Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

চার পরিবর্তনে নতুন স্বপ্নে বাংলাদেশ

October 14, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
টস হেরে শুরুতে বল হাতে বাংলাদেশ, দলে দুই পরিবর্তন
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

আবুধাবির নীল আকাশের নিচে টসের কয়েনটা ঘুরে উঠেছিল ঠিক যেমনটা আগের দুই ম্যাচে উঠেছিল- আর ফলও তেমনই। আবারও টসে জিতেছেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি, আর আগের মতোই নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। যেন সব কিছুই চলছে একই ছন্দে, শুধু বাংলাদেশের জন্য অপেক্ষা- পাল্টে যাওয়ার গল্পটা লেখা যায় কি না।

সিরিজ ইতিমধ্যেই হারিয়েছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে মর্যাদা রক্ষার লড়াইয়ে নেমেছে তারা। আশার আলো জ্বালাতে এসেছে চারটি পরিবর্তন। দলে ফিরেছেন নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারী ও পেসার হাসান মাহমুদ; নতুন মুখ হিসেবে অভিষেক হচ্ছে নাহিদ রানার। বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও জাকের আলী অনিক। নতুন এই সংমিশ্রণই এখন ঘুরে দাঁড়ানোর ভরসা টাইগার শিবিরে।

অন্যদিকে আফগান শিবিরেও কিছুটা নড়াচড়া আছে। ইনজুরির কারণে খেলছেন না রহমত শাহ, তার জায়গায় এসেছেন ইকরাম আলিখিল। বশির আহমেদের বদলে দলে ফিরেছেন বিলাল সামি।

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের দিনকাল এখন অস্থির। একসময় যে ফরম্যাটে তারা ছিল ধারাবাহিক, এখন সেখানে জয় মানে একরকম স্বপ্ন। র‍্যাঙ্কিংয়ে নেমে এসেছে ১০ নম্বরে, আর আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোই এখন বড় চ্যালেঞ্জ।

প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে ৮১ রানে পরাজয়- ব্যর্থতার ধারা টেনেছে লাল-সবুজ জার্সিধারীদের নিচে। অথচ টি-টোয়েন্টি সিরিজে এই আফগানদেরই ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। ওয়ানডেতে সেই আত্মবিশ্বাস হারিয়ে গেছে কোথায় যেন।

দুই দলের ওয়ানডে লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে ১১–১০ ব্যবধানে। তবে আজকের ম্যাচে জয় পেলে আফগানিস্তান শুধু সিরিজে হোয়াইটওয়াশই নয়, জয়সংখ্যায়ও সমান হয়ে যাবে বাংলাদেশের সঙ্গে।

বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

Previous Post

সেমির নায়ক সাকিব, ফাইনালে সাকিবের একার লড়াই!

Next Post

জাপানের জাগরণ, এশিয়ান দলের বিপক্ষে ২৬ বছর পর হার ব্রাজিলের

Related Posts

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়
বিশেষ প্রতিবেদন

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

5
Next Post
জাপানের জাগরণ, এশিয়ান দলের বিপক্ষে ২৬ বছর পর হার ব্রাজিলের

জাপানের জাগরণ, এশিয়ান দলের বিপক্ষে ২৬ বছর পর হার ব্রাজিলের

Discussion about this post

সর্বশেষ..

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

by cricbdadmin
0
10

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে দেশব্যপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ববধানে আয়োজিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD