Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ডিসেম্বরে আইপিএল নিলাম

October 10, 2025
in ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ডিসেম্বরে আইপিএল নিলাম
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসরের নিলাম নিয়ে জল্পনার অবসান ঘটতে চলেছে। ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আসন্ন ২০২৬ আইপিএল মৌসুমের নিলাম হতে পারে আগামী ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে, সম্ভাব্য তারিখ ১৩ থেকে ১৫ ডিসেম্বর।

যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা দেয়নি, তবে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের সঙ্গে নিলামের সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা ইতোমধ্যেই শুরু হয়েছে বলে জানা গেছে।

গত দুই আসরের নিলাম হয়েছিল দেশের বাইরে-২০২৩ সালে দুবাইয়ে এবং ২০২৪ সালে সৌদি আরবের জেদ্দায়। তবে এবার বিসিসিআই চাইছে নিলাম হোক দেশের মাটিতেই। সম্ভাবনা রয়েছে মুম্বাই, আহমেদাবাদ বা চেন্নাইয়ের মতো বড় শহরগুলোর কোনো একটিতে অনুষ্ঠানটি আয়োজনের।

এবারের নিলামকে বলা হচ্ছে ‘মিনি নিলাম’, বড় ধরনের দলবদল না হলেও, কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে পারে একাধিক দলে।

বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে নিলামের আগে জানাতে হবে তারা কোন খেলোয়াড়দের ধরে রাখছে এবং কাদের ছেড়ে দিচ্ছে। ক্রিকবাজের তথ্যমতে, ১৫ নভেম্বরের মধ্যে এই তালিকা জমা দিতে হবে ১০টি দলকে।

গত আসরে সবচেয়ে হতাশাজনক পারফরম্যান্স করেছে চেন্নাই সুপার কিংস (সিএসকে) পয়েন্ট তালিকার একেবারে নিচে থেকে মৌসুম শেষ করেছে তারা। তাই নিলামে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে দলটিতে।

চেন্নাই সম্ভবত দীপক হুডা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী, স্যাম কারেন ও ডেভন কনওয়েকে ছেড়ে দিতে পারে। দলের হাতে থাকবে অতিরিক্ত ৯ কোটি ৭৫ লাখ রুপি, কারণ রবিচন্দন অশ্বিন আইপিএল থেকে অবসর নিয়েছেন-যে টাকায় তাকে কেনা হয়েছিল, সেটিই এখন বাজেট হিসেবে ফিরে আসছে সিএসকের হাতে।

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) গত মৌসুমে বড় অঙ্কে (২৩ কোটি ৭৫ লাখ রুপি) কেনা বেঙ্কটেশ আয়ারের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চিত। তার পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় কেকেআর হয়তো তাকে ছেড়ে দিতে পারে।

মোহাম্মদ শামি, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার, টি নটরাজন ও ওয়ানিন্দু হাসরাঙ্গাকেও তাদের ফ্র্যাঞ্চাইজি থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

২০২৫ সালের আইপিএলের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি) প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়েছিল। তারা পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে নিজেদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটায়।

২০২৬ সালের আইপিএল মাঠে গড়ানোর সম্ভাব্য সময় ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত। নিলাম শেষ হওয়ার পর দলগুলো জানুয়ারির মাঝামাঝি থেকে নিজেদের স্কোয়াড চূড়ান্ত করবে। ফেব্রুয়ারি থেকেই শুরু হবে প্রাক-মৌসুম প্রস্তুতি।

Previous Post

হামজার কান্না ছুঁয়েছে লিটন-সোহান-তাসকিনদের

Next Post

কিউইদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ

Related Posts

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়
বিশেষ প্রতিবেদন

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

5
Next Post
কিউইদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ

কিউইদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

by cricbdadmin
0
10

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে দেশব্যপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ববধানে আয়োজিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD