Monday, May 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিপিএলে ফিরতে পারেন তামিম, দল গঠনে সময় চাইল বরিশাল

October 13, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মাঠ মাতাতে ফের প্রস্তুত তামিম-মুশফিক-রিয়াদ
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এবার অন্তত পাঁচটি দল নিয়ে হবে আসরটি। তবে এরই মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে এক নাম-তামিম ইকবাল।

বিপিএলের পরবর্তী পাঁচ আসরের জন্য নতুন করে ফ্র্যাঞ্চাইজি মালিকানা নবায়ন ও বরাদ্দের প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। এজন্য স্বনামধন্য প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনগুলোর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আগ্রহপত্র আহ্বান করা হয়েছে। সেই প্রক্রিয়া চলাকালেই খবর আসে, বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল হয়তো এবারের বিপিএলে অংশ নেবে না।

গুঞ্জন থামাতে এগিয়ে এসেছেন দলটির মালিক মিজানুর রহমান। তিনি জানিয়েছেন, বরিশাল বিপিএলে খেললে তামিম ইকবালও তাদের হয়ে মাঠে নামবেন। সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে মিজানুর বলেন, ‘আমি মনে করি না তামিম বিপিএলে খেলবে না। আমার ধারণা, সে ক্রিকেট বর্জনের কথাটা সামগ্রিকভাবে বলেছিল। যদি বিপিএল হয়, আমি তাকে খেলার জন্য অনুরোধ করব, এবং বরিশাল খেললে সেও অবশ্যই খেলবে।’

সম্প্রতি বিসিবি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। পরবর্তীতে দেশের অনেক ক্লাবকে সঙ্গে নিয়ে ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়ে বিতর্ক তৈরি করেন এই ওপেনার। তবে বরিশালের মালিকের মন্তব্যে বোঝা যাচ্ছে, সেই সিদ্ধান্তের প্রভাব বিপিএলে পড়বে না।

তবে ফরচুন বরিশালের অংশগ্রহণ এখনও চূড়ান্ত নয়। সময়ের সংকট, প্রস্তুতির ঘাটতি এবং আর্থিক পরিকল্পনার জটিলতা নিয়ে দলটির কিছু বাস্তব উদ্বেগ রয়েছে। মিজানুর রহমান বলেন, ‘আমাদের যদি খেলোয়াড় থাকেও, তাদের আনতে হলে প্রয়োজনীয় তহবিল, প্রস্তুতি এবং চুক্তির কাজগুলো শেষ করতে হবে। এক-দেড় মাসে এই কাজ সম্পন্ন করা প্রায় অসম্ভব। তাই আমরা সময় পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছি। এখন দেখা যাক বিসিবি কী সিদ্ধান্ত নেয়।’

মিজানুর আরও বলেন, ‘আমি মনে করি না এই স্বল্প সময়ে কোনো ভালো দল প্রস্তুত হতে আগ্রহী হবে। আপনি রংপুরকেও জিজ্ঞাসা করতে পারেন—তাদেরও একই সমস্যা হতে পারে। হয়তো অভিজ্ঞতাহীন দলগুলো অংশ নিতে আগ্রহী হবে।’

তবে সেই পথে বিসিবি হাঁটবে কীনা তা সময়ই বলে দেবে।

Previous Post

সাকিবের হাত ধরে সেমিফাইনালে মন্ট্রিয়াল

Next Post

বিপিএল সময়সূচি পেছানোর দাবি চ্যাম্পিয়ন বরিশালের

Related Posts

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

1
‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’
বিশেষ প্রতিবেদন

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

7
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

4
Next Post
ঢাকার স্বপ্ন ভেঙে রেকর্ড গড়ে জিতল বরিশাল

বিপিএল সময়সূচি পেছানোর দাবি চ্যাম্পিয়ন বরিশালের

Discussion about this post

সর্বশেষ..

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
1

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

by cricbdadmin
0
7

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই...

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD