Sunday, May 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শিবলির সেঞ্চুরি-নাসুমের তোপে রাজকীয় জয় রূপগঞ্জের

May 16, 2026
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শিবলির সেঞ্চুরি-নাসুমের তোপে রাজকীয় জয় রূপগঞ্জের
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

টানা দুই হারের হতাশা কাটিয়ে অবশেষে জয়ের ছন্দে ফিরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ বিকেএসপির ৪ নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাবকে ২০৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে দলটি। দুর্দান্ত এই জয় তুলে নিতে রূপগঞ্জের লেগেছে মাত্র ৩১.৩ ওভার, হাতে ছিল আরও ১১১ বল।

রূপগঞ্জের জয়ের নায়ক ছিলেন তরুণ ওপেনার আশিকুর রহমান শিবলি। তাঁর অনবদ্য সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দলটি। জবাবে ব্যাট করতে নেমে ১৪৯ রানেই গুটিয়ে যায় গুলশান ক্রিকেট ক্লাব।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে রূপগঞ্জ। উদ্বোধনী জুটিতে শিবলি ও হাবিবুর রহমান দ্রুত রান তোলেন। হাবিবুর ৩০ বলে ৩৯ রান করে ফিরলেও ইনিংসের ভিত গড়ে দেন। অন্য প্রান্তে দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলতে থাকেন শিবলি।

চলতি আসরের প্রথম ম্যাচে ৯৯ রানে আউট হওয়ার আক্ষেপ এবার ঘুচিয়েছেন এই ওপেনার। ১৩০ বলে ১১৯ রানের চমৎকার ইনিংসে তিনি হাঁকান ৯টি চার ও ৪টি ছক্কা। ধৈর্য, শট নির্বাচন ও সময়মতো আক্রমণের মিশেলে এটি ছিল পরিপূর্ণ এক ইনিংস।

মাঝের ওভারে রবিউল ইসলাম রবি ৭৩ বলে ৬৫ রান করে শিবলিকে দারুণ সঙ্গ দেন। পরে সামিউন বশির রাতুল ৩০ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। অধিনায়ক শেখ মেহেদী হাসানও শেষদিকে ১৮ বলে ৩৩ রান করে দলের সংগ্রহকে আরও বড় করেন।

৩৫৫ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে গুলশান ক্রিকেট ক্লাব। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। একমাত্র শাহরিয়ার সাকিব প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তিনি ৬৫ বলে ৬১ রান করেন, ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ১টি ছক্কায়। এছাড়া মুসাব্বির হোসেন মুন করেন ২৬ রান এবং আলিফ ইমন যোগ করেন ১৩ রান।

বোলিংয়ে রূপগঞ্জের হয়ে সবচেয়ে সফল ছিলেন নাসুম আহমেদ। ৩২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। এছাড়া রাতুল ও রবি দুটি করে উইকেট নেন। সালাউদ্দিন শাকিল ও শেখ মাহাদিও পান একটি করে উইকেট।

দাপুটে এই জয়ে টানা হারের ধাক্কা সামলে আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

Previous Post

শিবলির সেঞ্চুরিতে রানের পাহাড়ে রূপগঞ্জ

Next Post

ব্যর্থতার ভিড়ে সিলেটে লিটনের সেঞ্চুরির একদিন

Related Posts

ডিপিএলে প্রাইম ব্যাংকের দাপট, মোহামেডানের প্রথম হার
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে প্রাইম ব্যাংকের দাপট, মোহামেডানের প্রথম হার

1
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের তফসিল ঘোষণা, বিসিবিতে ভোট ৭ জুন

7
ব্যর্থতার ভিড়ে সিলেটে লিটনের সেঞ্চুরির একদিন
বিশেষ প্রতিবেদন

ব্যর্থতার ভিড়ে সিলেটে লিটনের সেঞ্চুরির একদিন

6
Next Post
ব্যর্থতার ভিড়ে সিলেটে লিটনের সেঞ্চুরির একদিন

ব্যর্থতার ভিড়ে সিলেটে লিটনের সেঞ্চুরির একদিন

Discussion about this post

সর্বশেষ..

ডিপিএলে প্রাইম ব্যাংকের দাপট, মোহামেডানের প্রথম হার

ডিপিএলে প্রাইম ব্যাংকের দাপট, মোহামেডানের প্রথম হার

by cricbdadmin
0
1

ঢাকা প্রিমিয়ার লিগে জমে উঠেছে শিরোপার লড়াই। শীর্ষস্থান দখলের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে পয়েন্ট তালিকার এক নম্বরে উঠে এসেছে...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

নির্বাচনের তফসিল ঘোষণা, বিসিবিতে ভোট ৭ জুন

by cricbdadmin
0
7

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। নানা আলোচনা, অনিশ্চয়তা এবং প্রশাসনিক...

ব্যর্থতার ভিড়ে সিলেটে লিটনের সেঞ্চুরির একদিন

ব্যর্থতার ভিড়ে সিলেটে লিটনের সেঞ্চুরির একদিন

by cricbdadmin
0
6

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের জন্য ছিল চরম পরীক্ষা ও প্রতিরোধের গল্প! শুরু থেকে পাকিস্তানি পেসারদের...

শিবলির সেঞ্চুরি-নাসুমের তোপে রাজকীয় জয় রূপগঞ্জের

শিবলির সেঞ্চুরি-নাসুমের তোপে রাজকীয় জয় রূপগঞ্জের

by cricbdadmin
0
2

টানা দুই হারের হতাশা কাটিয়ে অবশেষে জয়ের ছন্দে ফিরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ বিকেএসপির ৪ নম্বর...

শিবলির সেঞ্চুরিতে রানের পাহাড়ে রূপগঞ্জ

শিবলির সেঞ্চুরিতে রানের পাহাড়ে রূপগঞ্জ

by cricbdadmin
0
5

টানা দুই জয়ের পর পরের দুই ম্যাচে হেরে চাপে পড়ে গিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD