Thursday, July 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নাহিদ রানার জন্য আক্ষেপ ইয়ান বিশপের

July 28, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শান্ত বললেন-পিএসএল খেলা উচিত নাহিদের
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দল ঘোষণার আগেই চোটের কারণে ছিটকে গেছেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। অস্ট্রেলিয়ার পেস সহায়ক কন্ডিশনে তার বোলিং দেখার অপেক্ষায় ছিলেন অনেক ক্রিকেটপ্রেমী। সেই তালিকায় ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ইয়ান বিশপও। রানার অনুপস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন তিনি।

নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ইয়ান বিশপ লিখেছেন, ‘নাহিদ রানার জন্য খারাপ লাগছে। আরও অনেক ক্রিকেটপ্রেমীর মতো আমিও অস্ট্রেলিয়ার পরিবেশে তাকে বল করতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।’

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর মাত্র দুই বছরেই নিজের গতি ও আগ্রাসী বোলিংয়ে আলোচনায় উঠে এসেছেন নাহিদ। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করার পাশাপাশি ধারাবাহিক বাউন্সারে ব্যাটারদের চাপে ফেলার দক্ষতায় ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস ও ইয়ান বিশপের মতো কিংবদন্তিদের।

এখন পর্যন্ত ১২টি টেস্টে ৩৮ উইকেট শিকার করেছেন নাহিদ। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন দুইবার। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে এবং চলতি বছরে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে তার দুই ফাইফারের ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। ওয়ানডেতেও তিনি নিজেকে কার্যকর প্রমাণ করেছেন। প্রথম পাঁচ ম্যাচে একটি পাঁচ উইকেট শিকারের পর পরের ১০ ওয়ানডেতে আরও তিনবার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন।

নাহিদকে না পাওয়ার আক্ষেপ লুকাননি বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনও। সম্প্রতি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নাহিদ রানার আক্ষেপটা তো মুছে ফেলা যাবে না। নাহিদ রানা স্পেশাল বোলার। আমার মনে হয় যেকোনো টেস্ট দলে যদি দেখেন, সে রোমাঞ্চকর বোলার। সে না থাকার আক্ষেপটা তো থাকবেই।’

২০২৪ সাল থেকে এখন পর্যন্ত নাহিদ ১২টি টেস্ট, ১৫টি ওয়ানডে ও পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। তিন সংস্করণ মিলিয়ে তার উইকেট সংখ্যা ৭৮। চলতি বছরের ৭ জুলাই হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২১ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ডও গড়েন তিনি।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকেতে। তবে বহুল প্রতীক্ষিত এই সিরিজে নাহিদ রানাকে না পাওয়ায় বাংলাদেশ যেমন বড় এক অস্ত্র হারিয়েছে, তেমনি বিশ্বের ক্রিকেটপ্রেমীরাও হারালেন অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাংলাদেশের অন্যতম দ্রুতগতির এই পেসারকে দেখার সুযোগ।

Previous Post

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দল, আলোচনায় সাব্বির

Next Post

পেস-ঝড়ে পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

Related Posts

ওয়ানডেতে অধিনায়ক বদল, মিরাজের জায়গায় লিটন
বিশেষ প্রতিবেদন

ওয়ানডেতে অধিনায়ক বদল, মিরাজের জায়গায় লিটন

6
ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়
বিশেষ প্রতিবেদন

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে আরও বাংলাদেশি চান হৃদয়

5
হৃদয়ের নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

জোড়াতালির বিপিএল নয়, তবে বন্ধও চান না হৃদয়

4
Next Post
পেস-ঝড়ে পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

পেস-ঝড়ে পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

Discussion about this post

সর্বশেষ..

ওয়ানডেতে অধিনায়ক বদল, মিরাজের জায়গায় লিটন

ওয়ানডেতে অধিনায়ক বদল, মিরাজের জায়গায় লিটন

by cricbdadmin
0
6

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে নেতৃত্বের অধ্যায়ে এলো নতুন মোড়। কয়েক সপ্তাহ ধরেই মেহেদী হাসান মিরাজের ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে চলা জল্পনার...

ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে আরও বাংলাদেশি চান হৃদয়

by cricbdadmin
0
5

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের আরও বেশি ক্রিকেটারের অংশগ্রহণ দেখতে চান তাওহীদ হৃদয়। তবে সেই সুযোগ বাড়াতে হলে জাতীয় দলকে আন্তর্জাতিক...

হৃদয়ের নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ

জোড়াতালির বিপিএল নয়, তবে বন্ধও চান না হৃদয়

by cricbdadmin
0
4

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আসন্ন আসর মাঠে গড়াবে কি না, তা নিয়ে কয়েক দিন ধরেই...

নাহিদ-সাকিবদের ফিটনেস পরীক্ষায় সন্তুষ্ট কোচ কেলি

রানাকে নিয়ে আক্ষেপ থাকছেই বিসিবির

by cricbdadmin
0
4

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন গতিময় পেসার...

পেস-ঝড়ে পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

পেস-ঝড়ে পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

by cricbdadmin
0
5

শেষ উইকেটে বাবর আজম ও মোহাম্মদ আব্বাস কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও তা শুধু হারের ব্যবধানই কমিয়েছে। নাটকীয় কোনো প্রত্যাবর্তন সম্ভব...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD