Wednesday, May 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার একসঙ্গে বাবা-ছেলে

November 8, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার একসঙ্গে বাবা-ছেলে
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে যা কখনও ঘটেনি, সেই অভাবনীয় ঘটনাটিই ঘটিয়ে ফেলেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার নবাগত দেশ তিমুর-লেস্তে। ইন্দোনেশিয়ার বালিতে চলমান ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই তারা গড়েছে নতুন ইতিহাস-একই ম্যাচে একই দলে মাঠে নেমেছেন বাবা ও ছেলে।

৬ নভেম্বর অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে তিমুর-লেস্তের হয়ে খেলতে নামেন ৫০ বছর বয়সী সুহাইল সাত্তার ও তার ১৭ বছর বয়সী ছেলে ইয়াহিয়া সাত্তার। এই দুই ক্রিকেটারের অংশগ্রহণেই আন্তর্জাতিক ক্রিকেট পেল এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ আগে কখনো কোনো আন্তর্জাতিক ম্যাচে বাবা-ছেলেকে একসঙ্গে একই দলে দেখা যায়নি।

ম্যাচে তিমুর-লেস্তের ব্যাটিংয়ের সময় বাবার সঙ্গে ছেলের জুটি গড়ে ক্রিকেট ইতিহাসে যুক্ত হয় আরও একটি অনন্য মুহূর্ত। তৃতীয় ব্যাটার হিসেবে নেমে দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন সুহাইল সাত্তার। পাঁচ নম্বরে নামা ইয়াহিয়া করেন ৬ বলে ১ রান, এরপর রান আউট হয়ে ফেরেন সাজঘরে। পুরো দল ৬১ রানেই গুটিয়ে যায়। জবাবে ৪ ওভারে বিনা উইকেটে লক্ষ্য ছুঁয়ে ফেলে ইন্দোনেশিয়া, জয় পায় ১০ উইকেটে।

তবে স্কোরলাইন নয়, এই ম্যাচের আসল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বাবা ও ছেলের একসঙ্গে মাঠে নামা। বিশ্বের ১১১তম ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে তিমুর-লেস্তের আন্তর্জাতিক অভিষেক তাই ইতিহাসের পাতায় স্থান করে নিল বিশেষ এক অর্জনের জন্য।

নারী ক্রিকেটে অবশ্য এর আগে মা–মেয়ের একসঙ্গে খেলার নজির আছে। চলতি বছরই সুইজারল্যান্ডের হয়ে মাঠে নামেন ৪৫ বছর বয়সী মেটি ফার্নান্দেজ ও তার ১৭ বছর বয়সী কন্যা নাইনা মেটি সাজু। তারা মিলে খেলেছেন ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ।

পুরুষ ক্রিকেটে পারিবারিক উপস্থিতির উদাহরণ দেখা গেছে ঘরোয়া পর্যায়ে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিবনারাইন চন্দরপল ও তার ছেলে তেজনারাইন গায়ানার হয়ে একসঙ্গে খেলেছেন ১১টি প্রথম শ্রেণির ম্যাচে। ২০১৪ সালে বাবার অধিনায়কত্বেই প্রথমবার মাঠে নেমেছিলেন তেজনারাইন। আবার চলতি বছর আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেট লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল।

Previous Post

বিপিএলে সিলেটের ব্যাটিং কোচ ইমরুল

Next Post

আবুধাবি টি-টেনে রয়্যাল চ্যাম্পসের অধিনায়ক সাকিব

Related Posts

শিবলির হাফসেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

শিবলির হাফসেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ রূপগঞ্জের

3
সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!
বিশেষ প্রতিবেদন

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

4
‘আমরা তাদের অলআউট করব’
বিশেষ প্রতিবেদন

‘আমরা তাদের অলআউট করব’

6
Next Post
আবুধাবি টি-টেনে রয়্যাল চ্যাম্পসের অধিনায়ক সাকিব

আবুধাবি টি-টেনে রয়্যাল চ্যাম্পসের অধিনায়ক সাকিব

Discussion about this post

সর্বশেষ..

শিবলির হাফসেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ রূপগঞ্জের

শিবলির হাফসেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ রূপগঞ্জের

by cricbdadmin
0
3

শুরুটা ছিল ঝড়ের মতো, শেষটা ধীরে ধীরে থেমে গেল-তবু ২৫০ রানের লড়াকু পুঁজি গড়ে মাঠ ছাড়ল লিজেন্ডস অব রূপগঞ্জ! ঢাকা...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

by cricbdadmin
0
4

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়েছে বাংলাদেশ। টানটান উত্তেজনায় ভরা শেষ দিনে আজ পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট...

‘আমরা তাদের অলআউট করব’

‘আমরা তাদের অলআউট করব’

by cricbdadmin
0
6

সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে ম্যাচ যেন এসে দাঁড়িয়েছে এক সূক্ষ্ম ভারসাম্যে। পাকিস্তান এখনো লড়াইয়ে, তবে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতছাড়া...

তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ

তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ

by cricbdadmin
0
7

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট এখন রীতিমতো স্নায়ুযুদ্ধের রূপ নিয়েছে। চার দিনের লড়াই শেষে ম্যাচ...

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

by cricbdadmin
0
8

সিলেট টেস্টের চতুর্থ দিনে আজ ম্যাচের চিত্র এখন অনেকটাই পরিষ্কার। পাকিস্তান লড়াই চালিয়ে গেলেও বাস্তবতা বলছে, জয়ের পথ এখন বাংলাদেশের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD