Monday, May 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘কাউকে সরিয়ে দেওয়ার আমি কে?’

November 16, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের

Nigar Sultana Joty, team captain of the national team of Bangladesh. She made her debut in international cricket in a T20I match against Pakistan. Victor Besa / The National

0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ নারী ক্রিকেটে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জুনিয়র ক্রিকেটারদের ওপর মানসিক-শারীরিক নির্যাতন, সিনিয়রদের ক্যারিয়ারে হস্তক্ষেপ এবং ড্রেসিংরুমে স্বৈরাচারী আচরণের মতো গুরুতর অভিযোগ ঘিরে তাকে নিয়ে বিতর্ক তুঙ্গে। তবে বিকেএসপিতে পুনর্বাসনে থাকা জ্যোতি ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে এই সব অভিযোগ একে একে অস্বীকার করেছেন।

জ্যোতির দাবি, তিনি কোনোভাবেই স্বৈরাচারী নন, বরং ড্রেসিংরুমে সবার সমান অধিকার রয়েছে। অধিনায়ক হিসেবে কিছু দায়িত্ব থাকলেও সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা তার হাতে নেই। তিনি সাফ জানিয়েছেন, ‘কাউকে সরিয়ে দেওয়ার আমি কে? আমি কি নির্বাচক।’

তার ভাষায়, ২০২১ সালে অধিনায়ক হওয়ার পরও ২০২৩ অস্ট্রেলিয়া সিরিজের আগে পর্যন্ত তিনি নির্বাচনের আলোচনার অংশ ছিলেন না। স্কোয়াড কিংবা একাদশ-কোনো ক্ষেত্রেই তাকে সিদ্ধান্তদাতাদের তালিকায় রাখা হয়নি।

সিনিয়রদের সঙ্গে দূরত্ব প্রসঙ্গে জ্যোতি জানান, সমস্যা শুরু হয় যখন তিনি অধিনায়ক হন। কিছু সিনিয়র নাকি তার অধীনে খেলতে আপত্তি জানাতেন। গুরুত্বপূর্ণ ম্যাচের আগেও তারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিতেন-একজন জুনিয়রের অধীনে মাঠে নামবেন না। জ্যোতির মতে, গ্রহণযোগ্যতার সংকটই এই বিরোধের মূল কারণ।

জুনিয়রদের প্রতি খারাপ ব্যবহার বা মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। তার বক্তব্য, মাঠে ভুল হলে তিনি সর্বোচ্চ ধমক দিতে পারেন, কিন্তু গালি বা শারীরিক আঘাত তার স্বভাব নয়। জাহানারা ও মুর্শিদার অভিযোগের পাল্টা হিসেবে তিনি বলেন-এর কোনো প্রমাণ নেই, এমনকি ঘটনাগুলোর সময় তারা একই দলে পর্যন্ত ছিলেন না।

মারুফাকে মাঠ থেকে বের করে দেওয়া নিয়েও জ্যোতির ব্যাখ্যা, তিনি শুধু দলের সম্পদ হিসেবে মারুফাকে ইনজুরি ঝুঁকি থেকে বাঁচাতে চেয়েছিলেন। পরে মারুফার কান্নার আসল কারণও ছিল নিজের ক্যাচ মিস করা, তার ওপর জ্যোতির রাগ নয়।

Previous Post

আশিকুরের সেঞ্চুরি ঝলক, রুয়েলের ১০০ উইকেট ছোঁয়ার উৎসব

Next Post

তাইজুলের সামনে সাকিব

Related Posts

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’
বিশেষ প্রতিবেদন

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

7
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

4
জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

7
Next Post
তাইজুলের সামনে সাকিব

তাইজুলের সামনে সাকিব

Discussion about this post

সর্বশেষ..

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

by cricbdadmin
0
7

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই...

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD