Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আইসিসির সেরার দৌড়ে সোবহানা

February 21, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আইসিসির সেরার দৌড়ে সোবহানা
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচনের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। তিনজন ক্রিকেটারকে নিয়ে গঠিত এই তালিকায় রয়েছেন বাংলাদেশ নারী দলের ব্যাটার সোবহানা মোস্তারি। তাঁর সঙ্গে প্রতিযোগিতায় আছেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার টারা নরিস। নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে উজ্জ্বল পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এই মনোনয়ন পেয়েছেন তারা।

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ নারী দলের দুর্দান্ত অভিযানের অন্যতম স্থপতি ছিলেন মোস্তারি। পুরো আসরে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, আর সেই যাত্রায় ব্যাট হাতে ধারাবাহিকতা দেখান ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। ছয় ম্যাচে ৪৫.৮০ গড়ে ২২৯ রান করার পাশাপাশি তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৫.৮৫, যা দলের ইনিংসে গতি এনে দেয়। শুধু ব্যাটিং নয়, প্রয়োজনের সময়ে অফ স্পিনে পাপুয়া নিউগিনির বিপক্ষে একটি উইকেটও তুলে নেন তিনি।

আয়ারল্যান্ডের গ্যাবি লুইসও ছিলেন আলোচনায়। জানুয়ারিতে ছয় টি-টুয়েন্টি ম্যাচে ২৫১ রান করেন তিনি, স্ট্রাইক রেট ১২৪.৮৭। বাংলাদেশের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেললেও জয় নিশ্চিত করতে পারেননি। তবে পুরো বাছাইপর্বে ২৭৬ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে শেষ করেন এবং তাঁর নেতৃত্বে আয়ারল্যান্ডও বিশ্বকাপে জায়গা করে নেয়।

বোলিং বিভাগে সবচেয়ে বেশি নজর কাড়েন টারা নরিস। বিশ্বকাপ বাছাইপর্বে ১৫ উইকেট নিয়ে তিনি হন আসরের সর্বোচ্চ উইকেটশিকারি। জানুয়ারিতে ছয় ম্যাচে ১১ উইকেট শিকার করা এই মার্কিন পেসারের ধারাবাহিক পারফরম্যান্স দলকে লড়াইয়ে রাখলেও শেষ পর্যন্ত বিশ্বকাপে উঠতে পারেনি যুক্তরাষ্ট্র।

২০২৩ সালের নভেম্বরে নাহিদা আক্তার আইসিসির মাসসেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতে ইতিহাস গড়েছিলেন। এরপর আর কোনো বাংলাদেশি এই স্বীকৃতি পাননি। এবার সোবহানা মোস্তারির সামনে সেই কীর্তি পুনরাবৃত্তির সুযোগ এসেছে।

Previous Post

রাজশাহী-বগুড়ায় জমছে বিসিএল, নজরে জাতীয় দলের কোচিং স্টাফ

Next Post

নিষেধাজ্ঞার শঙ্কা থাকছে বিসিবিতে?

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
আইসিসির হস্তক্ষেপের আশায় ফারুক

নিষেধাজ্ঞার শঙ্কা থাকছে বিসিবিতে?

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
8

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD