Sunday, May 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ভোটে প্রতিপক্ষই ছিল না, তাই অনিয়মও নয়-দাবি বিসিবি সহসভাপতির

March 30, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আইসিসির হস্তক্ষেপের আশায় ফারুক
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত বছরের নির্বাচন ঘিরে বিতর্ক থামছেই না। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও তার সমমনা সংগঠকদের অভিযোগ, বর্তমান বোর্ড অবৈধভাবে গঠিত। নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আরও অনেকে। এরই মধ্যে বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

তবে এসব অভিযোগ একেবারেই নাকচ করে দিয়েছেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। তার দাবি, নির্বাচনে অনিয়মের কোনো সুযোগই ছিল না। ২০২৫ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত সেই নির্বাচনের আগেই অনেকেই বর্জনের ঘোষণা দেন। ওই নির্বাচনে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল এবং সহসভাপতি হন ফারুক।

নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার পর আজ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ফারুক। তিনি বলেন, ‘নির্বাচনে তো কোনো প্রতিপক্ষই ছিল না। এখানে অনিয়মের সম্ভাবনা কীভাবে দেখছেন আপনি? এখানে ভোটার ছিল মনে করেন ৭৬ জনের মতো। তার মধ্যে ৪২ টা ভোট কাস্ট হয়েছে, যেখানে আমি সর্বোচ্চ ভোট পেয়েছিলাম। এখানে ৩৪ টা ভোট এরই মধ্যে নেই। যেহেতু প্রতিপক্ষই নেই, এখানে অনিয়মের সম্ভাবনা খুব কম। নাই বলা চলে। আমার মনে হয় যেটা ভোটাভুটি হয়েছে, ঠিকই হয়েছে।’

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি বুলবুল। দেশে ফিরেই মিরপুরে বোর্ড কার্যালয়ে যোগ দেন তিনি। তবে তদন্ত কমিটি নিয়ে তার সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ফারুক। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এসেই এখানে শুনলাম যে তিনি অফিস করছেন। অবশ্যই আমি তাকে কল দেব। আমার সঙ্গে কথা হবে।’

এদিকে গত ১১ মার্চ এনএসসি বিসিবি নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। এই ঘটনার পর বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন পদত্যাগ করেন। পাশাপাশি কয়েকজন পরিচালকও মন্তব্য করেন, নির্বাচন আরও স্বচ্ছ হতে পারত।

তবে এই ধরনের মন্তব্যের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন ফারুক। তার মতে, এসব কথা পদত্যাগের আগে বলাই উচিত ছিল। তিনি বলেন, ‘আপনি দুইটা প্রশ্ন করেছেন। দুইজন পরিচালক পদত্যাগের পর বলেছেন যে নির্বাচন আরও স্বচ্ছ হতে পারত। এটা পদত্যাগের আগে বলতে পারলে ভালো হতো। আর হাত খুলে, মন খুলে কাজ করতে পারছেন না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনি একই প্রশ্ন দুই পরিচালককে করলে এক রকম উত্তর আসবে না। এটা একটা দেখারও ব্যাপার থাকবে। শাহনিয়ানের মতো তরুণের কাজ করার আগ্রহ বেশি। সে চায় বাংলাদেশের ক্রিকেটে ভালো কিছু করতে। এই নির্বাচনের পরে জাতীয় নির্বাচন হয়েছে। পুরো ব্যাপারটা স্মুথ ছিল না। আরেকটু ধৈর্য থাকা উচিত। আপনার হাতে চার বছর থাকলে উন্নতির অনেক সুযোগ থাকবে।’

তদন্ত কমিটির সঙ্গে বৈঠক নিয়েও বিস্তারিত কিছু জানাতে চাননি বিসিবির সহসভাপতি। তবে তিনি দাবি করেছেন, কোনো তথ্য গোপন করেননি। ফারুক বলেন, ‘আমার কাছে খুবই ফ্রেন্ডলি মনে হয়েছে। তাদের সবারই দেখলাম ক্রিকেট নিয়ে অনেক আগ্রহ আছে। আমাদের একজন মাননীয় বিচারক ছিলেন। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী ও একজন সাংবাদিক ছিলেন, যিনি দীর্ঘদিন খেলাধুলার সঙ্গে জড়িত। ক্রিকেট সংক্রান্ত আমার তো প্রায় ৪০ বছরের অভিজ্ঞতা। তারা জানতে চেয়েছে ক্রিকেট বোর্ডের ব্যাপারে। আমার মনে হয় যে কাগজগুলো তাদের কাছে এসেছে, সেই কাগজগুলো নিয়েই কথা বলেছে আমার সঙ্গে। আমি যা জানি, যা সত্যি সবই বলেছি আমি।’

গতকাল মিরপুরে বিসিবিতে গিয়ে প্রধান কোচ ফিল সিমন্স ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলনও পরিদর্শন করেন ফারুক। সেখানে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত-এর পাশাপাশি জাকের আলী অনিক, ইবাদত হোসেন চৌধুরী ও হাসান মুরাদ অনুশীলনে অংশ নেন।

 

Previous Post

কক্সবাজারে লড়াইয়ে নামছে চার দল

Next Post

খেলাধুলা এখন পেশা: ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামো চালু

Related Posts

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

2
জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

6
নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা
বিশেষ প্রতিবেদন

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

7
Next Post
খেলাধুলা এখন পেশা: ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামো চালু

খেলাধুলা এখন পেশা: ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামো চালু

Discussion about this post

সর্বশেষ..

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
2

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

by cricbdadmin
0
6

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই...

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

জমজমাট ক্লাব ক্যাটাগরি, বাড়ছে বিসিবি নির্বাচনে উত্তাপ

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিকতা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে আসন্ন নির্বাচনের চিত্র। তিন ক্যাটাগরিতে পরিচালক পদে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD