Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফিক্সিং থেকে নারী ক্রিকেটে বিতর্ক-কঠোর অবস্থানে বিসিবি

November 10, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি, বাদ বিসিএল ওয়ানডে
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একসঙ্গে দুটি বড় বিতর্ক মোকাবিলা করছে-বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের অভিযোগ এবং নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ। দুটি ইস্যু নিয়েই বিসিবি এখন তদন্তের পর্যায়ে আছে। ইতোমধ্যে গঠন করা হয়েছে একাধিক তদন্ত কমিটি, এবং বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে প্রমাণ মিললে কেউ ছাড় পাবে না।

সর্বশেষ বিপিএল আসরে ম্যাচ ফিক্সিংয়ের সন্দেহ দেখা দেয়। অভিযোগ ওঠে কয়েকজন ক্রিকেটার ও কর্মকর্তার বিরুদ্ধে। তদন্তের দায়িত্ব পেয়েছেন বিসিবির দুর্নীতি দমন কমিশনের প্রধান অ্যালেক্স মার্শাল। প্রাথমিকভাবে বোর্ড জানিয়েছিল, ফিক্সিংয়ের অভিযোগে যাদের নাম এসেছে, তাদের বিপিএলে অংশ নিতে দেওয়া হবে না। তবে অভিযোগ পুরোপুরি প্রমাণিত না হওয়ায় অভিযুক্তদের নজরদারিতে রেখে খেলার সুযোগ দেওয়া হচ্ছে।

অন্যদিকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম প্রকাশ্যে আনেন দলে থাকার সময় পাওয়া যৌন হয়রানির অভিজ্ঞতা। তাঁর অভিযোগের আঙুল নারী দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ কয়েকজন কর্মকর্তার দিকে। বিষয়টি প্রকাশের পরই বিসিবি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির নেতৃত্বে রয়েছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এক বিচারপতি।

চলমান বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে (৯-১০ জানুয়ারি), যা অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে, বোর্ডের শীর্ষ কর্মকর্তারা এসব বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন।

বিসিবি পরিচালক শাহনিয়ান তানিম বলেন, ‘যে-ই হোক, পরিচালক বা কর্মী-অভিযোগ এলে তদন্ত হবে। প্রমাণ মিললে কেউ ছাড় পাবে না। এমনকি আমার বিরুদ্ধেও যদি অভিযোগ আসে, তাতেও তদন্ত হবে।’ তিনি যোগ করেন, ‘অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে অভিযুক্ত করে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করা ঠিক নয়। প্রত্যেকেরই নিজের অবস্থান ব্যাখ্যা করার অধিকার আছে।’

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, ‘তদন্ত কমিটি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। বোর্ডের কেউ এতে প্রভাব ফেলতে পারবে না। যদি কেউ তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করে, তখন ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘জাহানারা আলমের ভিডিও সাক্ষাৎকার আমাদের নাড়িয়ে দিয়েছে। তাই আমরা দ্রুত একটি অভিজ্ঞ ও নিরপেক্ষ কমিটি গঠন করেছি। ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে‘’

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘ফিক্সিং বা হয়রানি-যে অভিযোগই হোক, বোর্ডের নীতি স্পষ্ট: জিরো টলারেন্স। আমরা কাউকে আড়াল করব না, কোনো প্রভাবও রাখব না। তদন্তের ফলাফলের ওপরই নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ।’

বুলবুল আরও জানান, নারী ক্রিকেটে জেন্ডার সমতা আনাই এখন বিসিবির অন্যতম লক্ষ্য, ‘আমাদের বোর্ডে এখন একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা আছেন। আমরা চাই ভবিষ্যতে আরও নারী পরিচালক আসুক। উইমেন ক্রিকেট দীর্ঘদিন অবহেলিত ছিল, সেটি বদলানোই আমাদের দায়িত্ব।’

বুলবুল স্বীকার করেন, জাহানারার অভিযোগ নতুন নয়, ২০২১ সালেও এটি লিখিতভাবে এসেছিল। তবে নতুন করে বিষয়টি আলোচনায় আসায় বিসিবি আবারও খতিয়ে দেখছে।

এদিকে বিসিবির বর্তমান পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের বিরুদ্ধেও অভিযোগের ইঙ্গিত পাওয়া গেছে। বুলবুল বলেন, ‘যদি লিখিত বা মৌখিকভাবে অভিযোগ আসে, আমরা অবশ্যই তদন্ত করব। এখনো আনুষ্ঠানিকভাবে কিছু পাইনি।’

Previous Post

আসিফ আকবরকে ক্ষমা চাইতে বললেন ফুটবলাররা, না হলে আইনি লড়াই!

Next Post

২০০০ থেকে ২০২৫-বাংলাদেশের টেস্ট যাত্রার গল্প!

Related Posts

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়
বিশেষ প্রতিবেদন

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

5
Next Post
২০০০ থেকে ২০২৫-বাংলাদেশের টেস্ট যাত্রার গল্প!

২০০০ থেকে ২০২৫-বাংলাদেশের টেস্ট যাত্রার গল্প!

Discussion about this post

সর্বশেষ..

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

by cricbdadmin
0
10

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে দেশব্যপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ববধানে আয়োজিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD