Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

হাসানের পর কেন্টে খালেদ, বাংলাদেশের পেস জুটি এবার কাউন্টিতে

September 1, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
টি-টোয়েন্টিতে খালেদ বাংলাদেশের ‘৯২’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

‘এবার আমি একা নই’-কেন্টের প্রকাশ করা ভিডিওতে বাংলাদেশের পেসার হাসান মাহমুদের এই কথার পরই পর্দায় দেখা গেল আরেক বাংলাদেশি পেসারকে। তিনি খালেদ আহমেদ। হাসানের সাফল্যের পর এবার একই কাউন্টি দলের জার্সিতে দেখা যাবে বাংলাদেশের আরেক পেসারকে।

চার ম্যাচের জন্য কেন্টের সঙ্গে চুক্তি করেছেন খালেদ। আগামীকাল উস্টারশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ কাউন্টি ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে তার। এর মধ্য দিয়ে কেন্টের নতুন বলের আক্রমণে যোগ হচ্ছে বাংলাদেশের আরেকটি পরিচিত মুখ।

কেন্টের মতো ঐতিহ্যবাহী একটি ক্লাবে যোগ দেওয়াকে নিজের জন্য সম্মানের বলে জানিয়েছেন খালেদ। দলের হয়ে গুরুত্বপূর্ণ সময়ে অবদান রাখার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি। কেন্টের লক্ষ্য দ্বিতীয় বিভাগ থেকে ওপরে ওঠা, সেই পথচলায় নিজের ভূমিকা রাখতে চান বাংলাদেশের এই পেসার।

কেন্টে যোগ দেওয়ার সুযোগ পাওয়ার পর সিদ্ধান্ত নিতে খুব বেশি সময় লাগেনি খালেদের। কারণ, তার জন্য পথটা কিছুটা সহজ করে দিয়েছিলেন হাসান মাহমুদ এবং তার এজেন্ট। দুজনের কাছ থেকেই কেন্টের পরিবেশ ও ক্লাবের সঙ্গে খেলোয়াড়দের সম্পর্কের বিষয়ে ইতিবাচক অভিজ্ঞতার কথা শুনেছিলেন খালেদ।

সেই অভিজ্ঞতা এবার নিজের করে নিতে চান তিনি। একই সঙ্গে কেন্টের সদস্য ও সমর্থকদের পাশাপাশি বাংলাদেশে থাকা নিজের ভক্তদেরও গর্বিত করার লক্ষ্য খালেদের।

কেন্টে বাংলাদেশি পেসারদের গল্প অবশ্য শুরু হয়েছে হাসান মাহমুদকে দিয়ে। গত জুনে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে নামেন তিনি। অভিষেকেই বাজিমাত করেন। ৯ উইকেট নিয়ে কেন্টকে জয় এনে দেন হাসান। পরের ম্যাচেও তার হাতে আসে আরও ৩ উইকেট। দুই ম্যাচেই বল হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই পেসার।

কাউন্টিতে সেই পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ক্রিকেটেও হাসানের আত্মবিশ্বাসী উপস্থিতি দেখা গেছে। অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পথে ডারউইনে ৯ উইকেট নিয়ে বড় অবদান রাখেন তিনি। এবার সেই হাসানের পাশেই নতুন বল হাতে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন খালেদ।

অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দলেও ছিলেন খালেদ। তবে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। কাউন্টি ক্রিকেটে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। এবার ইংল্যান্ডের মাটিতে নিজেকে প্রমাণের পালা তার।

প্রথম শ্রেণির ক্রিকেটে খালেদের অভিজ্ঞতাও কম নয়। ২০১৫ সালে নিজের বিভাগ সিলেটের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। এরপর ৭০ ম্যাচে ১৯০ উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হয় ২০১৮ সালে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৮ টেস্টে তার শিকার ৩৪ উইকেট।

কেন্টে খালেদের চুক্তি আপাতত চার ম্যাচের। এই সময়টুকুতে নিজের সামর্থ্য দেখানোর পাশাপাশি দলকে সাফল্য এনে দেওয়াই হবে তার প্রধান লক্ষ্য।

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD