টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলে তার নাম না দেখে বিস্মিত হয়েছিলেন অনেকেই। কেননা, জিয়াউর রহমানের মতো অলরাউন্ডারের দলে থাকাটা নিশ্চিত ধরেছিলেন বিশ্লেষকরা। কিন্তু জায়গা মিলেনি। অবশেষে রুবেল হোসেনের ইনজুরিতে ভাগ্য খুলল জিয়াউরের।
পেস বোলার রুবেল চট্রগ্রামে হংকংয়ের বিপক্ষে ডান হাতের আঙুলে চোট পান। এরপর চলে যান দলের বাইরে। এবারের বিশ্বকাপের মূল পর্বে খেলা হচ্ছে না তার। তার জায়গায় দলে নেয়া হল জিয়াকে।
তাকে দলে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির টেকনিক্যাল কমিটির কাছে আবেদন জানাবে। তারপরই অফিসিয়ালি দলে জায়গা পাবেন অলরাউন্ডার জিয়া।



