Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

উইজডেনের চোখে এশিয়ার সেরার তালিকায় সাকিব

March 27, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সাতদিনের বন্দি জীবন শেষে অনুশীলনে সাকিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিকতা আর বহুমাত্রিক দক্ষতার স্বীকৃতি মিলল সাকিব আল হাসানের। আইপিএলের ইতিহাসে এশিয়ার সেরা অ-ভারতীয় ক্রিকেটারদের নিয়ে একাদশ সাজিয়েছে উইজডেন, যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। পুরো তালিকায় একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তার অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে।

আইপিএলে দীর্ঘ এক দশকের পথচলায় সাকিবের অবদান সংখ্যার বাইরে গিয়েও মূল্যায়িত হয়েছে। ৭১ ম্যাচে ব্যাট হাতে ৭৯৩ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৬৩ উইকেট, যা তাকে এই ফরম্যাটে কার্যকর অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশেষ করে তার নিয়ন্ত্রিত বোলিং দলকে বারবার সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে।

উইজডেনের এই একাদশে শ্রীলঙ্কার আধিপত্য স্পষ্টভাবে ধরা পড়ে। ওপেনিংয়ে সনাথ জয়াসুরিয়া ও রহমানউল্লাহ গুরবাজ-এর আক্রমণাত্মক জুটি, এরপর কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের অভিজ্ঞতা-ব্যাটিং লাইনআপকে করেছে ভারসাম্যপূর্ণ। এই শক্তিশালী সারির মাঝখানেই পাঁচ নম্বরে রাখা হয়েছে সাকিবকে, যেখানে তার অলরাউন্ড দক্ষতা দলকে পূর্ণতা দেয়।

মধ্যক্রমে আছেন আজহার মেহমুদ ও থিসারা পেরেরা, যারা প্রয়োজনে দ্রুত রান তোলার পাশাপাশি বল হাতেও অবদান রাখতে পারেন। স্পিন বিভাগে মুত্তিয়া মুরালিধরন ও রশিদ খানের উপস্থিতি একাদশকে আরও শক্তিশালী করেছে। আর পেস আক্রমণে আছেন সোহেল তানভীর ও লাসিথ মালিঙ্গা-যারা আইপিএলের ইতিহাসে নিজেদের ছাপ রেখেছেন।

ইউজডেন আইপিএল অ-ভারতীয় এশিয়ার সেরা একাদশ-
সনাথ জয়াসুরিয়া, রহমানউল্লাহ গুরবাজ, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, সাকিব আল হাসান, আজহার মেহমুদ, থিসারা পেরেরা, রশিদ খান, মুত্তিয়া মুরালিধরন, সোহেল তানভীর ও লাসিথ মালিঙ্গা।

Related Posts

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন
বিশেষ প্রতিবেদন

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন

0
সিলেটের সামনে শিরোপার হাতছানি
বিশেষ প্রতিবেদন

সিলেটের সামনে শিরোপার হাতছানি

0
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD