Saturday, April 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রাজশাহীর ট্রফি, শরীফুলের চমক-বিপিএলে কার ভাগে কত টাকা

January 24, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
রাজশাহীর ট্রফি, শরীফুলের চমক-বিপিএলে কার ভাগে কত টাকা
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

শেষ হলো বিপিএলের দ্বাদশ আসর। ফাইনালের রাতে শিরোপার উল্লাসে ভাসে রাজশাহী ওয়ারিয়র্স, আর পুরস্কার বিতরণী মঞ্চে নানা গল্প তৈরি হয় খেলোয়াড়দের ব্যক্তিগত অর্জন ঘিরে। প্রায় ৫ কোটি টাকার প্রাইজমানি নিয়ে শেষ হওয়া এবারের বিপিএলে দলীয় সাফল্য ও ব্যক্তিগত নৈপুণ্য, দুটোরই আলাদা মূল্য মিলেছে টাকার অঙ্কে।

চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে সবচেয়ে বড় প্রাপ্তি রাজশাহী ওয়ারিয়র্সের। ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে শিরোপা জয়ের সঙ্গে তারা পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। বিপিএলে প্রথমবার অংশ নিয়েই শিরোপা জয়ের এই সাফল্য রাজশাহীর জন্য যেমন স্মরণীয়, তেমনি আর্থিকভাবেও সবচেয়ে লাভজনক।

শিরোপা হাতছাড়া হলেও খালি হাতে ফেরেনি চট্টগ্রাম রয়্যালস। নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে শুরু করা দলটি ফাইনালে উঠেই নিশ্চিত করেছে ১ কোটি ৭৫ লাখ টাকার প্রাইজমানি। রানার্সআপ হিসেবেই এবারের বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ পেয়েছে চট্টগ্রাম।

ফাইনালের মঞ্চে ব্যক্তিগতভাবে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তানজিদ হাসান। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে সেঞ্চুরি করে ম্যাচের রাশ নিজের হাতে নেন এই ওপেনার। ফাইনালের ম্যাচসেরা হিসেবে তাঁর প্রাপ্তি ছিল ৫ লাখ টাকা, যা তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হিসেবেই ধরা যায়।

পুরো আসরে ব্যাট হাতে সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স এসেছে পারভেজ হোসেন ইমনের কাছ থেকে। সিলেট টাইটানসের এই ব্যাটসম্যান ১২ ম্যাচে ৩৯৫ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। দল ফাইনালে না উঠলেও সেরা ব্যাটার হিসেবে পারভেজ পেয়েছেন ৫ লাখ টাকা।

বোলিং বিভাগে এবারের বিপিএলের কেন্দ্রবিন্দু ছিলেন শরীফুল ইসলাম। চট্টগ্রাম রয়্যালসের হয়ে ১২ ম্যাচে ২৬ উইকেট নিয়ে তিনি ভেঙেছেন আগের রেকর্ড। সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে পেয়েছেন ৫ লাখ টাকা। এর পাশাপাশি টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে পেয়েছেন আরও ১০ লাখ টাকা। সব মিলিয়ে শরীফুলের প্রাপ্তি দাঁড়ায় ১৫ লাখ টাকা, যা এবারের বিপিএলে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ একক আয়।

রাজশাহীর শিরোপা জয়ে বড় অবদান রাখা রিপন মণ্ডল জিতেছেন উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। ৮ ম্যাচে ১৭ উইকেট নেওয়া এই পেসার পেয়েছেন ৩ লাখ টাকা। আর ফিল্ডিংয়ে সেরা নির্বাচিত হয়ে রংপুর রাইডার্সের লিটন দাস পেয়েছেন ৩ লাখ টাকা।

Tags: BCB
Previous Post

চট্টগ্রামকে হেসে-খেলে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী

Next Post

ঢাকার ক্রিকেটে শূন্যতা পূরণের উদ্যোগ

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
ঢাকার ক্রিকেটে শূন্যতা পূরণের উদ্যোগ

ঢাকার ক্রিকেটে শূন্যতা পূরণের উদ্যোগ

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD