Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লড়াই করে হারল বাংলাদেশ

October 7, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
লড়াই করে হারল বাংলাদেশ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

মাঠে যখন প্রথম উইকেটটা পড়লো, তখন কেউ ভাবেনি-এই ম্যাচটা এমন জমে উঠবে। কেউ ভাবেনি, ১৭৮ রানের মতো এক ছোট টার্গেট নিয়ে ইংল্যান্ডের মতো দলকে কাঁপিয়ে দেবে বাংলাদেশ। কিন্তু টাইগ্রেসরা জানে কীভাবে লড়তে হয়। জানে কীভাবে ম্যাচ জমিয়ে তুলতে হয়, হারার আগপর্যন্ত জয়ের স্বপ্ন বুনতে হয়। কিন্তু হতাশার এটিই পাকিস্তানকে হারানোর পর ইংলিশ পরীক্ষা ফেল বাংলাদেশ।

আজ গৌহাটিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন সুবহানা। জবাবে ৪৬ ওভার এক বলে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড। তাদের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৭৯ রান করেছেন হেথার নাইট।

গৌহাটির উইকেটে ব্যাটিংটা সহজ ছিল না। রুবাইয়া হায়দার ঝিলিক ফিফটির পরের ম্যাচেই আউট হলেন মাত্র ৪ রানে। জ্যোতিও ফিরলেন শূন্য রানে। তখন স্কোরবোর্ডের চেয়ে মাথার ভেতরের চাপটা বেশি হচ্ছিল।

এই চাপের ভেতরেও টিকে ছিলেন সুবহানা মুস্তারি। একদম নিজের অভিষেক ম্যাচে যেন ঠান্ডা মাথায় যুদ্ধ করলেন। রানটা খুব দ্রুত আসেনি, কিন্তু ১০৮ বলে ৬০ রানের ইনিংসটা ছিল দলের জন্য অমূল্য। অন্য প্রান্তে যখন একের পর এক উইকেট পড়ছে, সুবহানা তখন ছিলেন একা সৈনিক।

আর ঠিক তখনই মাঠে নামেন রাবেয়া খাতুন- ৯ নম্বরে! যে ইনিংসটা খেললেন, তা হয়তো স্কোরকার্ডে সবার চোখে না পড়লেও, মাঠে যারা ছিলেন তারা জানেন, কী দাপুটে ছিল এই ইনিংস। মাত্র ২৭ বলে অপরাজিত ৪৩ রান! ৬টি চার, ১টি ছক্কা- একেবারে ঝড় তুলে গিয়েছিলেন তিনি।

শেষমেশ বাংলাদেশ দাঁড় করায় ১৭৮ রান। বেশি কিছু নয়, কিন্তু বোলারদের হাতে যদি থাকে আগুন, তাহলে অল্প রানেও ম্যাচ জেতা যায়-এটা প্রমাণ করতে নেমে পড়েন মারুফা আক্তার।

প্রথম ওভারেই উইকেট! মারুফার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন এমি জোনস। এরপর বাউম্যান্টকেও ফেরান তিনি। গ্যালারিতে তখন বাংলাদেশের সমর্থকদের মুখে হাসি, চোখে আশা।

তারপর আসে স্পিনারদের জাদু। নাহিদা আক্তার কড়াই গরম রাখেন একপ্রান্তে, অন্যপ্রান্তে ফাহিমা খাতুন নাচিয়ে দেন ইংলিশ ব্যাটারদের। ডানকলি, ল্যাম্ব, ক্যাপ- একে একে সবাই ফিরে যান। স্কোর তখন ৭৮/৫। বাংলাদেশ জয়ের গন্ধ পায়।

কিন্তু তারপরই হঠাৎ যেন সময় থেমে যায়। হঠাৎ করেই ম্যাচটা সোজা হয়ে যেতে থাকে ইংল্যান্ডের দিকে। কারণ উইকেটে ছিলেন হেথার নাইট। তিনি ছিলেন জমাট, ছিলেন শান্ত, ছিলেন ভয়ংকর। একপ্রান্ত আগলে রেখে সঙ্গী করলেন চার্লি ডিনকে, আর দুজন মিলে ধীরে ধীরে ছিনিয়ে নিলেন ম্যাচ।

নাইটের ব্যাট থেকে আসে ১১১ বলে অপরাজিত ৭৯ রান। শেষ বল পর্যন্ত মাঠে ছিলেন। ডিন যোগ করেন আরও ২৭ রান। আর বাংলাদেশ… তারা লড়েছিল, বুক ঠুকে, সাহস নিয়ে। কিন্তু হেরে গেল মাত্র ৪ উইকেটে।

Previous Post

জাতীয় লিগের প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম-খুলনা, এলিমিনেটরে ঢাকা-রংপুর

Next Post

আত্মবিশ্বাসী বাংলাদেশ এবার চমক দেখাতে চায় ওয়ানডে সিরিজে

Related Posts

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প
বিশেষ প্রতিবেদন

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

7
কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে
বিশেষ প্রতিবেদন

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

4
চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
Next Post
আফগানদের বাংলাওয়াশ করল টাইগাররা

আত্মবিশ্বাসী বাংলাদেশ এবার চমক দেখাতে চায় ওয়ানডে সিরিজে

Discussion about this post

সর্বশেষ..

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে গত রাতে পুরস্কার বিতরণী মঞ্চে যখন তাওহিদ হৃদয়ের হাতে তুলে দেওয়া হলো ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’-এর...

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

by cricbdadmin
0
4

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের উপস্থিতি নতুন কিছু নয়। তবে অভিষেক ম্যাচেই এমন প্রভাব বিস্তার করার ঘটনা খুব বেশি দেখা...

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
8

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD