Wednesday, April 29, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নেতৃত্বে প্রশ্ন, বোর্ডে অস্থিরতা, বিসিবিতে বুলবুলের ব্যর্থতার গল্প

April 7, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিসিবিতে ফের সভাপতি বুলবুল, সহ-সভাপতি ফারুক
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুলের সময়টা শেষ পর্যন্ত একটি ব্যর্থ প্রশাসনিক অধ্যায় হিসেবেই বেশি আলোচিত হয়ে থাকবে। দায়িত্ব নেওয়ার সময় যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বাস্তবে তার খুব কমই পূরণ করতে পেরেছেন তিনি-বরং তার নেতৃত্বে বোর্ড ক্রমশ জড়িয়ে পড়ে অস্থিরতা, বিতর্ক ও কার্যত ভেঙে পড়ার পরিস্থিতিতে।

শুরুতেই ছিল প্রশ্নবিদ্ধ ভিত্তি। যে নির্বাচনের মাধ্যমে তিনি সভাপতি হন, সেটি প্রতিদ্বন্দ্বিতাহীন এবং বিতর্কিত ছিল। ফলে তার নেতৃত্বের বৈধতা নিয়েই শুরু থেকেই সন্দেহ তৈরি হয়। একটি দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে শক্তিশালী প্রশাসন গড়া কঠিন-বুলবুলের সময়টা যেন সেই বাস্তবতারই প্রতিফলন।

নেতৃত্বের সবচেয়ে বড় পরীক্ষার জায়গা ছিল বোর্ডের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, আর সেখানেই সবচেয়ে বেশি ব্যর্থতার অভিযোগ উঠেছে। একে একে পরিচালকদের পদত্যাগ-ইশতিয়াক সাদেক, আমজাদ হোসেন, ইয়াসির মোহাম্মদ ফয়সাল এবং ফায়াজুর রহমান মিতু-শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না, বরং নেতৃত্বের ওপর আস্থাহীনতার ইঙ্গিত হিসেবেই দেখা হয়েছে। ২৫ সদস্যের বোর্ডে ধারাবাহিক এই ভাঙন একটি অকার্যকর প্রশাসনের চিত্র তুলে ধরে।

বুলবুলের বিরুদ্ধে আরেকটি বড় সমালোচনা ছিল সিদ্ধান্তহীনতা। গুরুত্বপূর্ণ সময়ে দৃঢ় ও কার্যকর সিদ্ধান্তের বদলে তাকে অনেক সময় নীরব বা নিষ্ক্রিয় দেখা গেছে-এমন অভিযোগ ছিল বোর্ড সংশ্লিষ্ট অনেকের। এর প্রভাব পড়ে মাঠের ক্রিকেটেও। ঘরোয়া ক্রিকেটের স্থবিরতা, পরিকল্পনার অভাব এবং কার্যক্রমে ধীরগতি-সবকিছু মিলিয়ে ক্রিকেট পরিচালনায় তার সক্ষমতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়।

অন্যদিকে, উন্নয়নের যেসব উদ্যোগের কথা বলা হয়েছিল, সেগুলোর বেশিরভাগই বাস্তব রূপ পায়নি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম নিয়ে ঘোষিত ‘মাস্টারপ্ল্যান’ও শেষ পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। ফলে তার প্রশাসনকে অনেকেই ‘কাগুজে পরিকল্পনা নির্ভর’ বলেও সমালোচনা করেছেন।

পরিস্থিতি আরও খারাপ হয় যখন ২০২৫ সালের অক্টোবরের নির্বাচন নিয়ে অনিয়ম ও কারচুপির অভিযোগ সামনে আসে। বিষয়টি তদন্তে নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এই তদন্তই শেষ পর্যন্ত তার নেতৃত্বের পতনের পথ তৈরি করে। ই-ভোটিং নিয়ে কারচুপি, বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার। আর সরকারি হস্তক্ষেপের অভিযোগে ভেঙে দেওয়া হয় বুলবুলের বোর্ড।

তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর এনএসসি বোর্ড ভেঙে দেয় এবং একটি অ্যাডহক কমিটি গঠন করে, যার নেতৃত্বে আনা হয় তামিম ইকবালকে।

সবচেয়ে সমালোচিত দিকগুলোর একটি ছিল-সংকট মোকাবিলায় তার ব্যর্থতা। ক্রমবর্ধমান চাপ, বোর্ডের ভেতরের বিভাজন এবং বহিরাগত সমালোচনার মুখে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তিনি আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, যা নেতৃত্বের দুর্বলতারই প্রতিফলন।

Previous Post

বুলবুলের পর্ষদ বিলুপ্ত, তামিমের নেতৃত্বে বিসিবিতে অ্যাডহক কমিটি

Next Post

যে আইনে বুলবুলের কমিটি ভেঙে দিল এনএসসি

Related Posts

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া
বিশেষ প্রতিবেদন

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

7
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

5
নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

3
Next Post
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

যে আইনে বুলবুলের কমিটি ভেঙে দিল এনএসসি

Discussion about this post

সর্বশেষ..

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

by cricbdadmin
0
7

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরুটা ছিল পুরোপুরি নিউজিল্যান্ডের দখলে। দুই কিউই ব্যাটার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশের বোলারদের চাপে ফেলে...

সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

by cricbdadmin
0
5

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ এক সেঞ্চুরিতে দলকে ভরসা দেওয়া এই...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

by cricbdadmin
0
3

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলে ছিল উৎসবের আবহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের শততম ম্যাচ খেলতে নামেন...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করে আত্মবিশ্বাসী এই জয়ে স্পষ্ট হয়ে উঠেছে দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চান তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে চান তামিম ইকবাল। সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বোর্ড...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD