Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিশ্বকাপ দিয়ে শুরু, সিরিজ দিয়ে শেষ, ব্যস্ত সূচিতে বাংলাদেশ

January 1, 2026
in ক্রিকেট সাফারি, বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ব্যাটারদের দায়িত্ব নিতেই হবে-জয়ের খোঁজে বাংলাদেশ
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটের ক্যালেন্ডারে ২০২৬ সাল চিহ্নিত হয়ে থাকছে বিশ্বকাপ ও আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততায়। বছরের শুরুতেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর, যা ২৬ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এই টুর্নামেন্ট শেষ হতেই আন্তর্জাতিক ক্রিকেটের বড় চ্যালেঞ্জে নামবে বাংলাদেশের ক্রিকেটাররা।

২০২৬ সালের সবচেয়ে বড় আকর্ষণ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে পুরুষদের এই বিশ্বকাপ। ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশ গ্রুপপর্বে খেলবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির বিপক্ষে। কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্সের মাধ্যমে পরের ধাপে যাওয়ার লক্ষ্য থাকবে টাইগারদের।

বিশ্বকাপ শেষ হলেও আন্তর্জাতিক ব্যস্ততা কমছে না। মার্চ-এপ্রিলেই পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল, যেখানে তিন সংস্করণের ক্রিকেটেই সিরিজ খেলবে তারা। এরপর এপ্রিল ও জুনে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ রয়েছে। বছরের মাঝামাঝি জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে খেলবে বাংলাদেশ। আগস্টে আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর, সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ এবং বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শেষ হবে পুরুষ দলের আন্তর্জাতিক সূচি।

নারী ক্রিকেটের জন্যও ২০২৬ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলবে বাংলাদেশ নারী দল। সেই পর্ব পেরোতে পারলে জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত মূল পর্বে অংশ নেবে নিগার সুলতানা জ্যোতির দল। বিশ্বকাপের পাশাপাশি শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে নারী দল, যেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি, দুই সংস্করণেই ম্যাচ রয়েছে।

পুরুষ ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফেব্রুয়ারি-মার্চ

বাংলাদেশের বিশ্বকাপ সূচি

৭ ফেব্রুয়ারি- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা
৯ ফেব্রুয়ারি- বাংলাদেশ বনাম ইতালি, কলকাতা
১৪ ফেব্রুয়ারি- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, কলকাতা
১৭ ফেব্রুয়ারি- বাংলাদেশ বনাম নেপাল, মুম্বাই

পুরুষ ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ২০২৬ সালে
পাকিস্তানের বাংলাদেশ সফর
মার্চ-এপ্রিল (২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর
এপ্রিল (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
জুন (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর
জুলাই (২ টেস্ট, ৫ ওয়ানডে)

বাংলাদেশের আয়ারল্যান্ড সফর
আগস্ট (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর
আগস্ট (২ টেস্ট)

ভারতের বাংলাদেশ সফর
সেপ্টেম্বর (৩ ওয়ানডে)

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর
অক্টোবর-নভেম্বর (২ টেস্ট)

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর
নভেম্বর-ডিসেম্বর (২ টেস্ট, ৩ ওয়ানডে)

নারী ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব
জানুয়ারি-ফেব্রুয়ারি

টি-টোয়েন্টি বিশ্বকাপ
জুন-জুলাই

শ্রীলঙ্কার বাংলাদেশ সফর
এপ্রিল (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর
অক্টোবর (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর
ডিসেম্বর (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

Previous Post

২০২৬ সালের খেলার সূচি, বিশ্বকাপ উন্মাদনায় এক বছর

Next Post

বিশ্বকাপে স্পিনে ভরসা, চোটে দুশ্চিন্তা অস্ট্রেলিয়ার

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
বিশ্বকাপে স্পিনে ভরসা, চোটে দুশ্চিন্তা অস্ট্রেলিয়ার

বিশ্বকাপে স্পিনে ভরসা, চোটে দুশ্চিন্তা অস্ট্রেলিয়ার

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
8

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD