Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

চলেই গেলেন ক্রিকেট কোচ আলতাফ হোসেন

March 12, 2019
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
চলেই গেলেন ক্রিকেট কোচ আলতাফ হোসেন
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
না ফেরার দেশে চলে গেলেন বরেন্য ক্রিকেট কোচ সৈয়দ আলতাফ হোসেন। রাজধানীতে নিজ বাসায় ২৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাতে তিনি মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।

সেই ১৯৩৮ সালে আলতাফ হোসেনের জন্ম ভারতের হুগলিতে। ১৯৪৭ সালের সাম্প্রদায়িক দাঙ্গায় হারিয়েছিলেন বাবাকে আর দুই ভাইকে। এরপর মায়ের সঙ্গে চলে আসেন এই বাংলায়।

তারপর খেলোয়াড়ি জীবনে ছিলেন পেস বোলার। অবশ্য দীর্ঘদেহী এই ক্রিকেটারটি ব্যাটিংয়ের হাতও ছিল বেশ ভালো। ১৯৫৪ সালে কায়েদে আজম ক্লাবের হয়ে শুরু তার ক্রিকেট ক্যারিয়ার। এরপর খেলেন ওয়ান্ডারার্স, পিডব্লিউডি, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ইস্ট পাকিস্তান জিমখানা আর শান্তিনগর ক্লাবে।

ক্রিকেট ছাড়াও ফুটবলেও খেলেছেন ঢাকার তৃতীয় বিভাগে, বাস্কেটবলও খেলেছেন তিনি।

সেই ১৯৭৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় ক্রিকেট কোচ ছিলেন আলতাফ হোসেন। তারই পথ ধরে দেশের ক্রিকেট উন্নয়নে অবদান রাখায় ১৯৯৯ সালে পান জাতীয় ক্রীড়া পুরস্কার।

শারীরিক জটিলতা নিয়ে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে সেই ধাক্কা বাসায় ফিরেছিলেন। মঙ্গলবার সকালেও বেশ সুস্থ এবং স্বাভাবিক ছিলেন এই ক্রীড়া ব্যক্তিত্ব। কিন্তু রাতে অজ্ঞান হয়ে পড়েন। তারপরই ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দ আলতাফ হোসেন ১৯৬১ এবং ১৯৬২ সালে আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ঢাকা বিশ্ববিদ্যালয় দলের হয়ে খেলেন। ১৯৬৫ সালে নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে পাকিস্তানের ঘোষিত ১৪ জনের দলে আলতাফ হোসেন সুযোগ পান।

Previous Post

সর্বকালের সেরা বিশ্বকাপ দলে আশরাফুল

Next Post

বাংলাদেশ ক্রিকেটের অগ্রদূত কোচ আলতাফ হোসেন

Related Posts

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা
ক্রিকেট সাফারি

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

2
বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

7
শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

9
Next Post

বাংলাদেশ ক্রিকেটের অগ্রদূত কোচ আলতাফ হোসেন

Discussion about this post

সর্বশেষ..

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

by cricbdadmin
0
2

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের জন্য নতুন সম্মাননা চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এই উদ্যোগে...

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
7

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
9

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD