Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মিরপুরের সেই বিস্ময়কর স্পেলে বছরের সেরা তাসকিন

March 12, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
তাসকিনের রেকর্ড গড়া একদিন
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের সেই শীতল বিকেলটি যেন আবার নতুন করে আলোচনায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যাটারদের কাঁপিয়ে দেওয়া তাসকিন আহমেদের সেই বিধ্বংসী বোলিং এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ২০২৫ সালের সেরা টি–টোয়েন্টি লিগ পারফরম্যান্স হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশের এই পেসারের ঐতিহাসিক স্পেলকে।

গত বছরের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্বার রাজশাহীর হয়ে খেলতে নেমে তাসকিন বল হাতে যেন একাই ম্যাচের চিত্র পাল্টে দেন। মাত্র ৪ ওভারে ১৯ রান দিয়ে তুলে নেন ৭ উইকেট, টি–টোয়েন্টি ক্রিকেটে যা অত্যন্ত বিরল এক কীর্তি। তার সেই বোলিংয়ে ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপ প্রায় ভেঙে পড়ে। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতেই।

সেদিন তাসকিনের বোলিংয়ের সামনে টিকতে পারেননি ঢাকার কোনো ব্যাটারই। লিটন দাসকে দিয়ে শুরু হয় উইকেটের মিছিল। এরপর একে একে আউট হন তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দীপু, চতুরঙ্গ ডি সিলভা, আলাউদ্দিন বাবু, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং শুভম রানজানে। তার গতিময় ও নিখুঁত বোলিংয়ে ব্যাটাররা যেন দিশেহারা হয়ে পড়েন।

বিপিএলের ইতিহাসেও এমন বোলিং খুব কমই দেখা গেছে। এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার ঘটনা এই টুর্নামেন্টে মাত্র একবারই ঘটেছে, আর সেটি তাসকিনের নামেই। দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের, যিনি ২০২০ সালের বিপিএলে ৪ ওভারে ১৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন।

টি–টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে ৭ বা তার বেশি উইকেট নেওয়ার নজির বিশ্ব ক্রিকেটেও হাতে গোনা। সেই বিরল তালিকায় জায়গা করে নিয়েছেন তাসকিনও। বিপিএলে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে ২৪ বার, তবে ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব তাসকিনের রয়েছে দুবার।

ক্রিকইনফোর বর্ষসেরা টি–টোয়েন্টি লিগ পারফরম্যান্সের পুরস্কারের জন্য তাসকিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ইংল্যান্ডের স্পিনার নাথান সোওটার। দ্য হান্ড্রেডের ফাইনালে ট্রেন্ট রকেটসের বিপক্ষে ওভাল ইনভিন্সিবলসের হয়ে ২৫ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন তিনি। তবে তুলনামূলকভাবে তাসকিনের বিধ্বংসী স্পেলই বছরের সেরা হিসেবে বিবেচিত হয়েছে।

একই সময়ে ক্রিকেটের বিভিন্ন ক্যাটেগরিতে বর্ষসেরা পারফরমারদেরও ঘোষণা করেছে ক্রিকইনফো। দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা নির্বাচিত হয়েছেন পুরুষদের বর্ষসেরা অধিনায়ক। তার নেতৃত্বেই লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২০২৩–২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে দক্ষিণ আফ্রিকা এবং দীর্ঘ ২৭ বছরের আইসিসি শিরোপা খরা কাটায় দলটি।

নারীদের ক্রিকেটে বর্ষসেরা অধিনায়ক হয়েছেন ভারতের হারমানপ্রীত কৌর, যার নেতৃত্বে ভারত ২০২৫ সালে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জেতে।

টেস্ট ক্রিকেটে বছরের সেরা ব্যাটিং পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। লর্ডসে সেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ২০৭ বলে ১৩৬ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি।

আর আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে বছরের সেরা বোলিং পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন ভারতের স্পিনার কুলদীপ যাদব। এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৩০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিলেন তিনি।

Previous Post

বিসিবির সভাপতি হতে চান তামিম

Next Post

ফুটবল, অ্যাথলেটিক্স ও রাজনীতি-মেজর হাফিজের বহুমাত্রিক যাত্রা

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

4
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

11
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
সপ্তমবার সংসদ সদস্য হলেন ফুটবলার বীরবিক্রম হাফিজ

ফুটবল, অ্যাথলেটিক্স ও রাজনীতি-মেজর হাফিজের বহুমাত্রিক যাত্রা

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
11

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD