Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

১০০ টেস্টের সামনে মুশফিক, আবেগঘন বার্তা তামিমের

November 18, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
১০০ টেস্টের সামনে মুশফিক, আবেগঘন বার্তা তামিমের
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ইতিহাসের এক অনন্য দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম মহাতারকা মুশফিকুর রহিম। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নামলেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে শততম টেস্ট খেলার গৌরব অর্জন করবেন এই উইকেটরক্ষক–ব্যাটার। দেশের জার্সিতে দুই দশকের বেশি সময়ের নিরলস পরিশ্রম, শৃঙ্খলা এবং ধারাবাহিকতার এমন ফসল ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবেই।

মাইলফলকের এই মুহূর্তের আগের দিনই মুশফিককে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ, বন্ধু ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দুজনের যাত্রা শুরু অনূর্ধ্ব-১৫ দলের সেই ছোটবেলা থেকে। বয়সভিত্তিক ক্রিকেটের ডাগআউট, একই রুমে থাকা, একসঙ্গে বেড়ে ওঠা, সবকিছুর সাক্ষী এই দুই ক্রিকেটার।

আন্তর্জাতিক ক্রিকেটেও রানসংগ্রহে দুজনেই বাংলাদেশের শীর্ষ দুই ব্যাটার। তিন সংস্করণ মিলিয়ে ১৫,৬৪৬ রান নিয়ে মুশফিক আছেন এক নম্বরে, ১৫,১৯২ রান তামিমের ঠিক পেছনে। টেস্টেও একই চিত্র-মুশফিক শীর্ষে, তামিম দ্বিতীয়। শুধু ওয়ানডেতে উল্টো; সেখানে তামিম শীর্ষে, মুশফিক দুইয়ে।

এত দিনের পথচলার সঙ্গীকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লিখেছেন এক হৃদয়ছোঁয়া বার্তা, ‘তোকে নিয়ে বলার আছে অনেক কিছু্ই। সেই ছেলেবেলা থেকে একসঙ্গে খেলছি, বয়সভিত্তিক ক্রিকেটে, বিভিন্ন পর্যায়ে, রুমমেট ছিলাম অনেকবার। কাছ থেকে দেখেছি তোকে। কোনো একসময় কোনো এক উপলক্ষে কোনো প্ল্যাটফর্মে নিশ্চয়ই বলব সবকিছু। তবে আজকের দিনের জন্য শুধু একটিই কথা, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক তোর চেয়ে বেশি আর কেউ ডিজার্ভ করে না। আশা করি, ভবিষ্যতে এই অর্জনে তোর পাশে নাম লেখাবে আরও অনেকেই। কিন্তু তুই প্রথম, এটা তোরই প্রাপ্য।’

মুশফিকের টেস্ট ক্রিকেটে শততম ম্যাচ খেলার প্রত্যাশা তামিম আগেই জানিয়ে রেখেছিলেন। চলতি বছরের মার্চে মুশফিক ওয়ানডে থেকে অবসর ঘোষণার পর তামিম এক ভিডিও বার্তায় বলেছিলেনন, ‘এখনো তুই একটি সংস্করণে খেলবি, টেস্ট সংস্করণ। আমি সত্যিই আশা করি ও প্রার্থনা করি, তুই ভালো কর। অন্তত ১০০টি টেস্ট খেল, যেটা বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার খেলে নাই। আমি এটা আশা করব, ১০০তম টেস্ট অবশ্যই খেলবি।’

শুধু তামিমই নয়, মুশফিকের এই মহামাইলফলকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ও বর্তমান সতীর্থরা, কোচ, সাপোর্ট স্টাফ এবং দেশের অগণিত সমর্থক। তাদের অন্যতম সাবেক দলীয় অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের ড্রেসিংরুমের সঙ্গে নিবিড় সম্পর্ক থাকা এই ভারতীয় অ্যানালিস্ট বর্তমানে আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজিতে কাজ করছেন। তিনি লিখেছেন, ‘মুশি ভাই! ১০০ টেস্ট। অবিশ্বাস্য এক মাইলস্টোন। পরিশ্রম, কঠোরতা ও শৃঙ্খলা-এ সবকিছুর মধ্য দিয়ে এগিয়ে গর্বের সঙ্গে বয়ে চলছ বাংলাদেশ ক্রিকেটকে। দেশের প্রথম হওয়ায় এটা আরও আইকনিক হয়ে উঠেছে। এগিয়ে যাও চ্যাম্প! তুমি চারপাশে সবার প্রেরণা। বিশেষ এই দিনে সেখানে থাকতে পারলে ভালো লাগত। অবিস্মরণীয় করে তোলো।’

Previous Post

সেমির দোরগোড়ায় বাংলাদেশ

Next Post

মুশফিকুর রহিম: পেশাদারিত্বে গড়া এক কিংবদন্তি

Related Posts

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার
অনান্য খেলা

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

10
ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তে সাকিবের ক্ষোভ

7
হাতে চোট পেলেন নাহিদ রানা
বিশেষ প্রতিবেদন

জয়ের ছন্দে র‍্যাঙ্কিংয়েও দাপট নাহিদ-মুস্তাফিজদের

9
Next Post
৫০ সংখ্যায় লুকিয়ে বীরত্ব, ত্যাগ ও ইতিহাস

মুশফিকুর রহিম: পেশাদারিত্বে গড়া এক কিংবদন্তি

Discussion about this post

সর্বশেষ..

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

by cricbdadmin
0
10

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে দেশব্যপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ববধানে আয়োজিত...

ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব

বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তে সাকিবের ক্ষোভ

by cricbdadmin
0
7

বাংলাদেশের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আবারও আলোচনার ঝড় উঠেছে। সেই বিতর্কে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন...

হাতে চোট পেলেন নাহিদ রানা

জয়ের ছন্দে র‍্যাঙ্কিংয়েও দাপট নাহিদ-মুস্তাফিজদের

by cricbdadmin
0
9

নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সাফল্য বাংলাদেশের ক্রিকেটে যে নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে, তার প্রতিফলন এবার দেখা গেল আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও।...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

by cricbdadmin
0
6

চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হওয়ার আগেই যেন ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছিল। টানা বৃষ্টি এবং প্রতিকূল...

বৃষ্টিতে পিছিয়ে গেল চট্টগ্রাম টস, কেলা শুরু হতে দেরি

বৃষ্টিতে পিছিয়ে গেল চট্টগ্রাম টস, কেলা শুরু হতে দেরি

by cricbdadmin
0
6

চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর আগেই প্রধান আলোচনায় উঠে এসেছে আবহাওয়া। নির্ধারিত সূচি অনুযায়ী দুপুর ১টা ৩০...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD