জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্টে আজ সিলেটে লেখা হলো নতুন ইতিহাস। রংপুর বিভাগের পেসার আলাউদ্দিন বাবু মাত্র ১৬ রানে ৫ উইকেট নিয়ে গড়েছেন আসরের সর্বোত্তম বোলিং রেকর্ড। তার অসাধারণ পারফরম্যান্সে বরিশাল বিভাগ অলআউট হয় মাত্র ১০৬ রানে, যা রংপুর সহজেই পেরিয়ে যায় ৬ উইকেট হাতে রেখে।
ইনিংসের শুরুতে বরিশালের ব্যাটিং ছিল বিপর্যস্ত। নাসির হোসেন ও অন্যান্য বোলাররা আঘাত করলেও আসল ধাক্কা দেন আলাউদ্দিন। ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে এসে একে একে ফেরান সোহাগ গাজী, পরে টানা দুই বলে দুই উইকেট নিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট। জাতীয় লিগ টি-টোয়েন্টিতে এর আগে মুক্তার আলী ও রুবেল হোসেন ছাড়া আর কেউ এই কীর্তি গড়তে পারেননি।
রান তাড়ায় রংপুরকে উজ্জ্বল সূচনা এনে দেন ওপেনার অনিক সরকার। দ্বিতীয় ম্যাচ খেলতে নামা এই ব্যাটার ৫টি ছক্কা মেরে করেন অপরাজিত ৫৪ রান। তার ইনিংসের ওপর ভর করে রংপুর ১৩.৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে। ম্যাচসেরা হন বাবু, যিনি নিজের ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট পেলেন।
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল বিভাগ: ১৯.৩ ওভরে ১০৬ (রাফসান ১৯, ইফতেখার ৪, ফজলে মাহমুদ ২৭, সালমান ৪, সোহাগ ১৩, জাহিদুজ্জামন ২২*, মইন ০, মেহেদি ৪, মইনুল ৩, তানভির ৪, আরাফাত ০; এনামুল ৩-০-২০-০, নাসির ৪-০-১৬-২, মুশফিক ৪-০-২৩-১, হাশিম ১-০-৪-১, সাকলাইন ৪-০-২৬-১, আলাউদ্দিন ৩.৩-০-১৬-৫)।
রংপুর বিভাগ: ১৩.৩ ওভারে ১০৯/৪ (অনিক ৫৪*, তানবীর ৪, আল মামুন ২৪, আকবর ১৭, আলাউদ্দিন ০, নাসির ৯*; তানভির ৪-১-২৭-৩, আরাফাত ৩-০-১৫-০, মইন ১-০-১৫-০, মেহেদি ২-০-১৫-১, মইনুল ২.৩-০-২৪-০, সোহাগ ১-০-১৩-০)।
ফল: রংপুর বিভাগ ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: আলাউদ্দিন বাবু।
এদিকে দিনের আরেক ম্যাচে আলো ছড়ান আরেক রুবেল-মোহাম্মদ রুবেল। চট্টগ্রাম বিভাগের এই স্পিনার ২৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। তার বোলিংয়ে রাজশাহী থেমে যায় ১২৫ রানে, ৩০ রানের জয় পায় চট্টগ্রাম!
সংক্ষিপ্ত স্কোর-
চট্টগ্রাম বিভাগ: ২০ ওভারে ১৫৫/৬ (জয় ৬, মুমিনুল ৪৫, শাহাদাত ৪৫, ইরফান ১৬, ইয়াসির ৭, সৈকত ৮*, নাঈম ১৩, মেহেদি রানা ২*; নাহিদ ৪-০-২৬-০, মেহরব ৪-০-৩২-২, পায়েল ৪-০-৩২-২, নিহাদ ৪-০-২৮-০, তাইজুল ২-০-২১-০, সাব্বির হোসেন ২-০-১১-০)।
রাজশাহী বিভাগ : ২০ ওভারে ১২৫/৭ (সোহান ৮, শান্ত ২১, সাব্বির হোসেন ২১, মেহরব ৯, প্রিতম ২২, সাব্বির রহমান ৩, শাকিল ১৫*, নিহাদ ১২, তাইজুল ২, পয়েল ০*; রুবেল ৪-০-২৪-৩, হাসান ৪-০-২৯-১, নাঈম ৪-০-২০-১, মুরাদ ৪-০-১৫-০, মেহেদি রানা ৪-০-২৯-১)
ফল: চট্টগ্রাম বিভাগ ৩০ রানে জয়ী।
ম্যাচসেরা: মোহাম্মদ রুবেল।










Discussion about this post