Friday, July 31, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জিতল জাফনা

July 31, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জিতল জাফনা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাট ও বল-দুই বিভাগেই উজ্জ্বল ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। তার অলরাউন্ড পারফরম্যান্সে ক্যান্ডি রয়্যালসকে ২১ রানে হারিয়েছে জাফনা কিংস। ম্যাচে ব্যাট হাতে অপর বাংলাদেশি তাওহিদ হৃদয়ও কার্যকর একটি ইনিংস খেলেছেন। হৃদয় ১৬ বলে ২১ রান করেন, আর সাকিব অপরাজিত থাকেন ১৬ বলে ২২ রান করে। পরে বল হাতে ৩ উইকেট নিয়ে জয়ের অন্যতম নায়ক হন এই অলরাউন্ডার।

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে জাফনা কিংসকে আগে ব্যাটিংয়ে পাঠায় ক্যান্ডি রয়্যালস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার কামিল মিশারা ও আভিষকা ফার্নান্দো। তাদের ব্যাটে পাওয়ারপ্লের ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭৯ রান তোলে জাফনা। উদ্বোধনী জুটিতে আসে ৯৫ রান। ফার্নান্দো ২২ বলে ৩৬ রান করে ফিরলেও মিশারা অল্পের জন্য ফিফটি মিস করেন। তিনি ২৬ বলে ৪৯ রান করে আউট হন।

এরপর ইবরাহিম জাদরান ৮ রান এবং ভানুকা রাজাপক্ষে ৭ রান করে দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়ে জাফনা। সেই সময়ে ক্রিজে একসঙ্গে ছিলেন তাওহিদ হৃদয় ও সাকিব আল হাসান। দুজন মিলে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। হৃদয় ১৬ বলে ২১ রান করে আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন সাকিব।

হৃদয়ের বিদায়ের পর চামিন্দু বিক্রমাসিংহে মাত্র ১৫ বলে ৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শেষ দিকে দুনিথ ভেল্লালাগে ৯ বলে ১৬ রান যোগ করলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২২১ রানের বড় সংগ্রহ গড়ে জাফনা। সাকিব অপরাজিত থাকেন ১৬ বলে ২২ রান করে।

ক্যান্ডির হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মঈন আলী দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান আসিথা ফার্নান্দো ও জাহির খান।

২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ক্যান্ডিও আক্রমণাত্মক সূচনা করে। ওপেনার পাভান সন্দ্বেশ ও লাহিরু উদারা ৪১ রানের জুটি গড়েন। সেই জুটি ভাঙেন সাকিব আল হাসান। নিজের প্রথম ওভারেই ১৫ বলে ৩০ রান করা উদারাকে ফিরিয়ে দেন তিনি। তবে অপর প্রান্তে ঝড়ো ব্যাটিং চালিয়ে যান সন্দ্বেশ। পাওয়ারপ্লের ছয় ওভারে ১ উইকেটে ৮০ রান তুলে ম্যাচে ভালোভাবেই টিকে ছিল ক্যান্ডি।

কুশল পেরেরা ১০ বলে ১৬ রান করে থিতু হওয়ার চেষ্টা করলেও নিজের দ্বিতীয় ওভারে তাকেও ফিরিয়ে দেন সাকিব। এরপর ২১ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে সন্দ্বেশ আউট হলে কিছুটা চাপে পড়ে ক্যান্ডি। মাঝের দিকে শাহীন শাহ আফ্রিদি ১৪ বলে ২৪ রানের দ্রুত ইনিংস খেললেও সেটি দলকে ম্যাচে ফিরিয়ে আনতে যথেষ্ট হয়নি।

নিজের তৃতীয় ওভারে মাত্র ৫ রান দিলেও কোনো উইকেট পাননি সাকিব। শেষ ওভারে তিনটি ছক্কা হজম করে ২০ রান দিলেও সেই ওভারেই বিপজ্জনক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফিরিয়ে দেন। হাসারাঙ্গা ১২ বলে ২৪ রান করেন। শেষ পর্যন্ত ৪ ওভারে ৪৩ রান খরচায় ৩ উইকেট নিয়ে বোলিং শেষ করেন সাকিব।

শেষ দিকে বিজয় শঙ্কর ২১ বলে ২৫ রান করে লড়াই চালিয়ে গেলেও ক্যান্ডির জন্য সমীকরণ কঠিন হয়ে যায়। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২২ রান। তবে সেই লক্ষ্য ছুঁতে পারেনি ক্যান্ডি। শেষ বলে আউট হন বিজয় শঙ্কর। নির্ধারিত ২০ ওভারে ২০০ রানে থেমে যায় তাদের ইনিংস। ফলে ২১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে জাফনা কিংস।

জাফনার হয়ে সাকিব আল হাসান ও দুনিথ ভেল্লালাগে তিনটি করে উইকেট নেন। ভেল্লালাগে মাত্র ১১ রান খরচায় এই সাফল্য পান। এছাড়া জাহুর খান ও দিলশান মাদুশাঙ্কা দুটি করে উইকেট শিকার করেন।

Previous Post

অধিনায়ক বদলে বিসিবির সিদ্ধান্তে সমর্থন শান্তর

Next Post

বিশ্বকাপ তিন দেশে, ১২ ভেন্যু চূড়ান্ত

Related Posts

বিশ্বকাপ তিন দেশে, ১২ ভেন্যু চূড়ান্ত
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ তিন দেশে, ১২ ভেন্যু চূড়ান্ত

1
নেতৃত্ব তিন পথের, গন্তব্য একটাই-জয় চাই মাঠে
বিশেষ প্রতিবেদন

অধিনায়ক বদলে বিসিবির সিদ্ধান্তে সমর্থন শান্তর

6
অস্ট্রেলিয়ায় নিজেদের প্রমাণের মঞ্চ দেখছেন শান্ত
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ায় নিজেদের প্রমাণের মঞ্চ দেখছেন শান্ত

7
Next Post
বিশ্বকাপ তিন দেশে, ১২ ভেন্যু চূড়ান্ত

বিশ্বকাপ তিন দেশে, ১২ ভেন্যু চূড়ান্ত

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বকাপ তিন দেশে, ১২ ভেন্যু চূড়ান্ত

বিশ্বকাপ তিন দেশে, ১২ ভেন্যু চূড়ান্ত

by cricbdadmin
0
1

২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত...

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জিতল জাফনা

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জিতল জাফনা

by cricbdadmin
0
3

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাট ও বল-দুই বিভাগেই উজ্জ্বল ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। তার অলরাউন্ড পারফরম্যান্সে ক্যান্ডি রয়্যালসকে ২১...

নেতৃত্ব তিন পথের, গন্তব্য একটাই-জয় চাই মাঠে

অধিনায়ক বদলে বিসিবির সিদ্ধান্তে সমর্থন শান্তর

by cricbdadmin
0
6

বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। মেহেদী হাসান মিরাজকে সরিয়ে এই দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।...

অস্ট্রেলিয়ায় নিজেদের প্রমাণের মঞ্চ দেখছেন শান্ত

অস্ট্রেলিয়ায় নিজেদের প্রমাণের মঞ্চ দেখছেন শান্ত

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের মূল লক্ষ্য সম্মান অর্জন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা বলে জানিয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল...

ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব

বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক সাকিব

by cricbdadmin
0
11

জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন দেখা না গেলেও ফ্র্যাঞ্চাইজি ও বিভিন্ন টি-টোয়েন্টি লিগে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। সম্প্রতি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD