক্রিজে নামেন অভিজ্ঞ দিনেশ চান্দিমাল। নিসাঙ্কার সঙ্গে তার দারুণ বোঝাপড়ায় গড়ে উঠে ২০৭ রানের বিশাল জুটি। নিসাঙ্কা চা বিরতির আগে ৯৯ রানে ছিলেন, ফিরে এসে সেঞ্চুরি পূর্ণ করে দারুণ শট খেলে পৌঁছান ১৪৬ রানে, যা এখনো অপরাজিত। তার ইনিংসে ছিল ১৮টি চার।

চান্দিমালও দেখিয়েছেন ব্যাটিং শৈলী ও দায়িত্ব। একদিকে নির্ভার নিসাঙ্কা, অন্যদিকে পরিণত চান্দিমাল—দুজনের ব্যাটে যেন অসহায় দেখিয়েছে বাংলাদেশের বোলারদের। শেষ বিকেলে চান্দিমালকে (৯৩) বোল্ড করে দেন নাঈম হাসান, যা দিনের শেষ সাফল্য টাইগারদের জন্য। নাইটওয়াচম্যান হিসেবে ক্রিজে নামেন প্রবাথ জয়সুরিয়া, তিনি ৫ রানে অপরাজিত আছেন।

স্পিননির্ভর আক্রমণে তাইজুল ৩২ ওভার বল করে মাত্র ১ উইকেট পান, নাঈমও পান ১টি উইকেট। ইবাদত, মিরাজ, নাহিদ কেউই উইকেট নিতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ৭৯.৩ ওভারে ২৪৭/১০ (তাইজুল ৩৩, ইবাদত ৮, নাহিদ ০*; আসিথা ১৮-২-৫১-৩, ভিশ্ব ১৯-৪-৪৫-২, রাত্নায়াকে ১৭-১-৭২-১, জয়াসুরিয়া ১১-০-৩৬-০, ধানাঞ্জায়া ৫-০-১৫-১, দিনুশা ৯.৩-৩-২২-৩)
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৭৮ ওভারে ২৯০/২ (নিসাঙ্কা ১৪৬*, উদারা ৪০, চান্দিমাল ৯৩, জয়াসুরিয়া ৫*; ইবাদত ৯-০-৩৩-০, তাইজুল ৩২-২-৯০-১, নাহিদ ১২-১-৫৪-০, মিরাজ ১৬-১-৫৭-০, নাঈম ৮-২-৪৫-১, মুমিনুল ১-০-৭-০)।

**কলম্বো টেস্টের ২য় দিন পর্যন্ত।

Previous Post

তাইজুলের শততম উইকেটে ইতিহাস

Next Post

টেস্ট ক্রিকেটে অভিষেকের স্মারক, মিরপুরে স্থায়ী সম্মাননা

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

2
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
টেস্ট ক্রিকেটে অভিষেকের স্মারক, মিরপুরে স্থায়ী সম্মাননা

টেস্ট ক্রিকেটে অভিষেকের স্মারক, মিরপুরে স্থায়ী সম্মাননা

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
2

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD