Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আসছে নোয়াখালী, ছয় দলে বিপিএল!

November 25, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিপিএল ঢাকার প্রথম পর্বের সূচি
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসর শুরু হওয়ার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দলসংখ্যা ও মালিকানা পরিবর্তনের নাটকীয়তা। কয়েক দফা পিছিয়ে যাওয়া সূচির পর অবশেষে আগামী ৩০ নভেম্বর নিলামের আয়োজন হতে যাচ্ছে, যেখানে প্রথমবারের মতো ড্রাফট নয়, নিলামের মাধ্যমে দলগুলো ক্রিকেটার দলে ভিড়াবে।

এ বছরের বিপিএলকে ঘিরে সবচেয়ে বড় চমক এসেছে নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ার মধ্য দিয়ে। শুরুতে পাঁচ দলের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে নিশ্চিত হয়েছে ছয় দলের টুর্নামেন্ট, আর সেই নতুন সংযোজন হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস।

দেশ ট্রাভেলস মালিকানায় নোয়াখালীর প্রবেশটি এসেছে একেবারে অপ্রত্যাশিতভাবে। রাতের ই-মেইলে বিসিবির অনুমোদন পাওয়ার পরই নিশ্চিত হয়ে যায়, তারা এবার বিপিএলের মূল পর্বে অংশ নিতে যাচ্ছে। আজকের মধ্যেই আনুষ্ঠানিকতার বাকি ধাপগুলো চূড়ান্ত হওয়ার কথা। সব ঠিক থাকলে ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল ১২তম আসর, আর ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ২৪ জানুয়ারি।

এর আগে বিসিবি ১০টি অঞ্চলকে সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি কেন্দ্র হিসেবে ঘোষণা করে, যার মধ্যে প্রথমবারের মতো নোয়াখালী ও ময়মনসিংহ যুক্ত হয়। সেই তালিকায় নোয়াখালীর মালিকানা পেতে আগ্রহ দেখিয়েছিল বাংলা মার্ক লিমিটেড, কিন্তু প্রাথমিক যাচাইয়ে বাদ পড়ে প্রতিষ্ঠানটি। পরে পুনর্মূল্যায়নের পর দেশ ট্রাভেলসই শেষ পর্যন্ত টিকতে পারে।

ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার কঠোর নিয়মে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি হোঁচট খেলেও দ্বিতীয় দফায় সুযোগ পেয়ে টিকে যায় কিছু দল, যার মধ্যে নোয়াখালী ছিল সবচেয়ে আলোচিত।

নতুন দল যুক্ত হওয়ার ফলে এবারের বিপিএল ছয় দলের প্রতিযোগিতা হিসেবে সাজানো হয়েছে। নিলামে অংশ নেওয়ার জন্য নিশ্চিত হয়েছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, চিটাগং রয়েলস এবং নতুন মুখ নোয়াখালী এক্সপ্রেস।

মালিকানার ক্ষেত্রেও দেখা গেছে বড় পরিবর্তন-রংপুরের দায়িত্ব নিয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস, রাজশাহী গেছে নাবিল গ্রুপের হাতে, সিলেটের দায়িত্ব নিয়েছে ক্রিকেট উইথ সামি এবং ঢাকা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস। ফ্র্যাঞ্চাইজিদের নিলামের আগে দুইজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার সুযোগ দেওয়া হয়েছে।

Previous Post

সিলেটের দাপুটে জয়, চট্টগ্রামের ভরসা একমাত্র দিপু

Next Post

‘সেই মুহূর্তে কী হয়েছে, জানি না’

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

2
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
‘সেই মুহূর্তে কী হয়েছে, জানি না’

‘সেই মুহূর্তে কী হয়েছে, জানি না’

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
2

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD