Monday, April 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লিগে অংশ না নিলেই অবনমন!

November 4, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
রুবেল মিয়ার সেঞ্চুরি, শাইনপুকুরকে হারিয়ে স্বস্তি পারটেক্সের
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

এবার ঘরোয়া ক্রিকেটে দল প্রত্যাহার বা অনিয়মিত অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা প্রিমিয়ার ডিভিশনসহ ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)-এর অধীনে থাকা সব লিগের জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে বোর্ড। আগামী মৌসুম থেকেই এই বিধান কার্যকর হবে বলে সোমবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, কোনো দল লিগে অংশ না নিলে বা প্রতিযোগিতা শুরুর পর দল প্রত্যাহার করলে সেই দলকে তাৎক্ষণিকভাবে অযোগ্য ঘোষণা করা হবে। একই সঙ্গে দলটি স্বয়ংক্রিয়ভাবে অবনমিত হবে এবং চলমান লিগে ফেরার কোনো সুযোগ পাবে না।

প্রত্যাহারের আগে যে ম্যাচগুলো খেলেছে দলটি, সেসব ম্যাচে প্রতিপক্ষ দল পূর্ণ পয়েন্ট পাবে, ম্যাচের আসল ফলাফল যেমনই হোক না কেন। আর বাকি সূচিতে দলটির বিপক্ষে নির্ধারিত ম্যাচগুলোতেও স্বয়ংক্রিয়ভাবে প্রতিপক্ষের ঝুলিতে যাবে পূর্ণ পয়েন্ট।

তবে লিগ শুরু হওয়ার আগে যেসব ক্লাব আনুষ্ঠানিকভাবে জানাবে যে তারা অংশ নিচ্ছে না, তাদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না।

বিসিবি আরও জানিয়েছে, যদি একই মৌসুমে দুই বা তার বেশি দল এই নিয়মের কারণে অবনমিত হয়, তাহলে সে মৌসুমে আলাদা করে রিলিগেশন লিগ অনুষ্ঠিত হবে না। এরপর ২০২৬–২৭ মৌসুমে কতটি দল উন্নীত হবে, তা নির্ধারণ করবে সিসিডিএম-অবনমিত দলের সংখ্যার ওপর ভিত্তি করে।

বোর্ডের বিশ্বাস, নতুন এই বিধান ঘরোয়া ক্রিকেটের কাঠামোকে আরও শৃঙ্খল ও প্রতিযোগিতামূলক করবে। বিসিবি মনে করে, অনেক সময় ক্লাবগুলো মাঝপথে দল প্রত্যাহার করে নেওয়ায় লিগের ভারসাম্য নষ্ট হয় এবং প্রতিযোগিতার মান কমে যায়। তাই এই কড়াকড়ি প্রয়োগ মাঠের লড়াইয়ে ধারাবাহিকতা ও দায়িত্বশীলতা বাড়াবে বলেই আশা বোর্ডের।

Previous Post

বাংলাদেশ নারী ক্রিকেটারদের বাড়ল বেতন

Next Post

আকবরের নেতৃত্বে এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ

Related Posts

রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি
বিশেষ প্রতিবেদন

রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি

7
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

4
১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

5
Next Post
প্রস্তাব পেলে ভেবে দেখবেন আকবর

আকবরের নেতৃত্বে এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি

রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি

by cricbdadmin
0
7

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে শেষবার ২০২১ সালের এপ্রিলে মাঠে নামার পর দীর্ঘ চার বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন রুবেল হোসেন।...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

by cricbdadmin
0
4

এক ম্যাচেই বদলে গেছে সিরিজের আবহ। শুরুতে তিন ম্যাচের লড়াই মনে হলেও এখন বাংলাদেশের সামনে দাঁড়িয়ে একটাই সমীকরণ-জিততে হবে। প্রথম...

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে দলবদলের আনুষ্ঠানিকতা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় দুই দিনজুড়ে ছিল ক্রিকেটারদের আনাগোনায় সরগরম, যেখানে...

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

by cricbdadmin
0
5

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের এক বাস্তবতা ছিল আর্থিক অনিশ্চয়তা, বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য। সেই বাস্তবতায় পরিবর্তনের...

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম দিনে জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD