Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাংবাদিকদের ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে মজা করে যা বললেন সোহান

December 14, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
উইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের নেতৃত্বে সোহান
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

অলিম্পিক ভবনে আয়োজিত বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে বেশ প্রাণবন্ত সময় কাটিয়েছেন নুরুল হাসান সোহান। ৩২ দলের বিএসজেএ মিডিয়া কাপ টুর্নামেন্টের লটারির অনুষ্ঠানে উপস্থিত হয়ে মজার ছলে দেওয়া তার মন্তব্যে বারবার হাসির রোল পড়ে যায়।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘চেষ্টা করব যাতে মাঠে এসে আপনাদের খেলা দেখতে পারি। কারণ, আপনারা আমাদের সবসময় ভুল ধরেন। একটু আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব। তো এটা হলে অবশ্যই ভালো লাগবে মাঠে এসে খেলা দেখতে পারলে। একই সঙ্গে আমার কাছে মনে হয় খুব ভালো একটা উদ্যোগ। যত খেলা হবে এবং আমার কাছে মনে হয় যে খেলার ভেতরে থাকলে আমাদের সবার আসলে মানে মন থেকেও খুশি লাগে। তো আমার কাছে মনে হয় যে এমন উদ্যোগ আরও বেশি দেখতে পাব ইনশা আল্লাহ।’

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত একটি বছর শেষ করেছে বাংলাদেশ দল। ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে শেষ হয় এ বছরের আন্তর্জাতিক সূচি। তিন সংস্করণ মিলিয়ে ৪৭টি ম্যাচ খেলার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও ব্যস্ত সময় কাটিয়েছেন সোহানরা। বিপিএল শুরুর আগে চলমান স্কিল ক্যাম্পকে তাই গুরুত্বপূর্ণ বলেই দেখছেন এই উইকেটকিপার ব্যাটার। তিনি বলেন, ‘গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের অনেক ব্যস্ত সূচি ছিল। এ ধরনের ক্যাম্প করার সুযোগ ছিল না। গত ৭-৮ দিন ধরে যে কাজটা আমরা করছি, সেটা অনেক উপকার করবে। বিপিএলের আগে এটুকু সময়ই আছে। বিপিএল শেষ হতে না হতেই বিশ্বকাপ। সবাই ব্যস্ত হয়ে যাবে। যেসব জায়গায় উন্নতি করতে হবে, স্কিল ক্যাম্পে সেগুলো নিয়ে কাজ হচ্ছে।’

মিরপুরের উইকেট নিয়ে দীর্ঘদিনের আলোচনা থাকলেও আসন্ন বিপিএলে ভালো উইকেট দেখার ব্যাপারে আশাবাদী সোহান। তিনি বলেন, ‘গত বছর ভালো ছিল উইকেট। বিসিবিও ভালো উইকেট তৈরি করতে চায়। অনেক বেশি খেলা থাকলে বা আবহাওয়া অনুকূলে না থাকলে ভালো উইকেট বানানো কঠিন হয়ে যায়। তবে আমার কাছে মনে হয় ভালোই থাকবে উইকেট।’

বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন নুরুল হাসান সোহান। দলটিতে একাধিক তারকা ক্রিকেটার থাকলেও শুধু নামের ওপর ভরসা করতে নারাজ তিনি। এ প্রসঙ্গে সোহান বলেন, ‘বড় নাম দিয়ে কিছু হবে না। মাঠে পারফর্ম করতে হবে। সব সময় ভালো দল করে রংপুর। ফাইনাল খেলতে চেষ্টা করে। সবগুলো দলই ভালো হয়েছে। টুর্নামেন্টও ভালো হবে।’

২৬ ডিসেম্বর শুরু হয়ে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে বিপিএলের দ্বাদশ আসর। টুর্নামেন্ট শেষ না হতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়বেন লিটন দাস ও নুরুল হাসান সোহানরা। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ৭ ফেব্রুয়ারি শুরু বিশ্বকাপ।

Previous Post

ক্রিকেটারদের পাশে থেকে প্রতিবাদ তামিমের

Next Post

সুযোগ থাকলেও নিশ্চয়তা নেই, আইপিএলে অনিশ্চিত বাংলাদেশের ক্রিকেটাররা

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

5
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

11
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

6
Next Post
সুযোগ থাকলেও নিশ্চয়তা নেই, আইপিএলে অনিশ্চিত বাংলাদেশের ক্রিকেটাররা

সুযোগ থাকলেও নিশ্চয়তা নেই, আইপিএলে অনিশ্চিত বাংলাদেশের ক্রিকেটাররা

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
5

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
11

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
10

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD