Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফিরলেন সাইফউদ্দিন, জাতীয় দলে নতুন মুখ অঙ্কন

November 23, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ফিরলেন সাইফউদ্দিন, নেই সাকিব-মুস্তাফিজ
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে ধবল ধোলাই করে আসার পর এখন বাংলাদেশের দৃষ্টি টি-টোয়েন্টি ফরম্যাটে। টেস্টের দুই ম্যাচেই সহজ জয়ে দাপট দেখানো দলটি এবার মুখোমুখি হবে আইরিশদের সঙ্গে তিন ম্যাচের সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে। আজ বিসিবি ঘোষণা করেছে টি–টোয়েন্টি দল, যেখানে জায়গা পেয়েছেন নতুন ও পুরোনো দুই ধরনের মুখই।

দল ঘোষণার বড় খবর-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের প্রত্যাবর্তন। ইনজুরি আর ফর্মহীনতার ধাক্কা পেরিয়ে দীর্ঘদিন পর আবার জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরে এলেন তিনি। আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন মাহিদুল ইসলাম অঙ্কন, যিনি প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়ে অপেক্ষায় থাকবেন অভিষেকের জন্য।

এর বিপরীতে দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ এবং শামীম হোসেন পাটোয়ারী। তাসকিন বর্তমানে আবুধাবি টি–টোয়েন্টি ও পরে আইএল টি–টোয়েন্টিতে ব্যস্ত থাকায় এবার বিশ্রামে থাকছেন। শামীমকেও রাখা হয়নি এই সিরিজের পরিকল্পনায়। সব মিলিয়ে সর্বশেষ টি-টোয়েন্টি স্কোয়াড থেকে দুই পরিবর্তনেই নতুন চেহারা পেয়েছে দল।

এবার নতুন ভূমিকায় দেখা যাবে সাইফ হাসানকে। আন্তর্জাতিক ক্রিকেটে টিকে ওঠার লড়াইয়ের মাঝেই বিসিবি তাকে দিয়েছে সহ–অধিনায়কের দায়িত্ব। লিটন দাস অধিনায়ক থাকলেও সাইফের এই নতুন পদোন্নতি তাকে দলীয় শৃঙ্খলা ও পরিকল্পনায় আরও গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত করবে।

বাংলাদেশ–আয়ারল্যান্ড টি–টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ম্যাচগুলো মাঠে গড়াবে ২৭ এবং ২৯ নভেম্বর, আর শেষটি অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

Previous Post

রেকর্ডের পর রেকর্ড, দ্রুততম ২৫০ উইকেট তাইজুলের

Next Post

শততম টেস্টে আরেক অর্জন, নতুন উচ্চতায় মুশফিক

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
এক সেঞ্চুরিতেই র‌্যাঙ্কিংয়ে বাজিমাত মুশফিকের

শততম টেস্টে আরেক অর্জন, নতুন উচ্চতায় মুশফিক

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
9

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD