Wednesday, May 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন হৃদয়-লিটন

May 6, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, র‌্যাংকিং, লিড স্টোরি
0 0
A A
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলগতভাবে জয় না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ ছাপ রেখেছেন তাওহীদ হৃদয়। তিন ম্যাচের এই সিরিজে একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও বাকি দুই ম্যাচে ধারাবাহিক ব্যাটিং করে তিনি জিতেছেন সিরিজসেরার পুরস্কার। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে এই মিডলঅর্ডার ব্যাটারের। দুই ধাপ এগিয়ে ৫৫৯ রেটিং নিয়ে বর্তমানে তিনি অবস্থান করছেন ৩৭ নম্বরে।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন হৃদয়। ২৭ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ৬ উইকেটের জয় এনে দেন তিনি। ওই ম্যাচে চতুর্থ উইকেটে পারভেজ হোসেন ইমনের সঙ্গে ৫৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ইমন আউট হওয়ার পরও থামেননি হৃদয়, বরং পঞ্চম উইকেটে শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে আরও ৪৯ রান যোগ করে জয় নিশ্চিত করেন। শেষ ম্যাচেও ২৪ বলে ৩৩ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি, যদিও সেই ম্যাচে ৬ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড এবং সিরিজটি ১-১ সমতায় শেষ হয়।

এই সিরিজে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে মোট ৮৪ রান করে সিরিজসেরা হন হৃদয়। তার এই সাফল্যের প্রভাব সরাসরি পড়েছে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে। একই তালিকায় উন্নতি করেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাসও। চট্টগ্রাম ও মিরপুরে যথাক্রমে ২১ ও ২৬ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়ে তিনি এখন ৫২তম স্থানে অবস্থান করছেন। তবে অন্যদিকে অবনতি হয়েছে পারভেজ হোসেন ইমনের, যিনি পাঁচ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪৬ নম্বরে।

বল হাতেও এই সিরিজে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের পেসাররা। শরিফুল ইসলাম নয় ধাপ এগিয়ে ৫৪তম স্থানে উঠে এসেছেন বোলারদের র‍্যাঙ্কিংয়ে। এছাড়া শেখ মেহেদিও এক ধাপ উন্নতি করে এখন ১৭তম স্থানে আছেন। তবে বিশ্রামে থাকা মোস্তাফিজুর রহমান এক ধাপ পিছিয়ে ১২তম স্থানে নেমে গেছেন।

নিউজিল্যান্ড দলের বোলারদের মধ্যেও র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে। বেন সিয়ার্স ও ইশ সোধি দুজনই উন্নতি করেছেন, যেখানে কিউই বোলারদের মধ্যে সবার উপরে অবস্থান করছেন সোধি।

Previous Post

নাহিদ বনাম আফ্রিদির গতি-যুদ্ধের অপেক্ষা

Related Posts

বড় বদলে পাকিস্তান দল, ফিরলেন শাহীন-বাবর
বিশেষ প্রতিবেদন

নাহিদ বনাম আফ্রিদির গতি-যুদ্ধের অপেক্ষা

7
লন্ডনের ফুটপাতে পাপন
বিশেষ প্রতিবেদন

লন্ডনের ফুটপাতে পাপন

7
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

উইজডেনের পিএসএল সেরা একাদশে নাহিদ

8

Discussion about this post

সর্বশেষ..

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন হৃদয়-লিটন

by cricbdadmin
0
1

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলগতভাবে জয় না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ ছাপ রেখেছেন তাওহীদ হৃদয়। তিন ম্যাচের এই সিরিজে একটি...

বড় বদলে পাকিস্তান দল, ফিরলেন শাহীন-বাবর

নাহিদ বনাম আফ্রিদির গতি-যুদ্ধের অপেক্ষা

by cricbdadmin
0
7

টি–টোয়েন্টি আর ওয়ানডের দাপুটে ব্যস্ততা শেষে আবারও ফিরে এসেছে টেস্ট ক্রিকেটের নীরবতা, ধৈর্য আর দীর্ঘ লড়াইয়ের মঞ্চ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

লন্ডনের ফুটপাতে পাপন

লন্ডনের ফুটপাতে পাপন

by cricbdadmin
0
7

লন্ডনের ব্যস্ত শহর, মানুষের ভিড় আর নির্লিপ্ত গতি-এই দৃশ্যের মাঝেই হঠাৎ করে চোখে পড়ে এক পরিচিত মুখ। ফুটপাতে বসে আইসক্রিম...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

উইজডেনের পিএসএল সেরা একাদশে নাহিদ

by cricbdadmin
0
8

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের নাম আরও উজ্জ্বল করেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ...

হোম অব ক্রিকেটের ২০০

শিক্ষার্থীরা বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখবেন বিনামূল্যে

by cricbdadmin
0
6

আসন্ন বাংলাদেশ–পাকিস্তান টেস্ট সিরিজ সামনে রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানিয়েছে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার বিনামূল্যে মাঠে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD