Tuesday, April 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জাহানারার তিন দাবি- বিচার, নিরাপত্তা ও জবাবদিহি

April 19, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
জাহানারার পাশে ক্রিকেটাররা, সরকারের আশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম তার বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগের তদন্ত ও শাস্তি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন। এর আগে একটি সাক্ষাৎকারে তিনি নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। সেই প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত শেষে চারটি অভিযোগের মধ্যে দুইটির প্রাথমিক সত্যতা পাওয়া গেলে মঞ্জুকে বিসিবির সব কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। কিন্তু এই শাস্তিকে পর্যাপ্ত মনে করছেন না জাহানারা। তিনি সরাসরি বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছি, কিন্তু আমি খুশি হতে পারছি না। আমার সাথে যা যা হয়েছে, যা যা আমি মোকাবেলা করেছি, সেই তুলনায় এই শাস্তি খুব সামান্য মনে হয়েছে আমার কাছে। আমি আরও বড় শাস্তি আশা করেছিলাম।’

ভিডিও বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে তিনটি অনুরোধ তুলে ধরেন তিনি। বক্তব্যের শুরুতেই বলেন,‘আমি আজ আপনার কাছে ৩টি অনুরোধ নিয়ে এসেছি… দয়া করে আমার অনুরোধগুলো বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশা করছি।’

নিজের অভিজ্ঞতার বর্ণনায় জাহানারা বলেন, ‘২০২০-২০২৪ সাল পর্যন্ত, এই দুইজনের কুপ্রস্তাবে আমি রাজি হই নাই দেখে… চার বছর ধরে আমাকে চরম লেভেলের মেন্টাল টর্চার, মেন্টাল অ্যাবিউস করেছে, সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে এবং আমাকে চরম লেভেলের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।” তিনি আরও বলেন, “তবে তাদের সহযোগী গ্রুপের কোনো বিচারও হয়নি শাস্তিও হয়নি।’

তার মতে, সমস্যা ব্যক্তিগত নয়, প্রাতিষ্ঠানিক, ‘শুধু ক্রিকেট অঙ্গনের কথা বিবেচনা করলে আমার মত হাজারো জাহানারা পৃথিবীর অসংখ্য দলে আছে… আমি জাহানারা মঞ্জুর হাত থেকে ছাড় পাইনি। অই জাহানারারাও এই মঞ্জুর হাত থেকে ছাড় পাবে বলে আমি মনে করি না।’

প্রথম দাবিতে তিনি বলেন, ‘মঞ্জু এবং তার সহযোগী গ্রুপের কঠিন থেকে কঠিন বিচার চাই। দয়া করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের ব্যবস্থা করুন।’

এদিকে সাবেক ক্রিকেটার ও কর্মকর্তা আবদুর রাজ্জাকর মন্তব্যেও তীব্র প্রতিক্রিয়া জানান জাহানারা, ‘আমি মানসিক স্বাস্থ্য ইস্যুতে ছুটিতে আছি, আমার মানতে কষ্ট হয় আপনি একজন ক্রিকেটার ছিলেন… আজকে যদি আপনার বোন, মেয়ে, স্ত্রীরা ক্রিকেট খেলত, আপনি কি এই নোংরা মন্তব্য করতেন?’

দ্বিতীয় দাবিতে তিনি বলেন, ‘আমার যে বোনেরা সাহস পেয়ে তাদের অভিযোগগুলো তুলে ধরেছে… সুষ্ঠু তদন্তের মাধ্যমে সবগুলোর বিচারের ব্যবস্থা করেন, বিচার না করলে তারা কোনো দিন আর নিজেদের জায়গায় ফিরতে পারবে না।’

শেষ দাবিতে তিনি ক্রীড়াঙ্গনে কাঠামোগত সংস্কারের কথা তুলে ধরে বলেন, ‘ক্রীড়াঙ্গনে নারী এবং শিশুদের জন্য একটা সেইফগার্ডিং পলিসির ব্যবস্থার করে দিন। যদি তাদের অন্যায় প্রমাণিত হয়, তাহলে বড় রকমের আর্থিক জরিমানাসহ কঠিন আইনি ব্যবস্থার মাধ্যমে যেন তাদের শাস্তির ব্যবস্থা করা হয়, দয়া করে আমাদের বাঁচান।নারীদের জন্য ক্রীড়াঙ্গনে নিরাপদ পরিবেশের ব্যবস্থা করে দিন।’

বর্তমানে ক্রিকেট থেকে কিছুটা দূরে থাকা জাহানারার এই বক্তব্য আবারও সামনে এনেছে নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা, অধিকার এবং বিচারপ্রাপ্তির প্রশ্নকে।

Previous Post

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

Next Post

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

Related Posts

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি
বিশেষ প্রতিবেদন

চট্টগ্রামে নির্ধারণী ম্যাচ, টিকিটের দাম জানাল বিসিবি

1
ক্রীড়া বিশ্বের ‘অস্কার’ জিতলেন কারা
অনান্য খেলা

ক্রীড়া বিশ্বের ‘অস্কার’ জিতলেন কারা

5
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
ক্রিকেট সাফারি

জুনেই বিসিবি নির্বাচন চান তামিম

5
Next Post
২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

Discussion about this post

সর্বশেষ..

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

চট্টগ্রামে নির্ধারণী ম্যাচ, টিকিটের দাম জানাল বিসিবি

by cricbdadmin
0
1

ঢাকায় দুই ম্যাচ শেষে এবার চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে...

ক্রীড়া বিশ্বের ‘অস্কার’ জিতলেন কারা

ক্রীড়া বিশ্বের ‘অস্কার’ জিতলেন কারা

by cricbdadmin
0
5

স্পেনের মাদ্রিদে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ক্রীড়া বিশ্বের অস্কারখ্যাত ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস’। সোমবার রাতে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

জুনেই বিসিবি নির্বাচন চান তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ৭ এপ্রিলের সিদ্ধান্ত দিয়ে। সেদিন জাতীয় ক্রীড়া পরিষদ ভেঙে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

by cricbdadmin
0
10

সিরিজ বাঁচানোর ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

by cricbdadmin
0
10

রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে এক রোমাঞ্চকর লড়াইয়ের জন্ম দেয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দল। পুরো ম্যাচজুড়ে ছিল...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD