Wednesday, April 29, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বুলবুলের পর্ষদ বিলুপ্ত, তামিমের নেতৃত্বে বিসিবিতে অ্যাডহক কমিটি

April 7, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
তামিম-বুলবুল মুখোমুখি লড়াই? জবাব দিলেন বিসিবি সভাপতি নিজেই
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশের ক্রিকেট প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি। এটি এসেছে একটি তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে। সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমিটি ভেঙে দিয়ে নতুন করে একটি অ্যাডহক কমিটি গঠন করেছে। যার নেতৃত্বে আনা হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।

আজ মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল আহসান বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। তিনি জানান, তিন মাসের জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যা সাময়িকভাবে বোর্ডের দায়িত্ব পালন করবে।

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বিসিবির সর্বশেষ নির্বাচনকে ঘিরে ওঠা নানা অভিযোগ। এসব অভিযোগ যাচাই করতে গত মাসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুমোদনে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে গঠিত কমিটি অভিযোগগুলো পর্যালোচনা করে গত রোববার তাদের প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই দ্রুত পদক্ষেপ নেয় জাতীয় ক্রীড়া পরিষদ।

নতুন গঠিত কমিটিতে তামিম ইকবাল সভাপতির দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন দেশের ক্রিকেট অঙ্গনের পরিচিত ও বিভিন্ন ক্ষেত্রের সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই কমিটির প্রধান লক্ষ্য হবে স্বল্প সময়ের মধ্যে প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় সংস্কারের পথ তৈরি করা।

তবে এই পরিবর্তনের আন্তর্জাতিক প্রভাব নিয়েও সচেতন রয়েছে এনএসসি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী, বোর্ডের স্বাধীনতা ক্ষুণ্ন হলে নিষেধাজ্ঞার ঝুঁকি থাকে। এ কারণে বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত এবং নতুন কমিটির তালিকা ইতোমধ্যে আইসিসিকে জানানো হয়েছে।

এনএসসির প্রস্তাবিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি

সভাপতি- তামিম ইকবাল।

সদস্য- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।

Previous Post

রিশাদের কঠিন দিনে হারল পিন্ডিজ

Next Post

নেতৃত্বে প্রশ্ন, বোর্ডে অস্থিরতা, বিসিবিতে বুলবুলের ব্যর্থতার গল্প

Related Posts

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া
বিশেষ প্রতিবেদন

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

7
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

5
নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

3
Next Post
বিসিবিতে ফের সভাপতি বুলবুল, সহ-সভাপতি ফারুক

নেতৃত্বে প্রশ্ন, বোর্ডে অস্থিরতা, বিসিবিতে বুলবুলের ব্যর্থতার গল্প

Discussion about this post

সর্বশেষ..

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

by cricbdadmin
0
7

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরুটা ছিল পুরোপুরি নিউজিল্যান্ডের দখলে। দুই কিউই ব্যাটার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশের বোলারদের চাপে ফেলে...

সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

by cricbdadmin
0
5

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ এক সেঞ্চুরিতে দলকে ভরসা দেওয়া এই...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

by cricbdadmin
0
3

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলে ছিল উৎসবের আবহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের শততম ম্যাচ খেলতে নামেন...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করে আত্মবিশ্বাসী এই জয়ে স্পষ্ট হয়ে উঠেছে দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চান তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে চান তামিম ইকবাল। সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বোর্ড...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD