Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ঘরে বসেই বিপিএল সিলেট পর্বের টিকিট কেনার সুযোগ

December 20, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিপিএল কবে জানা যাবে নভেম্বরে
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হতে যাচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। তার আগে সিলেট পর্বের ম্যাচগুলোর টিকিট বিক্রির সূচি ও মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (২০ ডিসেম্বর) বিসিবি জানায়, রোববার (২১ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে অনলাইনে টিকিট কিনতে পারবেন দর্শকরা।

বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, সিলেট পর্বের জন্য কোনো টিকিট কাউন্টার রাখা হচ্ছে না। সব টিকিট বিক্রি হবে অনলাইনে, যা সংগ্রহ করা যাবে নির্ধারিত ওয়েবসাইট [www.gobcbticket.com.bd](http://www.gobcbticket.com.bd) থেকে। এতে করে দর্শকদের ভোগান্তি কমবে এবং সহজেই ঘরে বসে টিকিট কেনার সুযোগ পাবেন তারা।

এবার বিপিএলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সর্বনিম্ন ২০০ টাকা ব্যয়ে দিনের দুটি ম্যাচ দেখার সুযোগ মিলবে। শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারির সব আসনের টিকিটের দাম রাখা হয়েছে ২০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের জন্য টিকিটের মূল্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ক্লাব হাউজে বসে খেলা দেখতে চাইলে আপার জোনের টিকিট কিনতে হবে ৫০০ টাকায়, আর জিরো ওয়েস্ট জোনের জন্য গুনতে হবে ৬০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ওয়েস্ট, আপার ইস্ট, লোয়ার ওয়েস্ট ও লোয়ার ইস্ট জোনের প্রতিটি টিকিটের দাম ধরা হয়েছে ২ হাজার টাকা।

অনলাইনে টিকিট বিক্রির এই ব্যবস্থার মাধ্যমে বিপিএল সিলেট পর্বে দর্শক উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছে বিসিবি।

Previous Post

শোয়েবের অনুপ্রেরণায় এগোতে চান তাসকিন

Next Post

২০০ ম্যাচে ২৬০ উইকেট: টি-টোয়েন্টিতে তাসকিনের অনন্য যাত্রা

Related Posts

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা
ক্রিকেট সাফারি

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

2
বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

7
শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

9
Next Post
বিপিএলে ঝড় তোলার অপেক্ষায় তাসকিন

২০০ ম্যাচে ২৬০ উইকেট: টি-টোয়েন্টিতে তাসকিনের অনন্য যাত্রা

Discussion about this post

সর্বশেষ..

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

by cricbdadmin
0
2

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের জন্য নতুন সম্মাননা চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এই উদ্যোগে...

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
7

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
9

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD