Tuesday, July 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সুযোগ থাকলেও নিশ্চয়তা নেই, আইপিএলে অনিশ্চিত বাংলাদেশের ক্রিকেটাররা

December 15, 2025
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সুযোগ থাকলেও নিশ্চয়তা নেই, আইপিএলে অনিশ্চিত বাংলাদেশের ক্রিকেটাররা
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

আইপিএলের আসন্ন মিনি নিলামকে ঘিরে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আলোচনা ছিল ইতিবাচক। সাম্প্রতিক পারফরম্যান্স ও অভিজ্ঞতার কারণে ধারণা করা হচ্ছিল, এবার একাধিক বাংলাদেশি ক্রিকেটার আইপিএলের মঞ্চে জায়গা করে নিতে পারেন। কিন্তু নিলামের ঠিক আগে জাতীয় দলের সূচি সেই আশায় বড় অনিশ্চয়তা তৈরি করেছে। আন্তর্জাতিক সিরিজের কারণে আইপিএলের পুরো মৌসুমে তাদের পাওয়া যাবে কি না, সেটাই এখন ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রধান চিন্তার বিষয়।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আইপিএলের সম্পূর্ণ আসরের জন্য এনওসি পাওয়া নাও যেতে পারে কয়েকজন ক্রিকেটারের। আইপিএলের দলগুলো সাধারণত এমন খেলোয়াড়ই নিতে চায়, যিনি পুরো টুর্নামেন্টজুড়ে দলের সঙ্গে থাকতে পারবেন। ফলে আংশিক সময়ের জন্য পাওয়া গেলে সেই ক্রিকেটারকে নিয়ে বিনিয়োগের আগ্রহ কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।

এই সমস্যার মূল কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজ। এপ্রিল মাসে কিউইদের সঙ্গে ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। নিলামে নাম দেওয়া অধিকাংশ ক্রিকেটারই জাতীয় দলের নিয়মিত সদস্য হওয়ায় তাদের ছাড়া ওই সিরিজ খেলার কথা ভাবা কঠিন। আবার সিরিজের সময় যদি আইপিএল চলে, তাহলে পূর্ণ সময়ের এনওসি না পাওয়ার শঙ্কাও থেকেই যাচ্ছে।

আইপিএল কর্তৃপক্ষ সাধারণত বোর্ডগুলোর সঙ্গে আগেই এনওসি বিষয়ে যোগাযোগ করে নেয়, যাতে নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড়দের প্রাপ্যতা সম্পর্কে পরিষ্কার ধারণা পায়। তবুও শেষ মুহূর্তের এই অনিশ্চয়তা নিলামের কৌশলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম মুস্তাফিজুর রহমান। সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে উঠছেন এই বাঁহাতি পেসার। আইপিএলে তার অভিজ্ঞতা ও সাফল্য তাকে বরাবরই ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরে রেখেছে। চলমান আইএলটি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে তার দুর্দান্ত পারফরম্যান্স আবারও তার গুরুত্ব বাড়িয়েছে। তবে এনওসি নিয়ে অনিশ্চয়তা তাকে ঘিরে আগ্রহে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে।

মুস্তাফিজ ছাড়াও নিলামে বাংলাদেশের হয়ে রয়েছেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। এদের মধ্যে রাকিবুল ছাড়া সবাই জাতীয় দলের হয়ে খেলেছেন। রাকিবুল জাতীয় দলে না খেললেও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে তার সাফল্য উল্লেখযোগ্য। ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ, আর নিলামে তিনি বোলার হিসেবে তালিকাভুক্ত হলেও মূলত একজন অলরাউন্ডার হিসেবেই পরিচিত।

ভিত্তিমূল্যের দিক থেকে মুস্তাফিজের পরেই রয়েছেন রাকিবুল, যার ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি। অন্য পাঁচ ক্রিকেটার-রিশাদ, তাসকিন, তানজিম সাকিব, নাহিদ রানা ও শরিফুল-সবার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ রুপি করে। এখন সবকিছুই নির্ভর করছে এনওসি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের ওপর, যা ঠিক করে দেবে আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের ভবিষ্যৎ।

Previous Post

সাংবাদিকদের ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে মজা করে যা বললেন সোহান

Next Post

খরুচে বোলিংয়ে অভিষেক তাসকিনের!

Related Posts

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

5
সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা
বিশেষ প্রতিবেদন

সাকিব এবার নেপাল লিগে

4
নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি
বিশেষ প্রতিবেদন

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

5
Next Post
বিসিবি ক্ষতিপূরণ দিয়েছে তাসকিনকে

খরুচে বোলিংয়ে অভিষেক তাসকিনের!

Discussion about this post

সর্বশেষ..

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের চোট নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন,...

সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা

সাকিব এবার নেপাল লিগে

by cricbdadmin
0
4

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। টুর্নামেন্টটির তৃতীয় আসরে তাকে দলে ভিড়িয়েছে...

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে নাহিদ রানার চোট। জিম্বাবুয়ে সফরে পাওয়া সেই ইনজুরির কারণে...

সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন

এইচপির ভবিষ্যৎ গড়ার মিশনে সালাহউদ্দিন

by cricbdadmin
0
6

জাতীয় দলের ড্রেসিংরুম থেকে এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্বে নতুন অধ্যায় শুরু করলেন মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে...

আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!

মিরাজের ব্যর্থতা ঢেকে দিলেন হৃদয়-সোহান

by cricbdadmin
0
11

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) একদিনেই দেখা মিলল দুই ভিন্ন চিত্রের। একদিকে সুযোগ পেয়েও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি মেহেদী...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD