Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ব্যর্থতার কারণ খুঁজে পেয়েছেন জ্যোতি

October 21, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের

Nigar Sultana Joty, team captain of the national team of Bangladesh. She made her debut in international cricket in a T20I match against Pakistan. Victor Besa / The National

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে শুরুটা স্বপ্নময় ছিল বাংলাদেশের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ অভিযান। কিন্তু সেই আলো ধীরে ধীরে ম্লান হয়ে গেছে একের পর এক হৃদয়বিদারক হারে। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আর এবার শ্রীলঙ্কার বিপক্ষে জিততে জিততেও হেরে গেল নিগার সুলতানা জ্যোতির দল। ২০৩ রানের লক্ষ্য তাড়ায় শেষ ৫ ওভারে ২৭ রান প্রয়োজন ছিল, হাতে ৭ উইকেট। কিন্তু সেই অবস্থান থেকেও ৭ রানে হারতে হলো বাংলাদেশকে।

হারের পর হতাশ জ্যোতি স্বীকার করেছেন-শেষ মুহূর্তের চাপ সামলাতে না পারার ব্যর্থতাই ডোবাচ্ছে দলকে বারবার। ম্যাচ শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন,
‘খুব কাছাকাছি গিয়েও তিনটি ম্যাচ হেরেছি (ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে)। বিষয়টা হৃদয়বিদারক। ম্যাচটা শুরু থেকেই আমাদের হাতে ছিল। আমরা ভালো ব্যাটিং করছিলাম, কিন্তু সুপ্তা ক্র্যাম্পে মাঠ ছাড়ার পর মোমেন্টাম হারিয়েছি।’

বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল অনিশ্চয়তায় ভরা-৪৪ রানের মধ্যেই তিন ব্যাটার ফিরে যান। তখন দলের ভরসা হয়ে ওঠেন জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা। এই দুজনের ৮২ রানের জুটি ম্যাচটাকে বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু ৬৪ রানে ব্যাট করা সুপ্তাকে পায়ের ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়তে হয়। সেখান থেকেই বদলে যায় ম্যাচের গতি।

সুপ্তা ফিরে গেলেও জ্যোতি দৃঢ়ভাবে লড়ে যান। পরে স্বর্ণা আক্তারের সঙ্গে ৫০ রানের জুটি গড়েও শেষ রক্ষা হয়নি। শেষ ওভারে হাতে ছিল ৫ উইকেট, দরকার ছিল ৯ রান। অথচ লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুর করা সেই ওভার থেকে বাংলাদেশ তুলতে পেরেছে মাত্র ১ রান, হারিয়েছে ৪ উইকেট। শেষ পর্যন্ত ৭৭ রানের ইনিংস খেলে দলের হারের সাক্ষী হতে হয়েছে অধিনায়ককেই।

হারের পর জ্যোতি আরও বলেন, ‘আমরা অনেক সময় পরিকল্পনা থেকে সরে যাচ্ছি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারাচ্ছি। জেতা ম্যাচগুলোই হেরে যাচ্ছি, ভুলটা এখানেই আমাদের।’

এই ম্যাচের আগেও ইংল্যান্ডের বিপক্ষে দ্রুত ৫ উইকেট তুলে নিয়ে জয় ছিনিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ক্যাচ মিসের কারণে জয় হাতছাড়া হয়েছে। একই চিত্র দেখা গেল শ্রীলঙ্কার বিরুদ্ধেও-জেতার মতো অবস্থায় থেকেও চাপ সামলাতে না পারা, মিসফিল্ড, আর শেষদিকে ব্যাটিং ধস।

বিশ্বকাপে এখন কেবল ভারতের বিপক্ষে এক ম্যাচ বাকি নিগার সুলতানা জ্যোতির দলের। কিন্তু সেটি কেবলই নিয়মরক্ষার লড়াই। ছয় ম্যাচে পাঁচ হারে বাংলাদেশের পয়েন্ট মাত্র দুই।

Previous Post

একাদশে এক পেসার-চার স্পিনার, সিরিজ জয়ের মিশনে ব্যাটিংয়ে বাংলাদেশ

Next Post

বিস্ময়কর রেকর্ড উইন্ডিজের, স্পিন-স্বর্গে বাংলাদেশ ২১৩

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
বিস্ময়কর রেকর্ড উইন্ডিজের, স্পিন-স্বর্গে বাংলাদেশ ২১৩

বিস্ময়কর রেকর্ড উইন্ডিজের, স্পিন-স্বর্গে বাংলাদেশ ২১৩

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
9

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD